Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
জাপানের ২,২০০ কোটি ডলারের পোশাক বাজার ধরতে ‘জাপান ডেস্ক’ চালু করল বিজিএমইএ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2026, 01:00 pm
Last modified: 24 September, 2026, 01:02 pm

Related News

  • গ্যাস সংকটে ৮৭% নিটওয়্যার রপ্তানিকারকের শিপমেন্টে বিলম্ব, ছাড় দিতে বাধ্য হয়েছেন ৬০%: জরিপ
  • ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়
  • নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ
  • তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

জাপানের ২,২০০ কোটি ডলারের পোশাক বাজার ধরতে ‘জাপান ডেস্ক’ চালু করল বিজিএমইএ

জাপানি ক্রেতাদের সঙ্গে কাজ করার জন্য ইতোমধ্যে প্রায় ১০০টি পোশাক কারখানা নির্বাচন করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 September, 2026, 01:00 pm
Last modified: 24 September, 2026, 01:02 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

জাপানের ২ হাজার ২০০ কোটি ডলারের পোশাকের বাজারে বাংলাদেশের রপ্তানিকারকদের উপস্থিতি বাড়াতে বিশেষ 'জাপান ডেস্ক' চালু করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে ডেস্কটির উদ্বোধন করা হয়। সংগঠনটি জানিয়েছে, জাপানি ক্রেতাদের সঙ্গে কাজ করার জন্য ইতোমধ্যে প্রায় ১০০টি পোশাক কারখানা নির্বাচন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি। এ ছাড়া তেইজিন ফ্রন্টিয়ার কোম্পানি লিমিটেড, মারুবেনি করপোরেশন, ইতোচু করপোরেশন ও টয়োটা সুসো করপোরেশনসহ জাপানের বড় ক্রেতা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, বাংলাদেশ বর্তমানে জাপানে ১০০ কোটি ডলারের কিছু বেশি মূল্যের পোশাক রপ্তানি করে। নতুন এই উদ্যোগের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে রপ্তানি ৩০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সংগঠনটি।

বিজিএমইএর পরিচালক ও বাংলা পোশাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল বলেন, "এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে জাপানে পোশাক রপ্তানি ৩০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে আমাদের।"

বিজিএমইএ জানিয়েছে, জাপান ডেস্ক ক্রেতা ও সরবরাহকারীদের মধ্যে সংযোগ তৈরি, বিরোধ নিষ্পত্তিতে সহায়তা এবং একই ক্রেতার কাছ থেকে পুনরায় ক্রয়াদেশ পাওয়ার সুযোগ তৈরিতে কাজ করবে।

জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি তারেক রাফি ভূঁইয়া জুন বলেন, জাপানের বাজারে বাংলাদেশের উপস্থিতি বাড়াতে আস্থা, মান ও প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, "শুধু ইপিএর আওতায় বাজারে প্রবেশের সুবিধা নয়; আস্থা, মান ও প্রতিশ্রুতিই জাপানের বাজারের দুয়ার খুলতে পারে।"

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিশেষ করে যেসব জাপানি ক্রেতা তুলনামূলক ছোট ও নমনীয় ক্রয়াদেশ দিতে চান, তাদের উপযুক্ত বাংলাদেশি কারখানার সঙ্গে যুক্ত করবে এই ডেস্ক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, "ছোট ক্রয়াদেশ মানেই ছোট ক্রেতা নয়।" ক্রেতাদের প্রয়োজনীয় ক্রয়াদেশের পরিমাণ অনুযায়ী উপযুক্ত কারখানার সঙ্গে তাদের সংযোগ করে দেবে এই ডেস্ক।

তিনি বলেন, বাংলাদেশি পোশাক প্রস্তুতকারক ও জাপানি ক্রেতাদের মধ্যে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে কোনো ব্যক্তিগত পদাধিকারীর উদ্যোগ হিসেবে নয়, বরং প্রাতিষ্ঠানিকভাবে এই ডেস্ক গঠন করা হয়েছে।

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে দেশের উৎপাদকদের ম্যান-মেড ও কেমিক্যাল ফাইবারসহ উচ্চমূল্যের পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনতে হবে।

তেইজিন ফ্রন্টিয়ার কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক তাকামাসা ইয়ামামোতো বলেন, বাংলাদেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা জাপানের বাজারে উপস্থিতি বাড়ানোর 'বড় সুযোগ' তৈরি করেছে।

টয়োটা সুসো করপোরেশনের প্রধান প্রতিনিধি ইউজি ওয়াগাতা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে পণ্যের মান, আস্থা ও লজিস্টিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাপানের নতুন জ্বালানি কাঠামো

রাষ্ট্রদূত সাইদা বলেন, বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি নতুন জ্বালানি কাঠামো গড়ে তুলেছে জাপান। বাংলাদেশের জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে সরকারি পর্যায়ে আরও প্রকল্প নেওয়ার বিষয়টি জাপান বিবেচনা করছে বলেও জানান তিনি। উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে শিগগিরই এ বিষয়ে সমঝোতা হতে পারে।

তিনি বলেন, উচ্চ জ্বালানি মূল্যের প্রভাব এবং লোডশেডিংয়ের মতো সমস্যার মুখে পড়ছেন অনেকে। এসব চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের উদ্বেগের সঙ্গে জাপানও একমত।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের জেবিসিসিআই সভাপতি তারেক রাফি বলেন, জাপান এমন একটি জ্বালানি কাঠামো নিয়ে কাজ করছে বলে তারা শুনেছেন। এই কাঠামোয় অংশ নেওয়া দেশগুলো জ্বালানি সংকটের সময় একে অপরকে সহায়তা করতে পারে বলে জানান তিনি। তবে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রয়োজন বলেও উল্লেখ করেন।

 

Related Topics

টপ নিউজ

জাপান ডেস্ক / বিজিএমইএ / পোশাক রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • গ্যাস সংকটে ৮৭% নিটওয়্যার রপ্তানিকারকের শিপমেন্টে বিলম্ব, ছাড় দিতে বাধ্য হয়েছেন ৬০%: জরিপ
  • ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়
  • নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ
  • তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net