Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
আয়না ভাঙলে কি সত্যিই কোন বিপদ হয়?  

ফিচার

টিবিএস ডেস্ক
14 July, 2021, 11:15 am
Last modified: 14 July, 2021, 03:38 pm

Related News

  • কানাকুয়ো আর পাখির কুসংস্কার
  • কেন এই বিদেশি ব্যান্ডগুলোকে বাংলাদেশে পারফর্ম করতে দেয়া হয়নি?
  • সর্পদংশনে মৃত্যুর পর ওঝা এসে বললেন, তিনি ‘বাঁচিয়ে তুলবেন’; চলছে তোড়জোড়
  • কেন আমরা এখনো ১৩ সংখ্যাটিকে এড়িয়ে যাই? অশুভ মনে করি?
  • টিকটক করতে দিনে ৯ বার বাথরুমে যেত শিক্ষার্থীরা, তাই বাথরুম থেকে আয়নাই সরানো হলো

আয়না ভাঙলে কি সত্যিই কোন বিপদ হয়?  

রোমানদের বিশ্বাস ছিল, কেউ আয়নার ক্ষতি করলে দেবতারা তার ওপর দুর্ভাগ্যের বৃষ্টি বর্ষণ করেন।  
টিবিএস ডেস্ক
14 July, 2021, 11:15 am
Last modified: 14 July, 2021, 03:38 pm
ছবি-সংগৃহীত

প্রতিটি সভ্যতারই কিছু নিজস্ব কুসংস্কার আছে। এশিয়ার কিছু অঞ্চলের মানুষ বিশ্বাস করে, সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দিলে এবং ভাতের থালায় চপস্টিক দাঁড় করিয়ে রাখলে অকল্যাণ হয়। আমেরিকায় কিছু মানুষ দুর্ঘটনাক্রমে কোনো মইয়ের নিচ দিয়ে হেঁটে গেলে বা চলার পথে কালো বিড়াল দেখলে আতঙ্কিত হয়ে পড়েন।

এরকম অনেক কুসংস্কারের উৎসই অজানা। আবার ইতিহাসের গলি ধরে অনেক কুসংস্কারের উৎপত্তি সম্পর্কেও জানা যায়। ২ হাজার থেকে ৩ হাজার বছরের পুরনো একটি কুসংস্কার হচ্ছে, বাড়িতে কোনো আয়না ভাঙলে পরের সাত বছর ধরে দুঃখ-দুর্দশায় ভুগতে হয়।

প্রাচীন গ্রিস ও রোমান সাম্রাজ্যে বিশ্বাস করা হতো, প্রতিবিম্বিত চিত্র রহস্যময় শক্তির আধার। আয়না ভাঙার কুসংস্কারটি সম্ভবত ওই যুগ থেকেই জনপ্রিয় হতে শুরু করে।

ঐতিহাসিক উৎস

গ্রীকরা বিশ্বাস করত পানিতে পড়া প্রতিবিম্বে মানুষের আত্মার স্বরূপ প্রকাশ পায়। তবে পালিশ করা ধাতব পৃষ্ঠ থেকে প্রথম আয়না তৈরি করতে শেখেন রোমান কারিগররা। রোমানরা বিশ্বাস করত, তাদের দেবতারা এসব আয়নার ভেতর দিয়ে মানুষের আত্মা দেখেন। আয়নার কোনো ক্ষতি করাকে তারা ভীষণ অসম্মানজনক মনে করতেন। রোমানদের বিশ্বাস ছিল, কেউ আয়নার ক্ষতি করলে দেবতারা তার ওপর দুর্ভাগ্যের বৃষ্টি বর্ষণ করেন।  

তৃতীয় শতাব্দীর দিকে কাচ থেকে আয়না তৈরি শুরু হয়। তখন কাচের আয়না ভেঙে যাওয়া নিত্য-নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়ায়। তবে রোমানদের বিশ্বাস ছিল যে সাত বছর পর দুর্ভাগ্য কেটে যায়।

