Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
ঢাকা দক্ষিণে মনোনয়নপত্র কিনলেন সাঈদ খোকন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2019, 02:25 pm
Last modified: 26 December, 2019, 02:36 pm

Related News

  • ২৮ জুন ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: ডিএসসিসি
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন
  • সাবেক মেয়র সাঈদ খোকনের অপ্রদর্শিত বহুতল ভবন, ব্যাংক হিসাব ও বন্ডের সন্ধান

ঢাকা দক্ষিণে মনোনয়নপত্র কিনলেন সাঈদ খোকন

আগামী ৩০ জানুয়ারি রাজধানীর দুই সিটি কর্পোরেশনে নির্বাচন হবে। দলীয় প্রতীকের মেয়র নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
টিবিএস রিপোর্ট
26 December, 2019, 02:25 pm
Last modified: 26 December, 2019, 02:36 pm

ঢাকার দুই সিটির কর্পোরেশনের ভোটের লড়াইয়ে দক্ষিণ সিটি থেকে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনার পরদিন ফরম কিনলেন বর্তমান মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে নিজেই মনোনয়নপত্র কেনেন তিনি। 

মনোনয়নপত্র সংগ্রহের পর ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, “আমি আমার পিতার হাত ধরে রাজনীতিতে এসেছি। পিতার অবর্তমানে আমার নেত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। তিনি আমার জন্য যা ভালো মনে করবেন, তা করবেন।”

তিনি আরও বলেন, “গত সাড়ে চার বছরে ঢাকা শহরে ইতিবাচক কাজের সূচনা করতে পেরেছি। এখন কঠিন সময়। এ সময় প্রিয় ঢাকাবাসী আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সুখে-দুঃখে যেভাবে ছিলাম, সেভাবে থাকতে পারি। কিছু কাজ বাকি আছে, সেগুলো যেন শেষ করতে পারি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আমি কখনো কর্তব্যে অবহেলা করিনি।”

যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির ছেলে ও সংসদ সদস্য ব্যারিস্টার তাপস ছাড়াও দক্ষিণের ভোটের লড়াইয়ে আওয়ামী লীগের হয়ে মনোনয়নপত্র কিনেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজমুল হক।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমা আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় নৌকার দুই মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত হবে।

আগামী ৩০ জানুয়ারি রাজধানীর এই দুই সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। দলীয় প্রতীকের মেয়র নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।

Related Topics

টপ নিউজ

ঢাকা সিটির নির্বাচন / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন / সাঈদ খোকন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • ২৮ জুন ৬ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে: ডিএসসিসি
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন
  • সাবেক মেয়র সাঈদ খোকনের অপ্রদর্শিত বহুতল ভবন, ব্যাংক হিসাব ও বন্ডের সন্ধান

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net