Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
দুই মাস পর তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
06 July, 2021, 09:40 pm
Last modified: 06 July, 2021, 09:37 pm

Related News

  • ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন নারী-শিশুসহ ২২ বাংলাদেশি
  • তামাবিল স্থলবন্দরে মাসে ৩ কোটি টাকা রাজস্ব ফাঁকি, দুদকের অভিযান
  • বাড়তি আমদানি শুল্ক প্রত্যাহারের দাবিতে সিলেটের সব বন্দর দিয়ে পাথর-চুনাপাথর আমদানি বন্ধ
  • কলকাতা থেকে তামাবিল দিয়ে পণ্য গেলো মেঘালয়ে
  • পাঁচ মাস পর তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

দুই মাস পর তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সচল হয়েছে এই বন্দর। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রায় দুই মাস তামাবিল বন্দরের কার্যক্রম বন্ধ ছিলো।
সিলেট প্রতিনিধি
06 July, 2021, 09:40 pm
Last modified: 06 July, 2021, 09:37 pm

টানা দুই মাস বন্ধ থাকার পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। 

মঙ্গলবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সচল হয়েছে এই বন্দর। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রায় দুই মাস তামাবিল বন্দরের কার্যক্রম বন্ধ ছিলো।

দীর্ঘদিন পর পুণরায় আমদানি-রপ্তানি চালু হওয়ায় তামাবিল স্থল বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে। দুই মাস পর মঙ্গলবার বেলা ১১টার দিকে পাথরবাহী প্রথম ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। প্রথমদিন কয়লা ও পাথরবাহী ১০ টি ট্রাক দেশে প্রবেশ করে। বুধবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তামাবিলের আমদানিকারক নেতারা।

তামাবিল স্থলবন্দর সূত্রে জানা যায়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত এপ্রিলের শেষ দিকে ভারতের মেঘালয় রাজ্যে লকডাউন ঘোষণা করে রাজ্য সরকার। পণ্য রপ্তানি কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়। ফলে ১ মে থেকে তামাবিল সীমান্ত দিয়ে সব ধরণের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। সম্প্রতি মেঘালয়ে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ফলে আমাদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে।

আমদানিকারকরা জানান, গত কয়েকদিন ধরে স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠন ও ভারতীয় ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আমদানি-রপ্তানি শুরুর ব্যাপারে আলোচনা চলছিলো। দুই পক্ষ নিজ দেশের সরকারের সাথে আলাপ আলোচনা করে বন্দরের কার্যক্রম সচল করা হয়েছে। প্রয়োজনীয় বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে এই স্থলবন্দরটি চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সেদু জানান, করোনার কারণে গত মে মাসের শুরু থেকেই তামাবিলের ওপারের ডাউকি স্থলন্দরের কার্যক্রম বন্ধ করে দেয় ভারত। র্দীঘদিন ধরে আমদানি-রপ্তানি বন্ধ থাকার ফলে তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ীরা বড় ধরণের ক্ষয়-ক্ষতির সম্মূখীন হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হয়েছেন স্থলবন্দর সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিক।

তিনি বলেন, তামাবিল স্থল বন্দরের ওপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যবসায়ী এবং শ্রমিক মিলে প্রায় ২০ হাজার মানুষ নির্ভরশীল। আজ থেকে এই বন্দর দিয়ে পুণরায় আমদানি-রপ্তানি চালু হওয়ায় সকলেই খুশি।

তিনি জানান এই বন্দর দিয়ে ভারত থেকে চুনাপাথর, পাথর, কয়লা ও ফলমূল আমদানি করা হয়।

তামাবিল স্থলবন্দরের উপ-পরিচালক মাহফুজুল ইসলাম ভূইয়া বলেন, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে আমাদের স্থলবন্দরের কার্যক্রম চালু ছিল। কিন্তু চলমান লকডাউনের কারণে ভারত তাদের ডাউকি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। ফলে প্রায় দুই মাসেরও বেশি সময় তামাবিল বন্দরের কার্যক্রম সময় বন্ধ ছিলো। তবে আজ (মঙ্গলবার) থেকে এই বন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি চালু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে প্রশাসনের উদ্যোগে এবং ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় পণ্য নিয়ে আসা ভারতীয় প্রত্যেকটি পরিবহণ স্যানিটাইজ করার ব্যবস্থা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

তামাবিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

Related News

  • ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন নারী-শিশুসহ ২২ বাংলাদেশি
  • তামাবিল স্থলবন্দরে মাসে ৩ কোটি টাকা রাজস্ব ফাঁকি, দুদকের অভিযান
  • বাড়তি আমদানি শুল্ক প্রত্যাহারের দাবিতে সিলেটের সব বন্দর দিয়ে পাথর-চুনাপাথর আমদানি বন্ধ
  • কলকাতা থেকে তামাবিল দিয়ে পণ্য গেলো মেঘালয়ে
  • পাঁচ মাস পর তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

3
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

4
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

5
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net