Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
আরও মনিটরিংয়ের আওতায় প্রধান শিক্ষকরা, হোয়াটসঅ্যাপ নম্বর বদলের নির্দেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
30 August, 2026, 04:45 pm
Last modified: 30 August, 2026, 04:49 pm

Related News

  • নেপালে প্রধান শিক্ষকের সিদ্ধান্তে বন্যা থেকে রক্ষা পেল ৯০০ শিক্ষার্থী 
  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি, শূন্য পদ পূরণের আশ্বাস শিক্ষামন্ত্রীর
  • নম্বরের বদলে ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে, ঝুঁকি কোথায়?

আরও মনিটরিংয়ের আওতায় প্রধান শিক্ষকরা, হোয়াটসঅ্যাপ নম্বর বদলের নির্দেশ

অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএস-এ সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ চালু না থাকায় মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।
টিবিএস রিপোর্ট 
30 August, 2026, 04:45 pm
Last modified: 30 August, 2026, 04:49 pm
মাউশির লগো। ফাইল ছবি

মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ওপর মাঠপর্যায়ের মনিটরিং আরও জোরদার করতে হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত মোবাইল নম্বর ব্যক্তিগত তথ্য বিবরণীতে (পিডিএস) সংযুক্ত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রধান শিক্ষকদের পিডিএস-এ থাকা নম্বরে হোয়াট্সঅ্যাপ চালু না থাকায় লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হওয়ায় এ নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) মাউশির ওয়েবসাইটে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে গত ২৫ আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তিতে মাউশির আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ডিজিটাল মনিটরিং সিস্টেম (ডিএমএস) অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএস-এ সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াট্সঅ্যাপ চালু না থাকায় মাঠপর্যায়ের লাইভ মনিটরিং কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় যেসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএস-এ উল্লেখিত মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপযোগী নয়, তাদের নম্বর পরিবর্তন করে হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নম্বর আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পিডিএস-এ আপডেট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশির বিজ্ঞপ্তিতে বিষয়টিকে 'অত্যন্ত জরুরি' হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকদের বিষয়টি অবহিত করা হয়েছে।

মাউশির আওতাধীন সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য। ফলে নতুন নম্বর সংযুক্ত করার মাধ্যমে ডিএমএস-ভিত্তিক লাইভ মনিটরিং কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মাউশির কর্মকর্তারা বলছেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের শিক্ষা কার্যক্রমের তথ্য দ্রুত সংগ্রহ ও পর্যবেক্ষণের জন্য ডিএমএস ব্যবহার করা হচ্ছে। প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ-সুবিধাযুক্ত নম্বর নিশ্চিত করা গেলে এই মনিটরিং প্রক্রিয়া আরও সচল হবে।

Related Topics

টপ নিউজ

মাউশি / প্রধান শিক্ষক / হোয়াটসঅ্যাপ / মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) / মনিটরিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • নেপালে প্রধান শিক্ষকের সিদ্ধান্তে বন্যা থেকে রক্ষা পেল ৯০০ শিক্ষার্থী 
  • শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি গঠন, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
  • ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • শিগগিরই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতি, শূন্য পদ পূরণের আশ্বাস শিক্ষামন্ত্রীর
  • নম্বরের বদলে ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে, ঝুঁকি কোথায়?

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net