Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
মহামারিতে বেড়েছে রাজস্ব আয়, বড় কোম্পানিগুলোর ভূমিকা বেশি

অর্থনীতি

আব্বাস উদ্দিন নয়ন
04 July, 2021, 09:35 am
Last modified: 04 July, 2021, 02:44 pm

Related News

  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 

মহামারিতে বেড়েছে রাজস্ব আয়, বড় কোম্পানিগুলোর ভূমিকা বেশি

মোবাইল ফোন কোম্পানি, ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ, সিমেন্ট, সিরামিক খাত থেকে আহরণ বেড়েছে প্রায় ১৫ শতাংশ
আব্বাস উদ্দিন নয়ন
04 July, 2021, 09:35 am
Last modified: 04 July, 2021, 02:44 pm

করোনার কারণে অর্থনীতি স্বাভাবিক না থাকলেও আয়কর ও ভ্যাট সংগ্রহে স্বাভাবিক অবস্থায় ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সদ্য বিদায়ী অর্থবছরে আয়করে আগের বছরের তুলনায় ১৪.১১ শতাংশ এবং পণ্য ও সেবা থেকে আহরিত ভ্যাট থেকে ১০.৮২ শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে এনবিআর।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, বিনা প্রশ্নে কালো টাকার সাদা করার সুযোগ, রাজস্ব ব্যবস্থা ডিজিটালাইজেশন, উৎসে কর আহরণে জোরদার ও রাজস্ব বোর্ডের মনিটরিং ব্যবস্থা শক্তিশালীকরণের ফলে রাজস্ব আহরণ বেড়েছে। যদিও করোনার কারণে গত বছর উভয় খাতেই নেতিবাচক প্রবৃদ্ধি ছিল এনবিআরের।

অর্থনীতিবিদরা  বলছেন, করোনার প্রথম ধাক্কা সামলে অনেকটাই গতি ফিরে পেয়েছিল অর্থনীতি। চলতি বছরের শুরু থেকেই আমদানি-রপ্তানি বেড়েছে, স্থানীয় উৎপাদন ও সরবরাহ–শৃঙ্খলেও গতি এসেছে। ফলে, রাজস্ব আদায়ও বেড়েছে। তবে আগের বছর নেতিবাচক থাকায় এবার প্রবৃদ্ধি বেশি মনে করছেন তারা।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, '২০১৯-২০ অর্থবছর রাজস্ব আহরণ অনেক কম হয়েছিল। এনবিআর এবার সেখান থেকে বের হয়ে এসেছে। তবে জিডিপির তুলনায় এটি অনেক কম। করোনার এই সময়ে মানুষের হাতে নগদ সহায়তা পৌঁছে দিতে রাজস্ব আহরণ লাগবে। এনবিআরকে অটোমেশনের মাধ্যমে রাজস্ব আহরণ আরো বাড়াতে হবে'।

এনবিআরের পরিসংখ্যান বিভাগের তথ্যানুযায়ী, রাজস্ব আহরণে সবচেয়ে ভালো করেছে আয়কর বিভাগ। সাময়িক হিসাবে ১৪.৮০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে আয়কর খাতে সর্বশেষ অর্থবছরের আহরণ ৮৫ হাজার কোটি টাকা। যদিও লক্ষ্যমাত্রা ছিল ৯৭ হাজার কোটি টাকা।

আয়কর বিভাগের কর্মকর্তারা বলছেন, আয়করের ৮৬ শতাংশই উৎসে কর হিসাবে কর্তন করা হয। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক করদাতাদের আয়ের উৎস থেকে তা আদায় করায় এ খাতে ঘাটতি পড়েনি। তাছাড়া করোনা পরিস্থিতির মধ্যেও মনিটরিং কার্যক্রম জোরদার করায় আদায় বেড়েছে।

আয়কর থাতে সবচেয়ে বেশি রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান লার্জ ট্যাক্সপেয়ার ইউনিট (এলটিইউ)। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় করেছে প্রতিষ্ঠানটি। ১৫.২২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে গেল বছর তাদের আহরণ ২৪০১১ কোটি টাকা। মোবাইল ফোন কোম্পানি, ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ, সিমেন্ট, সিরামিকসহ বৃহৎ প্রতিষ্ঠান থেকে আয়কর আদায় করে তারা।  অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগও তাদের প্রবৃদ্ধিতে ভালো ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এলটিইউ'র কমিশনার মোঃ ইকবাল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অর্থনীতিতে নতুন করে চাহিদা তৈরি হওয়া এবং করদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ফলে কর আদায়ে সাফল্য এসেছে'।

এলটিইউ এর পরেই রাজস্ব সবচেয়ে বেশি আসে ঢাকার করাঞ্চল-১ থেকে। কোম্পানির পাশাপাশি পেশাজীবীদের আয়কর আহরণ করে তারা। ১৫ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি পাওয়া এ করাঞ্চলের কর্মকর্তারা করদাতাদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে সফলতা পেয়েছেন।