সামাজিক ও মনস্তাত্ত্বিক উৎস

মানবমন অনবরত অচেতনভাবে প্যাটার্ন খুঁজতে থাকে। উদাহরণস্বরূপ, রাস্তা পার হওয়ার সময় পরিচিত ট্র্যাফিক প্যাটার্ন দেখে আমরা দুর্ঘটনা থেকে নিজেদের বাঁচাই।

তবে আমাদের মস্তিস্ক কখনও কখনও অবাস্তব কিছু প্যাটার্নও গঠন করে। ধরুন, কোনো বন্ধু আপনাকে একটা সৌভাগ্য আনার মুদ্রা দিল। আপনি এসবে বিশ্বাস করেন না। কিন্তু পরের কয়েকটা দিন আপনার ভালো গেল। ব্যাপারটা স্রেফ কাকতাল হলেও আপনার মস্তিষ্ক নতুন একটা প্যাটার্ন তৈরি করে নিল। আপনি বিশ্বাস করতে শুরু করলেন যে বন্ধুর দেওয়া মুদ্রার জন্য আপনার কপাল ভালো যাচ্ছে। এভাবেই জন্ম হলো একটি কুসংস্কারের।

সামাজিকীকরণের সময় বাবা-মা বা অন্য বিশ্বস্ত কর্তৃপক্ষের কাছ থেকেও আমরা উত্তরাধিকারসূত্রে কিছু কুসংস্কার পাই। এভাবে কিছু কুসংস্কার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুখে মুখে, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের সাহায্যে পরিবার এবং বন্ধুবান্ধবের মধ্যে ঘুরে বেড়াতে থাকে। যত বেশি মানুষ এসব কুসংস্কারকে সমর্থন দেয়, এগুলো তত বেশি বিশ্বাসযোগ্যতা ও স্থায়িত্ব লাভ করে। 

উপকারী নাকি ক্ষতিকর 

কুসংস্কারের কারণে আমরা যদি আয়না নাড়াচাড়া করার সময় সাবধান থাকি, তাতে কোনো ক্ষতি নেই। মোটা দাগে কঠিন পরিস্থিতিতে কুসংস্কার আমাদের মানসিক চাপ কমিয়ে কাজের মান বাড়াতে পারে। কুসংস্কার কখনও কখনও বেশ মজাদারও হয়। এগুলো নিয়ে দারুণ আড্ডা দেওয়া যায়, ফলে পারস্পরিক বন্ধন বাড়ে।

অবশ্য মুদ্রার উল্টো পিঠও আছে। কুসংস্কারের জন্য অনেকসময় আমরা মাত্রাতিরিক্ত সতর্ক থাকি। কুসংস্কার এমন কিছু মিথ্যা বিশ্বাস, যা প্রায়ই আমাদের মনে উদ্বেগ ও অপরাধবোধ সৃষ্টি করে। অনেক সময় কোনো ঘটনার জন্য কুসংস্কারের বশে আমরা অযথাই নিজেদের দায়ী করি, কিংবা প্রত্যাশিত ফললাভের জন্য ভুল পথ ধরি। তখন কুসংস্কার আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে ওঠে।

  • সূত্র-স্ক্রল ডট ইন 

 
 

Related Topics

টপ নিউজ

ভাঙ্গা আয়না / আয়না / কুসংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • কানাকুয়ো আর পাখির কুসংস্কার
  • কেন এই বিদেশি ব্যান্ডগুলোকে বাংলাদেশে পারফর্ম করতে দেয়া হয়নি?
  • সর্পদংশনে মৃত্যুর পর ওঝা এসে বললেন, তিনি ‘বাঁচিয়ে তুলবেন’; চলছে তোড়জোড়
  • কেন আমরা এখনো ১৩ সংখ্যাটিকে এড়িয়ে যাই? অশুভ মনে করি?
  • টিকটক করতে দিনে ৯ বার বাথরুমে যেত শিক্ষার্থীরা, তাই বাথরুম থেকে আয়নাই সরানো হলো

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net