Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
সংবাদমাধ্যমের ইন্টারনেট বিপর্যয়ের নেপথ্যে ছিল ‘সফটওয়্যার বাগ’, জানালো ফাস্টলি  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 June, 2021, 11:05 am
Last modified: 10 June, 2021, 11:09 am

Related News

  • অন্তর্বর্তী সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে মনে করেন ৬০.৪% মানুষ: ভিওএ বাংলা জরিপ
  • যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের প্রোপাগান্ডা-ইন-চিফ; কে এই মার্গারিটা সিমোনিয়ান?
  • ক্লাউড কম্পিউটিং জনপ্রিয় হতেই বাজার দখলে নজর দিচ্ছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো 
  • ‘আকামাই’ বিভ্রাটে বিশ্বের সব বড় বড় ওয়েবসাইট 
  • বড় সংবাদ মাধ্যমের ওয়েবসাইটগুলো প্রাণ ফিরে পেয়েছে

সংবাদমাধ্যমের ইন্টারনেট বিপর্যয়ের নেপথ্যে ছিল ‘সফটওয়্যার বাগ’, জানালো ফাস্টলি  

বিপর্যয়ের জন্য দায়ী বাগটি মে মাসের সফটওয়্যার আপডেটেই ছিল তবে সেটিকে তখন চিহ্নিত করা যায় নি। 
টিবিএস ডেস্ক
10 June, 2021, 11:05 am
Last modified: 10 June, 2021, 11:09 am
ছবি- এনপিআর

গত মঙ্গলবার (৮জুন) বিশ্বজুড়ে হাজার হাজার সরকারি ওয়েবসাইট এক ঘন্টার বেশি সময় বন্ধ ছিল। অচল হয়ে পড়ে ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন, বিবিসি, দ্য গার্ডিয়ান ও ব্লুমবার্গ নিউজসহ অনেক গণমাধ্যমের ওয়েবসাইটও। 

পরে যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী কোম্পানি- ফাস্টলি সমস্যা চিহ্নিত করে এ 'আউটেজ' বা সংযোগ বিচ্ছিন্নতা সম্পর্কিত ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়ায় সেগুলো আবার সচল হয়।  
 
এ ঘটনার জন্য একটি সফটওয়্যার বাগকে দায়ী করেছে ফাস্টলি। তাদের ভাষ্য অনুসারে, ফাস্টলির একটি গ্রাহক প্রতিষ্ঠান তার সেটিংসে পরিবর্তন আনার ফলে বাগটি সক্রিয় হয়ে উঠে। 
 
ফাস্টলির ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক রকওয়েল বলেন, "একটি 'ভ্যালিড কাস্টমার কনফিগারেশন' পরিবর্তনের  ফলে আগে থেকেই সফটওয়্যারে বিদ্যমান একটি সুপ্ত বাগ সক্রিয় হয়ে উঠে যার প্রভাবে ৮ই জুন বিশ্বজুড়ে এই বিপর্যয় দেখা দেয়"।   
 
নিক জানান, এই বিভ্রাটটি নিশ্চিতভাবে 'মারাত্মক এবং তীব্র' ছিল তবে মাত্র ৪৯ মিনিটের মাথায় প্রতিষ্ঠানটি পুনরায় নেটওয়ার্কগুলো সচল করতে সক্ষম হয়। বিপর্যয়ের জন্য দায়ী বাগটি মে মাসের সফটওয়্যার আপডেটেই ছিল তবে সেটিকে তখন চিহ্নিত করা যায় নি। 

নিক বলেন, সফটওয়্যার আপডেটের সময় কেন এই বাগটি নজর এড়িয়ে গেল সেটি এখন প্রতিষ্ঠানটি অনুসন্ধানের চেষ্টা করছে।  
 
তিনি আরও বলেন, "আমাদের আগেই অনুমান করে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ছিল"।  

সান ফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠান ফাস্টলি বর্তমানে বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত ক্লাউড নির্ভর কন্টেট ডেলিভারি নেটওয়ার্ক। বিশ্বের ২৬টি দেশে এর কার্যক্রম বিস্তৃত। 
 
ক্লাইড কম্পিউটিং সেবা গ্রাহক সাইটগুলোর কন্টেট দ্রুত গতিতে চালিত করতে সহায়তা করে, ফলে এসব সাইটও দ্রুত তাদের নিজস্ব ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারে।  

তবে মঙ্গলবারের বিপর্যয়ের এই ঘটনা ইংগিত দিচ্ছে যে, বৈশ্বিক ইন্টারনেটের সুপরিসর অবকাঠামো পরিচালনার জন্য ফাস্টলির মতো মুষ্টিমেয় কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করা কতখানি ঝুঁকিপূর্ণ এবং সহসা সংযোগ বিচ্ছিন্নতার মতো বিভ্রাট সামলানোর ক্ষেত্রে এরা এখনও কতটা দুর্বল! 

Related Topics

টপ নিউজ

সংবাদ মাধ্যম / ক্লাউড কম্পিউটিং / সংযোগ বিচ্ছিন্নতা / ফাস্টলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • অন্তর্বর্তী সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে মনে করেন ৬০.৪% মানুষ: ভিওএ বাংলা জরিপ
  • যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের প্রোপাগান্ডা-ইন-চিফ; কে এই মার্গারিটা সিমোনিয়ান?
  • ক্লাউড কম্পিউটিং জনপ্রিয় হতেই বাজার দখলে নজর দিচ্ছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো 
  • ‘আকামাই’ বিভ্রাটে বিশ্বের সব বড় বড় ওয়েবসাইট 
  • বড় সংবাদ মাধ্যমের ওয়েবসাইটগুলো প্রাণ ফিরে পেয়েছে

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net