Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
মা হতে চান ব্রিটনি, কিন্তু সেই অধিকার কেড়ে নিচ্ছে ‘আইন’!

বিনোদন

টিবিএস ডেস্ক
24 June, 2021, 02:05 pm
Last modified: 24 June, 2021, 02:06 pm

Related News

  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • বর্ষসেরা ব্রিটিশ বইয়ের পুরস্কারের জন্য মনোনয়ন পেল প্রিন্স হ্যারি ও ব্রিটনি স্পিয়ার্সের স্মৃতিকথা
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • বিচ্ছেদের পর প্রিয় কুকুরদের হাতছাড়া করতে চান না ব্রিটনি; বাগদানের আংটি ফেরতের প্রস্তাব!
  • বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ব্রিটনি স্পিয়ার্স: 'এটা কারও মাথা ঘামানোর বিষয় না'

মা হতে চান ব্রিটনি, কিন্তু সেই অধিকার কেড়ে নিচ্ছে ‘আইন’!

আমেরিকান র‍্যাপার কেভিন ফেডারলাইনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে গত ১৩ বছর ধরে কনজারভেটরশিপে রয়েছেন এই পপ মেগাস্টার।
টিবিএস ডেস্ক
24 June, 2021, 02:05 pm
Last modified: 24 June, 2021, 02:06 pm
ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

তুমুল জনপ্রিয় আমেরিকান গায়িকা ব্রিটনি স্পিয়ার্স জানিয়েছেন, বিয়ে করে সংসার পাততে এবং আবারও সন্তানের মা হতে তিনি মুখিয়ে রয়েছেন। অথচ তার সেই মৌলিক অধিকারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আইন। 

গত বুধবার ৩৯ বছর বয়সী ব্রিটনি বলেন, আদালতের নির্দেশে তিনি কনজারভেটরশিপ বা জিম্মায় জীবন কাটাচ্ছেন; আর সেটি তাকে ইচ্ছের বিরুদ্ধে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করতে বাধ্য করছে।

কনজারভেটরশিপ নিয়ে লস অ্যাঞ্জেলেসের একটি সুপারিয়র কোর্টে শুনানি চলাকালে আদালতকে তিনি বলেন, 'আমি বিয়ে করতে এবং সন্তানের মা হতে চাই। অথচ আমাকে বলা হয়েছে, কনজারভেটরশিপে থাকাকালে বিয়ে করতে কিংবা মা হতে পারব না।'

'যেন গর্ভধারণ না করি, সেজন্য আমার শরীরের ভেতরে এখন একটি গর্ভনিরোধক ডিভাইস রয়েছে। আমি সেটি বের করে ফেলতে চাই, যেন আবারও সন্তান নিতে পাড়ি। কিন্তু এই তথাকথিত টিম আমাকে ডিভাইসটি বের করার জন্য চিকিৎসকের কাছে যেতে দিচ্ছে না; কারণ, তারা চায় না আমার সন্তান হোক,' বলেন 'ওপ্স... আই ডিড ইট অ্যাগেইন' গায়িকা।

আমেরিকান র‍্যাপার কেভিন ফেডারলাইনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে গত ১৩ বছর ধরে কনজারভেটরশিপে রয়েছেন এই পপ মেগাস্টার।

ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

বুধবার বিচারককে ব্রিটনি জানান, তিনি মুক্ত হতে চান। আবেগ ভরা কণ্ঠে তিনি বলেন, 'একা থাকতে থাকতে আমি ক্লান্ত। যাদের সন্তান আছে, পরিবার আছে, এটা-ওটা আছে, তেমন যেকোনো সাধারণ মানুষের মতো এইসবের অধিকার আমারও রয়েছে। নিজের জীবন যাপন করার অধিকার আমার রয়েছে।'

ফেডারলাইনের সঙ্গে শন প্রেস্টন ও জেডেন জেমস নামে দুটি সন্তান রয়েছে ব্রিটনির। বেশ কয়েক বছর ধরে বর্তমানে ২৭ বছর বয়সী ইরানি পারসোনাল ট্রেনার স্যাম আসগরির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি।

প্রেমিক স্যাম আসগরির সঙ্গে ব্রিটনি স্পিয়ার্স। ছবি: সংগৃহীত

বিচারককে ব্রিটনি জানিয়েছেন, তিনি মুক্ত হয়ে নিজের প্রেমিকের সঙ্গে জীবন কাটাতে চান। 'আমি শুধু আমার নিজের টাকাগুলো চাই। আর চাই এইসব (কনজারভেটরশিপ) শেষ হোক; যেন নিজের প্রেমিকের সঙ্গে তার গাড়িতে চড়ে দূরে কোথাও চলে যেতে পারি।'

এ সময়ে এ সংক্রান্ত প্রচলিত আইন পরিবর্তনেরও দাবি তোলেন ব্রিটনি।

  • সূত্র: পেজ সিক্স/নিউইয়র্ক পোস্ট

Related Topics

টপ নিউজ

ব্রিটনি স্পিয়ার্স / পপ মিউজিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

Related News

  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • বর্ষসেরা ব্রিটিশ বইয়ের পুরস্কারের জন্য মনোনয়ন পেল প্রিন্স হ্যারি ও ব্রিটনি স্পিয়ার্সের স্মৃতিকথা
  • ব্রিটনি স্পিয়ার্স: আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরব না
  • বিচ্ছেদের পর প্রিয় কুকুরদের হাতছাড়া করতে চান না ব্রিটনি; বাগদানের আংটি ফেরতের প্রস্তাব!
  • বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ব্রিটনি স্পিয়ার্স: 'এটা কারও মাথা ঘামানোর বিষয় না'

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

3
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net