Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
বিপদে ফেললেন আশরাফুল, উদ্ধার করলেন সোহান-তানবীর

খেলা

টিবিএস রিপোর্ট
23 June, 2021, 02:10 pm
Last modified: 23 June, 2021, 02:26 pm

Related News

  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • আরও বড় হৃদয় নিয়ে খেলতে হতো, রংপুরের বিদায়ের পর আশরাফুল
  • ‘প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলবে, মাথা নোয়াবে না; তামিম ছিল এমন’
  • ৬, ৪, ৪, ৬, ৪, ৬; বিপিএল দেখল সোহান বীরত্ব 
  • বাংলাদেশের প্রতিনিধি হয়ে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স

বিপদে ফেললেন আশরাফুল, উদ্ধার করলেন সোহান-তানবীর

সুপার লিগের তিন ম্যাচের দুটিতে জিতলো শেখ জামাল। অন্যদিকে গ্রুপ পর্বে দারুণ কিছু জয় পাওয়া মোহামেডান সুপার লিগের তিন ম্যাচেই হার মানলো। 
টিবিএস রিপোর্ট
23 June, 2021, 02:10 pm
Last modified: 23 June, 2021, 02:26 pm
মোহাম্মদ আশরাফুলের (বামে) মন্থর ব্যাটিংয়ের পর দলকে জয়ের বন্দরে নিয়ে যান সোহান-তানবীর। ছবি: বিসিবি

১৩৪ রানের লক্ষ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে এ আর এমন কী! শুরুটা ভালো না হলেও মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং বলছিল, ঠিক পথেই আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু চোখ জুড়ানো কয়েকটি শটের পর অভিজ্ঞ এই ব্যাটসম্যান ঝিমিয়ে গেলেন। তার মন্থর ব্যাটিংয়ে উল্টো চাপে পড়ে যায় শেখ জমাল। শেষ পর্যন্ত অধিনায়ক নুরুল হাসান সোহান ও তানবীর হায়দারের ব্যাটে জয় পেয়েছে দলটি। 

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শেখ জামাল। সুপার লিগের তিন ম্যাচের দুটিতে জিতলো শেখ জামাল। অন্যদিকে গ্রুপ পর্বে দারুণ কিছু জয় পাওয়া মোহামেডান সুপার লিগের তিন ম্যাচেই হার মানলো। 

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে মোহামেডান। পারভেজ হোসেন ইমন, শামসুর রহমান শুভ ও ইরফান শুক্কুরের ব্যাটে ৯ উইকেটে ১৩৩ রান তোলে তারা। জবাবে ৬ বল হাতে রেখে ৩ উইকেটেই জয় তুলে নেয় শেখ জামাল। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে সোহানের দল। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে স্কোরকার্ডে কোনো রান যোগ না হতেই ওপেনার সৈকত আলীকে হারায় শেখ জামাল। শুরুর এই এই ধাক্কা সামাল দেন আশরাফুল ও ইমরুল কায়েস। এই দুই ব্যাটসম্যান গড়েন ৫৫ রানের জুটি। ইমরুল ২১ বলে ২টি চারে ২৫ রান করে আউট হন। দারুণ সব শটে দলকে নিতে থাকা আশরাফুল আউট হওয়ার আগে রীতিমতো হতাশার ব্যাটিং করেছেন। 

পুরো একটি ওভার ব্যাটিং করেও কোনো রানই নিতে পারেননি তিনি। ৪২ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৮ রান করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরপর বাকি কাজটুকু সেরেছেন সোহান ও তানবীর। ৩১ বলে ২টি চার ও একটি ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন সোহান। ১৭ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩২ রানের হার না মানা ইনিংস খেলেন তানবীর। 

এবারের লিগে নেতার মতোই খেলছেন সোহান। কয়েকটি ম্যাচে দলকে পথ দেখিয়ে জয়ের বন্দরে নিয়ে গেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। সুপার লিগের প্রথম ম্যাচে মাত্র ১৭ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জেতান তিনি। পরের ম্যাচে ২৪ বলে ৪২ করেও অবশ্য দলকে জেতাতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। লিগে ১৪ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ৩৮.৪৪ গড়ে ৩৪৬ রান করেছেন তিনি, যা এখন পর্যন্ত আসরের পঞ্চম সর্বোচ্চ রান। 

এরআগে ব্যাটিং করা মোহামেডানের মাত্র তিনজন ব্যাটসম্যান রানের দেখা পেয়েছেন। বাকি কেউ দুই অঙ্কের ঘরেও যেতে পারেননি, তিনজন রানের খাতাও খুলতে পারেননি। ইমন ৪৬, শুভ ৪৯ ও  শুক্কুর ১৭ রান করেন। ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেওয়া শেখ জামালের পেসার এবাদত হোসেন জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ৩টি উইকেট নেন জিয়াউর রহমানও।   

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ আশরাফুল / নুরুল হাসান সোহান / ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • আরও বড় হৃদয় নিয়ে খেলতে হতো, রংপুরের বিদায়ের পর আশরাফুল
  • ‘প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলবে, মাথা নোয়াবে না; তামিম ছিল এমন’
  • ৬, ৪, ৪, ৬, ৪, ৬; বিপিএল দেখল সোহান বীরত্ব 
  • বাংলাদেশের প্রতিনিধি হয়ে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net