Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
উত্তর প্রদেশের পাঠ্যসূচি থেকে বাদ পড়ল রবীন্দ্রনাথ, রাধাকৃষ্ণণের লেখা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 July, 2021, 02:25 pm
Last modified: 18 July, 2021, 02:29 pm

Related News

  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

উত্তর প্রদেশের পাঠ্যসূচি থেকে বাদ পড়ল রবীন্দ্রনাথ, রাধাকৃষ্ণণের লেখা

এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ ছোটগল্পটির ইংরেজি ‘দ্য হোমকামিং’ ছিল দ্বাদশ শ্রেণির সিলেবাসে। দ্বাদশ শ্রেণির বই থেকে বাদ দেওয়া হচ্ছে এটি। 
টিবিএস ডেস্ক
18 July, 2021, 02:25 pm
Last modified: 18 July, 2021, 02:29 pm

ভারতের উত্তর প্রদেশের দ্বাদশ শ্রেণির সিলেবাসে সম্প্রতিই কিছু পরিবর্তন এসেছে। এতে বাদ দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও দেশটির সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের লেখাও। 

উত্তর প্রদেশের শিক্ষা বোর্ড এ বছর থেকে দশম-দ্বাদশ শ্রেণির ইংরেজির জন্য ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটির সিলেবাস চালু করছে। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের 'ছুটি' ছোটগল্পটির ইংরেজি 'দ্য হোমকামিং' ছিল দ্বাদশ শ্রেণির সিলেবাসে। দ্বাদশ শ্রেণির বই থেকে বাদ দেওয়া হচ্ছে এটি। 

এছাড়াও সাবেক রাষ্ট্রপতি ড. রাধাকৃষ্ণণের প্রবন্ধ 'দ্য উইমেনস এডুকেশন'ও পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে।

বাদ পড়েছে আরকে নারায়ণের গল্প 'অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে', মুকুল আনন্দের 'দ্য লস্ট চাইল্ড'ও। জন মিল্টন ও কবি পিবি শেলির মতো কবির কবিতাও আর পড়ানো হবে না। দশম শ্রেণির বই থেকে সরোজিনী নায়ডুর কবিতা 'দ্য ভিলেজ সং' এবং রাজাগোপালাচারির রচনাও বাদ দেওয়া হয়েছে। 

কিছু দিন আগেই দেশটির উত্তরপ্রদেশ সরকারের সুপারিশে চৌধুরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে রামদেবের বই 'যোগ চিকিৎসা রহস্য' এবং যোগী আদিত্যনাথের 'হঠযোগ স্বরূপ এবং সাধনা' অন্তর্ভুক্ত হয়েছে। এ নিয়েও চলছিল বিতর্ক। এরমধ্যেই আবার দ্বাদশ ও দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, রাধাকৃষ্ণণের লেখা বাদ দেওয়ায় আবারও নতুন বিতর্ক শুরু হয়েছে। 

  • সূত্র: ইন্ডিয়া টুডে 

Related Topics

টপ নিউজ

ভারত / উত্তর প্রদেশ / সর্বপল্লি রাধাকৃষ্ণণ / রবীন্দ্রনাথ ঠাকুর / পাঠ্যসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই
  • সোশ্যাল মিডিয়ায় খবর ও রাজনৈতিক পোস্ট নিয়ন্ত্রণে ভারতের নতুন নিয়ম প্রস্তাব
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী
  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net