করাঞ্চল-১ এর কমিশনার এ কে এম বদিউল আলম বলেন, 'লকডাউনে সব বন্ধ থাকলেও আমরা অফিস করেছি। উৎসে কর যথাসময়ে কেটেছি। করদাতাদের এসএমএস ও ই-মেইল যোগাযোগের মাধ্যমে তাগাদা দিয়ে কর আদায় করেছি। ফলে কর আদায়ে বড় অসুবিধা হয়নি'।

করোনার সংক্রমণ ঠেকাতে সরকার গত এক বছরে চলাচলে নানা বিধিনিষেধ আরোপ করেছে। চলাচল সীমিত হওয়ায় ছোট প্রতিষ্ঠানের ব্যবসা কমেছে। তবে বড় প্রতিষ্ঠান ভালো ব্যবসা করেছে। ফলে সিরামিক, মোবাইল ফোন, ব্যাংক, বৃহৎ কনজিউমার প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় বেড়েছে এনবিআরের।

আয়করের মতোই ভ্যাট খাতেও বেশি সফলতা এসেছে বৃহৎ কোম্পানির কাছ থেকে ভ্যাট সংগ্রহের জন্য গঠিত লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট (ভ্যাট) থেকে। রাজস্ব বোর্ড সূত্র বলছে, ভ্যাট খাতে ৯৩ হাজার কোটি টাকার মধ্যে ৪৮৮৯২ কোটি টাকাই এসেছে ১৫৭টি বৃহৎ কোম্পানি থেকে। এ খাতে সামগ্রিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হলেও বৃহৎ কোম্পানি খাত থেকে রাজস্ব আহরণকারী এলটিইউর প্রবৃদ্ধি ১৬.৩২ শতাংশ।

মূলত বৃহৎ প্রতিষ্ঠানের ব্যবসায় প্রবৃদ্ধি ও নিজেদের মনিটরিং ব্যবস্থা শক্তিশালী হওয়ার কারণে এ সফলতা বলে মনে করছেন এনবিআর কর্মকর্তা। এলটিইউ কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী বলেন, 'এই করোনার মধ্যে এলটিইউতে ভ্যাট ও করের জন্য নিবন্ধিত কোম্পানিগুলোর কাছ থেকে ভ্যাট আদায়ে ১৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি আছে। এটি কর্মকর্তাদের প্রচেষ্টায় হয়েছে'।

করোনার মধ্যেও এ সফলতা ভালো হিসাবেই দেখছেন এনবিআরের সাবেক চেয়ারম্যানে মুহাম্মদ আবদুল মজিদ।  তিনি বলেন,  'এই পরিস্থিতির মধ্যেও প্রবৃদ্ধি ইতিবাচক। ব্যক্তি করদাতাদের আয় কমে গেলেও এলটিইউতে থাকা বড় প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়ে বড় ধরণের প্রভাব পড়েনি। এর মধ্যে তাদেরকে কমপ্লায়েন্সের মধ্যে আনতে এনবিআরের চেষ্টা – সব মিলিয়ে তুলনামূলক ভালো প্রবৃদ্ধি হয়েছে'। 
 
 

Related Topics

টপ নিউজ

আয়কর / ভ্যাট / এনবিআর / এলটিইউ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তরার টেকপাড়ার সরু গলিতে চীনা ভ্লগাররা আইফোনে ভিডিও ধারণ করছেন, যেগুলোর সঙ্গে কুলিং ফ্যান যুক্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে এই চিত্রধারণ। ছবি: মেহেদী হাসান
    উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?
  • বেশি করে চিবানোর রয়েছে নানাবিধ স্বাস্থ্যগত সুফল। ছবি: গেটি ইমেজেস
    ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • ইরানের তেহরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে প্রদর্শিত বেশ কিছু নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ। ছবি: ইরানি প্রেসিডেন্সি অফিস
    যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান
  • গুলিস্তান সিনেমা হল( ১৯৫৪), ঢাকা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
    যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম
  • ছবি: জহির রায়হান/টিবিএস
    গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা
  • তেহরানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে প্রদর্শিত ইরানি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  

Related News

  • আয়কর ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ চান টেক্সটাইল মিল মালিকরা
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য
  • এপ্রিলে রাজস্ব প্রবৃদ্ধি ৭ শতাংশের কম, ১০ মাসে ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা 

Most Read

1
উত্তরার টেকপাড়ার সরু গলিতে চীনা ভ্লগাররা আইফোনে ভিডিও ধারণ করছেন, যেগুলোর সঙ্গে কুলিং ফ্যান যুক্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে এই চিত্রধারণ। ছবি: মেহেদী হাসান
ফিচার

উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?

2
বেশি করে চিবানোর রয়েছে নানাবিধ স্বাস্থ্যগত সুফল। ছবি: গেটি ইমেজেস
ফিচার

‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়

3
ইরানের তেহরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে প্রদর্শিত বেশ কিছু নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ। ছবি: ইরানি প্রেসিডেন্সি অফিস
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান

4
গুলিস্তান সিনেমা হল( ১৯৫৪), ঢাকা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
ফিচার

যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম

5
ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা

6
তেহরানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে প্রদর্শিত ইরানি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net