Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে হচ্ছে ৫০০ গৃহহীনের ঠিকানা

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
12 July, 2021, 01:35 pm
Last modified: 12 July, 2021, 01:43 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
  • ২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি; নৌকায় সাউন্ডসিস্টেম বাজানো ও নাচানাচি নিষিদ্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা

ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে হচ্ছে ৫০০ গৃহহীনের ঠিকানা

ইতোমধ্যে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। মাটির কম্প্যাকশান শেষ হলেই শুরু হবে একসঙ্গে ৫০০ ঘর তৈরির মহাযজ্ঞ। আর এ নির্মাণযজ্ঞ শেষ হলে এটিই হবে দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
12 July, 2021, 01:35 pm
Last modified: 12 July, 2021, 01:43 pm

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে আরও ১ হাজার ৮৬৭টি পাকা ঘর। এর মধ্যে একসঙ্গে এক জায়গাতেই পাঁচশটি ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে কসবা উপজেলা প্রশাসন। 

ইতোমধ্যে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। মাটির কম্প্যাকশান শেষ হলেই শুরু হবে একসঙ্গে ৫০০ ঘর তৈরির মহাযজ্ঞ। আর এ নির্মাণযজ্ঞ শেষ হলে এটিই হবে দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে কসবা উপজেলার ১০৪টি গৃহহীন পরিবারের মাঝে পাকা ঘর হস্তান্তর করা হয়েছে। এখন চলছে দ্বিতীয় পর্যায়ের ঘর নির্মাণ কাজ। এর মধ্যে উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা মৌজায় ১২০টি ঘরের নির্মাণ কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ ঈদুল আজহার পরপরই শেষ হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। দৃষ্টিনন্দন ছোট ছোট টিলার পাদদেশে ঘরগুলো করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাহী প্রকৌশলী এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নির্মাণ কাজের তাদারকি করছেন। আর প্রকল্পের সার্বিক দিক তদারকি করছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম। আসন্ন ঈদুল আজহার পরপরই ঘরগুলো হস্তান্তর করা যাবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।

এছাড়াও কসবা উপজেলার খাড়েড়া ইউনিয়নের মনকশাইর মৌজায় প্রায় সাড়ে ১২ একর জায়গাজুড়ে হচ্ছে দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প। একসঙ্গে ৫০০ গৃহহীন পরিবারের ঠিকানা হবে জায়গাটিতে। ইতোমধ্যেই মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। মাটির কম্প্যাকশান সম্পন্ন হলে চলতি বর্ষা মৌসুমের পরপরই শুরু হবে ঘরের নির্মাণ কাজ।
প্রতিটি ঘরেই দুইটি করে শয়ন কক্ষ, একটি রান্নাঘর, একটি টয়লেট ও বারান্দা থাকবে। এছাড়া ঘরের সামনে সবজি অথবা ফুল বাগান করার জন্য ফাঁকা জায়গাও রাখা হবে। প্রতিটি পরিবারের জন্য সুপেয় পানি এবং বিদ্যুতের ব্যবস্থাও থাকবে।

এ ব্যাপারে জানতে চাইলে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বলেন, 'দ্বিতীয় পর্যায়ে নির্মাণাধীন ঘরগুলোর মধ্যে ১২০টি ঘরের নির্মাণ কাজ ঈদুল আজহার পরপরই সম্পন্ন হবে। এরপরই ঘরগুলো গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। এছাড়াও মনকশাইর মৌজায় ৫০০ ঘর নির্মাণের জন্য মাটি ভরাট কাজ সম্পন্ন হয়েছে। মাটির কম্প্যাকশান শেষ হলেই গুণগত মান বজায় রেখে ঘরগুলোর নির্মাণ কাজ শুরু হবে। দেশের অন্য কোথাও আশ্রয়ণ প্রকল্পের আওতায় একসঙ্গে এতগুলো ঘর নির্মাণ হয়নি। এর ফলে এটি হবে দেশের সবচেয়ে বড় আশ্রয়ন প্রকল্প'।

Related Topics

টপ নিউজ

আশ্রয়ণ প্রকল্প / ব্রাহ্মণবাড়িয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
  • ২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি; নৌকায় সাউন্ডসিস্টেম বাজানো ও নাচানাচি নিষিদ্ধ
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে পণ্ড: কনেপক্ষের দাবি ‘আস্ত খাসি’ নিয়ে বিবাদ, বর বলছেন ১০ গুণ কাবিনের চাপ
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net