Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে আবারও এক দফা আন্দোলন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 September, 2026, 09:20 pm
Last modified: 05 September, 2026, 09:35 pm

Related News

  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • আগের ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: শফিকুর রহমান
  • সংসদ কার্যকর করে বিরোধী দলকে সুযোগ না দিলে রাজপথ-সংসদ একাকার হয়ে যাবে: নাহিদ
  • ব্যর্থ হলে সক্ষম ব্যক্তিদের হাতে ক্ষমতা ছেড়ে দিন: সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ
  • রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে আবারও এক দফা আন্দোলন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘জনগণ সংস্কার বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরবর্তী সিদ্ধান্ত জনগণই নেবে।’
টিবিএস রিপোর্ট
05 September, 2026, 09:20 pm
Last modified: 05 September, 2026, 09:35 pm
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের চট্টগ্রামের লালদিঘী ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: টিবিএস

বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন ও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হলে আবারও 'এক দফা' আন্দোলনের পরিস্থিতি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, 'জনগণ সংস্কার বাস্তবায়নের দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরবর্তী সিদ্ধান্ত জনগণই নেবে।'

শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় জোট আয়োজিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আমরা লংমার্চ করেছি বাংলাদেশের সংস্কার বাস্তবায়নের জন্য। যে দাবিতে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছিল, সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমেছি।'

তিনি বলেন, 'আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, তাদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে।' একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার এবং দেশের বাইরে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, 'প্রতি মাসে যখন বিদ্যুৎ থাকে না, সেই বিদ্যুতের দাবিতে এবং সন্তানের ভবিষ্যতের জন্য আমরা লংমার্চ করেছি। রান্নাঘরে গিয়ে গ্যাসের চাবি ঘুরিয়ে যখন গ্যাস পাওয়া যায় না, সেই কষ্টের সমাধানের জন্যও আমরা লংমার্চ করেছি।'

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে পাটওয়ারী বলেন, 'জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা মন্ত্রী-এমপি হয়েছেন, তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে।'

তিনি বলেন, 'আপনাদের জন্য যদি আমরা যুদ্ধ করি, আপনাদের ঘরে যারা মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তাদের জিজ্ঞেস করবেন—কেন তারা জাতিকে বিভ্রান্ত করেছেন। তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।'

তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, 'আমরা আপনার কাছে দায়িত্ব দিয়েছি বাংলাদেশের সংস্কার বাস্তবায়নের জন্য। ১ হাজার ৪০০ ভাই খুন হয়েছে। যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত থেকে ভারতে পালিয়ে গেছে, তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করতে হবে।'

শরিফ ওসমান হাদির বিচার নিশ্চিতের প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'তারেক রহমান, আপনি যখন প্রতিশ্রুতি দিয়েছেন ওসমান হাদির বিচার হবে, সেই বিচারের দাবি নিয়েই আমরা বাংলাদেশে লংমার্চ করেছি।'

সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে আন্দোলনের গতিপথ বদলে যেতে পারে—এমন হুঁশিয়ারি দিয়ে পাটওয়ারী বলেন, 'বাংলাদেশের জনগণকে যদি জবাবদিহি করতে ব্যর্থ হন, তাহলে কী হবে? সেটা হবে এক দফা।'

তিনি বলেন, '২০২৪ সালে নয় দফা থেকে এক দফায় রূপান্তর হয়েছিল। আবারও একবার রূপান্তর হবে। তারেক রহমান, আপনি বাংলাদেশে তখন থাকবেন কি থাকবেন না, সেই সিদ্ধান্ত আমরা নেব না; সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।'

চট্টগ্রামবাসীর উদ্দেশে তিনি বলেন, 'চট্টগ্রামবাসী যার কাছে জবাব চায়, তার কাছ থেকে জবাব আদায় করে—এটাই চট্টগ্রামের ধর্ম। প্রস্তুত হন, লড়াই হবে, দেখা হবে।'

লংমার্চের পর ঢাকায় গিয়ে পরবর্তী কর্মসূচিতে মাঠে থাকার ঘোষণা দিয়ে বক্তব্য শেষ করেন এনসিপির এই নেতা।

Related Topics

টপ নিউজ

নাসীরুদ্দীন পাটওয়ারী / ১১ দলীয় জোট / লংমার্চ / এক দফা / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • আগের ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে বর্তমান সরকার: শফিকুর রহমান
  • সংসদ কার্যকর করে বিরোধী দলকে সুযোগ না দিলে রাজপথ-সংসদ একাকার হয়ে যাবে: নাহিদ
  • ব্যর্থ হলে সক্ষম ব্যক্তিদের হাতে ক্ষমতা ছেড়ে দিন: সরকারের উদ্দেশে আসিফ মাহমুদ
  • রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net