Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
চট্টগ্রামে সিরিয়া ফেরত জঙ্গি গ্রেপ্তার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
12 June, 2021, 04:55 pm
Last modified: 12 June, 2021, 05:05 pm

Related News

  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার
  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি
  • চট্টগ্রামে ৫ নেত্রীসহ আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২

চট্টগ্রামে সিরিয়া ফেরত জঙ্গি গ্রেপ্তার 

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন জিহাদি কাগজপত্র, ১ টি পাসপোর্ট, ১  টি মোবাইল ফোন, ১টি  ট্যাব, ১ টি মিনি নোটবুক জব্দ করা হয়। 
টিবিএস রিপোর্ট 
12 June, 2021, 04:55 pm
Last modified: 12 June, 2021, 05:05 pm

চট্টগ্রামে সিরিয়া ফেরত আইটি বিশেষজ্ঞ শাখাওয়াত আলী লালু নামের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। শুক্রবার (১১ জুন) রাতে চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত শাখাওয়াত আলী লালু (৪০) নগরীর খুলশী থানাধীন এম এম আলী রোড এলাকার শেখ মো: শমসের আলীর ছেলে। শাখাওয়াত আলী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ বলে জানিয়েছে পুলিশ। চার বছর আগে যুদ্ধ করার জন্য সিরিয়া যান শাখাওয়াত। গত ২২ মার্চ দেশে ফেরত আসেন তিনি। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এডিসি (পিআর) শাহ মোহাম্মদ আবদুর রউফ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বিভিন্ন জিহাদি কাগজপত্র, ১ টি পাসপোর্ট, ১  টি মোবাইল ফোন, ১টি  ট্যাব, ১ টি মিনি নোটবুক জব্দ করা হয়। 

এ ঘটনায় কাউন্টার টেররিজম ইউনিটের উপপরিদর্শক (এসআই)  রাছিব খান বাদী হয়ে খুলশী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

উপপরিদর্শক (এসআই)  রাছিব খান বলেন, সিরিয়া থেকে এসে শাখাওয়াত আলী দেশে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

সিএমপি সুত্র জানায়, মো: শাখাওয়াত আলী লালু ২০১২ সাল থেকে তার ভায়রা ভাই আরিফ এবং মামুনদের অনুপ্রেরণায় জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত হয়। তাদের সংগঠনের নেতা মোয়াজসহ (চাকুরীচ্যুত মেজর জিয়া) মনসুরাবাদ এলাকার হুজুর শফিক, চট্টগ্রাম লালখান বাজার এলাকার এক এসির দোকানে কর্মচারী ওমর ফারুকদের সহায়তায় দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন "আনসার আল ইসলাম" এর সদস্যদের সংগঠিত করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল। 

জিহাদে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে ২০১৭ সালে তুরস্ক যায় শাখাওয়াত। তুরস্ক থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে সিরিয়াতে প্রবেশ করে দীর্ঘ ছয় মাস "হায়াত তাহরীর আরশাম" এর কাছ হতে ভারী অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ নিয়ে সিরিয়ার "ইদলিব" এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করে। পরবর্তীতে বিভিন্ন সময় সে তুরস্ক, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কাতেও অবস্থান করে।

Related Topics

টপ নিউজ

জঙ্গি / সিরিয়া / গ্রেপ্তার / জঙ্গি গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • মোহাম্মদপুরে অস্ত্রসহ ‘কাইয়ুম গ্রুপে’র ৪ সদস্য গ্রেপ্তার
  • নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন, আটকে গেল সাবেক মেজর সাদিকের কারামুক্তি
  • চট্টগ্রামে ৫ নেত্রীসহ আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
  • রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ২ নেতাকর্মী গ্রেপ্তার
  • চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net