Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, সব ইউনিয়ন-ওয়ার্ডে প্রার্থী দেওয়ার প্রস্তুতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2026, 09:25 pm
Last modified: 03 September, 2026, 09:32 pm

Related News

  • সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে আবারও এক দফা আন্দোলন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • হাসনাতের দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার
  • ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি-কওমি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা; কারও অনুমতি নেই বলছেন ডিসি
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ

স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, সব ইউনিয়ন-ওয়ার্ডে প্রার্থী দেওয়ার প্রস্তুতি

সারজিস আলম জানান, এরই মধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। সেপ্টেম্বরের মধ্যে আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে। একই সময়ে পাঁচটি সিটি করপোরেশনের প্রার্থীও ঘোষণা করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
03 September, 2026, 09:25 pm
Last modified: 03 September, 2026, 09:32 pm
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম জানিয়েছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের সঙ্গে না গিয়ে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দল-সমর্থিত প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এনসিপির কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, 'আমরা এককভাবে নির্বাচন করব। সেটিকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বাড়াতে এনসিপি মাঠপর্যায়ে দ্রুততার সঙ্গে কাজ করছে।'

তিনি জানান, এরই মধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। সেপ্টেম্বরের মধ্যে আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করা হবে। একই সময়ে পাঁচটি সিটি করপোরেশনের প্রার্থীও ঘোষণা করা হয়েছে।

বাকি সিটি করপোরেশনগুলোর প্রার্থীদের নামও চলতি মাসের মধ্যে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও প্রস্তুতির কথা তুলে ধরে সারজিস বলেন, 'দেশে প্রায় ৪ হাজার ৬০০ ইউনিয়ন রয়েছে। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে এনসিপি-সমর্থিত প্রার্থী নভেম্বরের মধ্যে ঘোষণা করার লক্ষ্যে কাজ চলছে।'

তিনি বলেন, 'আগামী স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে নির্বাচন করবে এবং বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত এনসিপি-সমর্থিত প্রার্থী থাকবে।'

দলীয় সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে সারজিস আলম আরও বলেন, 'আগামী নভেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়েও এগোচ্ছে এনসিপি।'

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য এবং দলটির মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'কোনো ধরনের জোট গঠন না করেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে এনসিপি।'

প্রার্থী তালিকা প্রকাশের বিষয়ে তিনি জানান, প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। দক্ষতা ও যোগ্যতার বিচারেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে চান তারা।

Related Topics

টপ নিউজ

এনসিপি / সারজিস আলম / স্থানীয় সরকার নির্বাচন / জাতীয় নাগরিক পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
    ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
    রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

Related News

  • সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে আবারও এক দফা আন্দোলন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • হাসনাতের দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার
  • ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি-কওমি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা; কারও অনুমতি নেই বলছেন ডিসি
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি : রহমানেল মাছউদ

Most Read

1
স্বাস্থ্য অধিদপ্তরের লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনসুলিন বন্ধ ও কিটো ডায়েটের পরামর্শে রোগীর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

4
কর্নেল (অব.) অলি আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net