Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 September, 2026, 02:20 pm
Last modified: 29 September, 2026, 02:27 pm

Related News

  • বকেয়া বেতন নিয়ে সাংবাদিককে চাকরিচ্যুতি: ইটিভির ৬ কর্মকর্তাকে শোকজ
  • আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত রায়ের জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে পরিবার
  • আগে একবার পালিয়েছিলেন, সেই আসামি আবারও পালালেন আদালত থেকে
  • এই রাষ্ট্রের মিসম্যানেজমেন্ট আর চলতে পারে না: আদালত চত্বরে আখতারুজ্জামান
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

টিবিএস রিপোর্ট
29 September, 2026, 02:20 pm
Last modified: 29 September, 2026, 02:27 pm
ছবি: টিবিএস

একটি অনলাইন পেজ থেকে শাড়ি নিয়ে প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও যোগাযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে দায়ের করা মামলার বিষয়ে অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, 'মামলায় অনেকগুলো মিথ্যা কথা বলা হয়েছে। আমি শাড়ি আত্মসাৎ বা এটা নিয়ে প্রতারণা, এমন কিছুই করিনি।' এই অভিনেত্রী আরও বলেন, 'আমার ১৫ বছরের ক্যারিয়ার। একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়।' প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা ওই মামলায় শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে  আলাপকালে তিনি  এসব কথা বলেন। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বাড়ানোর আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুরের আদেশ দেন। 

তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জামিন বর্ধিতের পরবর্তী তারিখ এবং চার্জ শুনানির তারিখ আদালত থেকে বিকেলে জানা যাবে। 

মামলার নথি সূত্রে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ 'অ্যাপোনিয়া' থেকে ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়ে ফেরত না দেয়ার অভিযোগ এনে প্রতিষ্ঠানটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেছিলেন। অভিযোগের সত্যতা পেয়ে ডিবি পুলিশ তিশার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। 

গত ১৩ অগাস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিশা আত্মসমর্পণ করে জামিন নেন। পরবর্তী বিচারের জন্য মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে পাঠানো হয়। আজ আদালতে মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। 

আজ সকাল ১১ টা ২৭ মিনিটে তিনি আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। এদিন তিশা আদালতে  আত্মসমর্পণ করে জামিন বর্ধিতের আবেদন করেন। এ সময় তিশা বেঞ্চে বসে ছিলেন। তবে বাদীপক্ষ থেকে তাকে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য বলা হয়। পরে কাঠগড়ায় গিয়ে দাঁড়ান তিনি

তার পক্ষে সিনিয়র আইনজীবী খোরশেদ আলম  জামিন বর্ধিতের বিষয়ে শুনানি করেন। তিনি বলেন, 'আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। তার জামিন বর্ধিতের আবেদন করছি।'

ছবি: টিবিএস

এ সময় বাদীপক্ষের সিনিয়র আইনজীবী জহিরুল হাসান মুকুল বলেন, 'এ আসামি জামিন নেওয়ার পর জামিনের অপব্যবহার করেছেন। জামিন পেয়েই আসামি তার ভেরিফাইড পেজ থেকে আইনজীবী ও বাদী সম্পর্কে আজেবাজে মন্তব্য করেছেন। তার ভেতর কোন অনুশোচনাবোধ নেই।'

এ সময় বিচারক তাকে বলেন, 'অভিযোগ থাকলে পিটিশন আকারে দেন। '

তখন জহিরুল হাসান মুকুল বলেন, 'চার্জের জন্য আছে। চার্জ হয়ে যাক। সুনির্দিষ্ট অভিযোগ আছে।'

এ সময় তিশার পক্ষে সিনিয়র আইনজীবী খোরশেদ আলম বলেন, 'ডিসচার্জের যথেষ্ট গ্রাউন্ড আছে। আমাদের সময় দিন।'

পরে শুনানি শেষে আদালত তানজিন তিশার জামিন বর্ধিত করে আদেশ দেন। তবে এই মামলার পরবর্তী তারিখ এখনো জানানো হয়নি আদালত থেকে।

শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তানজিন তিশা  বলেন, 'অনেকের মনে হতে পারে আমি আবারো আদালতে আসলাম কেন? কারণ হলো, আমি আইনের প্রতি বিশ্বাস করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সে বিশ্বাস থেকে আমি আবারো আসছি এবং আমার যদি আরো পাঁচবার আসা লাগে, আমি আবারও আসব। দিনশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা এদেশে বাঁচতে চাই এবং সত্যতা নিয়ে বাঁচতে চাই। কেউ যদি আইনের অপব্যবহার করে, আমি সেটা কোনভাবে সাপোর্ট করি না।'

তিশা বলেন, 'তারা দুই বোন (মামলার বাদী) এবং এটা আপনারা হয়তো জানেন না তারা একটা সিন্ডিকেট। আমি আসলে এত কমপ্লিকেটেড ওয়েতে চিন্তাই করতে পারি না। আমি শুধু জানি যে ক্ষমতার অপব্যবহার করা উচিত না। আমার কোনো ক্ষমতা নেই।'

তিনি আরও বলেন, '২৮ হাজার টাকার একটা শাড়ি নাকি আত্মসাৎ করেছি। আমার ১৫ বছরের একটা ক্যারিয়ার। এটা কারও কাছে কাম্য নয়, একটা শাড়ির জন্য আদালতে আসব। আইনকে শ্রদ্ধা করি বলেই আদালতে এসেছি।'

এই অভিনেত্রী বলেন, 'মামলায় অনেকগুলো মিথ্যা কথা বলা হয়েছে। আমি শাড়ি আত্মসাৎ বা প্রতারণা, এমন কিছুই করিনি।'

মামলার অভিযোগে বলা হয়, অনলাইন ফ্যাশন পেজ 'অ্যাপোনিয়া' থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজটির এডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলাটি করেন।

Related Topics

টপ নিউজ

তানজিন তিশা / আদালত / আত্মসাৎ মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • বকেয়া বেতন নিয়ে সাংবাদিককে চাকরিচ্যুতি: ইটিভির ৬ কর্মকর্তাকে শোকজ
  • আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত রায়ের জন্য আপিল বিভাগের দিকে তাকিয়ে পরিবার
  • আগে একবার পালিয়েছিলেন, সেই আসামি আবারও পালালেন আদালত থেকে
  • এই রাষ্ট্রের মিসম্যানেজমেন্ট আর চলতে পারে না: আদালত চত্বরে আখতারুজ্জামান
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net