ধানমন্ডির পর এবার মহাখালীতর বহুতল বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালীতে একটি ৭ তলা বাণিজ্যিক ভবনে লাগা আগুন সকাল ১১টা ৪০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
এর আগে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে মহাখালী রেলগেট সংলগ্ন একটি ৭ তলা বাণিজ্যিক ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছিলেন, আগুন লাগার খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশনের দুইটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি মোট চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানিয়েছেন, মহাখালীর ব্রিটিশ টোব্যাকোর ভবনের পাশে একটি চারতলা ভবনের ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লেগেছে। ওই ভবনের তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে
আরও পড়ুন: ধানমন্ডিতে এপেক্সের শোরুমে আগুন
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি।
এর আগে, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ এর মীনা বাজারের দক্ষিণ পাশে এপেক্স ভবনে ৫ ও ৬ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ শুরু করে। আরো দুইটি ইউনিট পথে রয়েছে। দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
