Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 September, 2026, 08:30 pm
Last modified: 08 September, 2026, 08:37 pm

Related News

  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯
  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ
  • জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’

বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
08 September, 2026, 08:30 pm
Last modified: 08 September, 2026, 08:37 pm
ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিক শরীফ জানান, রাত আনুমানিক ২টার দিকে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা প্রথমে বাড়ির সিসি ক্যামেরাগুলো উল্টে দেয় এবং পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

তিনি আরও জানান, ঘরে ঢুকেই ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে সিদ্দিক শরীফের ছেলে সিহাবের বুকে পিস্তল ঠেকিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে দ্রুত এলাকা ত্যাগ করে।

সিদ্দিক শরীফ বলেন, 'ডাকাতদের হাতে পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ছিল। আকস্মিকভাবে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতরা চলে যাওয়ার পর বিষয়টি স্থানীয়দের জানানো হয়।'

ঘটনার খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মধ্য রাকুদিয়া গ্রামে এই ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং এলাকায় রাতে পুলিশি নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। তিনি বলেন, 'ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ জোরালোভাবে কাজ করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে তারা বাড়িতে প্রবেশ করেছে, তা উদঘাটনে তদন্ত চলছে।'

Related Topics

টপ নিউজ

ডাকাতি / বরিশাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

Related News

  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯
  • বাস-মাহিন্দ্রা শ্রমিকদের দ্বন্দ্ব: মহাসড়ক অবরোধ, ফের বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ
  • জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’

Most Read

1
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net