Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
এবার সংক্রমণ দ্রুত বাড়ছে বরিশাল-সিলেটে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2021, 09:40 am
Last modified: 17 July, 2021, 09:51 am

Related News

  • টানা ১৬ দিন করোনায় মৃত্যুহীন দেশ
  • মহামারিতে বাংলাদেশে মৃতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের ৫ গুণ বেশি: ডব্লিউএইচও
  • মোদি সরকারের হিসাব ভুল, কোভিড-১৯ এ ভারতেই বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ৯৬ দিন পর করোনায় মৃত্যু শূন্য
  • টোকিও অলিম্পিকের সুরক্ষা নীতি বিপিএলে 

এবার সংক্রমণ দ্রুত বাড়ছে বরিশাল-সিলেটে

টানা পাঁচদিন ধরে দুইশ'র বেশি মানুষের মৃত্যুর পর শিথিল লকডাউন চলাকালীন গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
টিবিএস রিপোর্ট
17 July, 2021, 09:40 am
Last modified: 17 July, 2021, 09:51 am

রাজশাহীর সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখন দ্রুত সংক্রমণ বাড়ছে বরিশাল ও সিলেট বিভাগে। তবে ঢাকায় সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।  ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নতুন করে সংক্রমণ বাড়ায় ঈদের পর পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।

টানা পাঁচদিন ধরে দুইশ'র বেশি মানুষের মৃত্যুর পর শিথিল লকডাউন চলাকালীন গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে কোভিড-১৯ আক্রান্তদের সংখ্যা তেমন কমেনি। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২,১৪৮ জন।

আগে থেকেই ঊর্ধ্বমুখী থাকা পজিটিভ শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় বেড়ে ২৮.৯৬ শতাংশ হয়েছে। তবে জাতীয়ভাবে পজিটিভ শনাক্তের হারের তুলনায় ঢাকার বাইরের বিভাগগুলোতে এ হার অনেক বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বরিশাল বিভাগের সংক্রমণের হার ৪০.২০%, সিলেটে ৩৯.৪৬%, চট্টগ্রামে ৩২.৪০%, খুলনায় ৩৩.২৫% ও রংপুরে ৩০.৭৬%।

রাজশাহীতে সংক্রমণ হার জুন মাসে ৫০% থাকলেও এখন তা কমে ২২.৯০% নেমেছে। আর গত মাসে ঢাকার পজিটিভ শনাক্ত হার ১০% থাকলেও এখন তা বেড়ে ২৮.১৪% হয়েছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মতে, সংক্রমণ হার ১০ শতাংশ বা তার বেশি হলে জেলাগুলো 'উচ্চ ঝুঁকিপূর্ণ' অঞ্চল হিসাবে বিবেচিত হবে, ৫-৯ শতাংশ হলে 'মাঝারি  ঝুঁকিপূর্ণ' এবং সংক্রমণ হার পাঁচ শতাংশের নীচে হলে সেসব জেলা 'নিম্ন ঝুঁকিপূর্ণ' অঞ্চল হিসেবে বিবেচিত হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন বলেন, বরিশালে গত এক সপ্তাহে শনাক্তের হার সবচেয়ে বেশি। সেখানে গত এক সপ্তাহে সংক্রমণ ১১৪% বেড়েছে। আর চট্টগ্রামে বেড়েছে ৭৭%। 

তিনি বলেন, "কয়েকদিন ধরে আমরা দুইশর বেশি মৃত্যু দেখতে পাচ্ছি। একদিনে শনাক্তের হারও অনেক বেশি। আমাদের মৃত্যুর হারও বাড়ছে। গত দুই সপ্তাহে ঢাকা ও খুলনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এখন অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। লকডাউন শিথিলের কারণে সংক্রমণ বৃদ্ধির শঙ্কা রয়েছে"।

দেশে করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে মৃত্যু বেশি ছিল। কিন্তু জুনে সীমান্তবর্তী জেলাগুলোতে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় ঢাকার বাইরে মৃত্যু বাড়তে থাকে। রাজশাহী ও খুলনায় মৃত্যু বেড়েছিল। রাজশাহীর অবস্থার উন্নতি হলেও খুলনায় এখনো মৃত্যু বেশি। তবে এখন ঢাকায় আবার মৃত্যু বাড়ছে। জুলাইয়ে ১৬ দিনে ঢাকায় মারা গেছেন ৩৯১ জন। ঢাকার পরেই কুষ্টিয়া, খুলনা ও যশোরে মৃত্যু বেশি।

গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৬৮ জন মারা গেছেন সংক্রমণে। 

খুলনায় করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩৯ এবং চট্টগ্রামে ৩৬।

এছাড়াও রাজশাহীতে ১৪ জন, রংপুরে ৬ জন, ময়মনসিংহে ৭ জন, বরিশালে ৮ জন এবং সিলেট বিভাগে ৯ জন মারা গেছে।

শনিবার আসছে চীনের ২০ লাখ ডোজ টিকা 

চীন থেকে কেনা ‍চুক্তির দেড় কোটি ডোজের মধ্যে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ শনিবার রাতে ঢাকায় এসে পৌঁছাবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আগামীকাল  শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের টিকার আরও ২০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছাবে। চীন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এ টিকা পাঠাবে। এটা সরকারের কেনা চুক্তির দ্বিতীয় চালান হিসেবে আসছে।'

এর আগে গত ২ জুলাই চুক্তির ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে।

বাংলাদেশ সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনেছে। তিন মাসের মধ্যে এই টিকা দেশে আসার কথা। এছাড়াও, চীন থেকে উপহার হিসেবে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। 
 

Related Topics

টপ নিউজ

করোনা পরিস্থিতি / করোনায় মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ছবি: এএফপি
    গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

Related News

  • টানা ১৬ দিন করোনায় মৃত্যুহীন দেশ
  • মহামারিতে বাংলাদেশে মৃতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের ৫ গুণ বেশি: ডব্লিউএইচও
  • মোদি সরকারের হিসাব ভুল, কোভিড-১৯ এ ভারতেই বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ৯৬ দিন পর করোনায় মৃত্যু শূন্য
  • টোকিও অলিম্পিকের সুরক্ষা নীতি বিপিএলে 

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net