Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষ্যে কক্সবাজারে হোটেলগুলোতে ২৫ শতাংশ ছাড়

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
09 January, 2020, 10:50 am
Last modified: 09 January, 2020, 06:08 pm

Related News

  • বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তনের প্রতিবাদে শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি
  • হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন ধানমন্ডিতে ফুল দিতে এসে মারধরের শিকার সেই রিকশাচালক
  • ধানমন্ডি ৩২: আ.লীগ সমর্থকদের বাধা দিল বিএনপি কর্মীরা, পুলিশে সোপর্দ
  • মুজিববর্ষে অপচয়: ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণ; ৬৪ জেলার তথ্য চাইলো দুদক
  • ‘মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ থেকে বাতিল হল মুজিব বাহিনী, মুজাহিদ বাহিনীর নাম

মুজিববর্ষের ক্ষণগণনা উপলক্ষ্যে কক্সবাজারে হোটেলগুলোতে ২৫ শতাংশ ছাড়

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁওর পুরাতন বিমানবন্দরে ক্ষণগণনার শুভ উদ্বোধন করবেন।
কক্সবাজার প্রতিনিধি
09 January, 2020, 10:50 am
Last modified: 09 January, 2020, 06:08 pm
কক্সবাজারের বিলাসবহুল রয়্যাল টিউলিপ রিসোর্ট। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপনে ক্ষণগণনা কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আগামীকাল ১০ জানুয়ারি কক্সবাজারের সকল হোটেল-মোটেলে কক্ষ ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেয়া হবে।

বুধবার বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ তথ্য জানান।

মুজিববর্ষ উদযাপনে ক্ষণগণনা কর্মসূচির উদ্বোধন উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে কক্সবাজারে নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন।

কর্মসূচির মধ্যে, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় সৈকতের লাবনী পয়েন্টে বঙ্গবন্ধুর একশ’টি দুর্লভ ছবি নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। 

বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত বড় পর্দায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। এই সময়ে একশ’ বেলুন উড্ডয়ন ও শান্তির প্রতীক হিসেবে একশ’ কবুতর অবমুক্ত করা হবে। 

সন্ধ্যা ৬ টায় লাবনীয় পয়েন্টে স্থাপিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। রাত ৯ টায় সৈকতে উড়ানো হবে ১০০ ফানুস। এসব অনুষ্ঠানকে কেন্দ্র করে লাবনী পয়েন্টে ৫০ হাজারেরও বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠান চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, ট্যুরিষ্ট পুলিশ, ট্রাফিক পুলিশ সমন্বয় করে কাজ করবে। এছাড়াও স্কাউট সদস্যরা অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে সরকার মুজিববর্ষ ঘোষণা করেছে।

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার তেজগাঁওর পুরাতন বিমানবন্দরে ক্ষণগণনার শুভ উদ্বোধন করবেন। একই সাথে কক্সবাজার জেলাতেও ক্ষণগণনা কার্যক্রম শুরু হবে।

 

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান / মুজিববর্ষ / স্বদেশ প্রত্যাবর্তন দিবস / জাতির পিতা / বঙ্গবন্ধু / প্রধানমন্ত্রী শেখ হাসিনা / তেজগাঁও পুরাতন বিমানবন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তনের প্রতিবাদে শিক্ষক নেটওয়ার্কের বিবৃতি
  • হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন ধানমন্ডিতে ফুল দিতে এসে মারধরের শিকার সেই রিকশাচালক
  • ধানমন্ডি ৩২: আ.লীগ সমর্থকদের বাধা দিল বিএনপি কর্মীরা, পুলিশে সোপর্দ
  • মুজিববর্ষে অপচয়: ১০ হাজারের বেশি ম্যুরাল নির্মাণ; ৬৪ জেলার তথ্য চাইলো দুদক
  • ‘মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ থেকে বাতিল হল মুজিব বাহিনী, মুজাহিদ বাহিনীর নাম

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net