Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
‘আকামাই’ বিভ্রাটে বিশ্বের সব বড় বড় ওয়েবসাইট 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 July, 2021, 09:45 am
Last modified: 23 July, 2021, 12:58 pm

Related News

  • সংবিধান সংস্কার: নাগরিকদের মতামত জানতে ওয়েবসাইট চালু
  • সংবাদমাধ্যমের ইন্টারনেট বিপর্যয়ের নেপথ্যে ছিল ‘সফটওয়্যার বাগ’, জানালো ফাস্টলি  
  • বড় সংবাদ মাধ্যমের ওয়েবসাইটগুলো প্রাণ ফিরে পেয়েছে
  • সরাসরি কল করে হাসপাতালে সিট বুকিং দিতে পারবে রোগী

‘আকামাই’ বিভ্রাটে বিশ্বের সব বড় বড় ওয়েবসাইট 

এ তালিকায় আছে এয়ারবিএনবি, ইউপিএস, এইচএসবিসি ব্যাংক, ব্রিটিশ এয়ারওয়েজ এবং অনলাইন গেমের জন্য ব্যবহৃত প্লে-স্টেশন নেটওয়ার্ক।
টিবিএস ডেস্ক
23 July, 2021, 09:45 am
Last modified: 23 July, 2021, 12:58 pm
প্রতীকি ছবি: রয়টার্স

বৃহস্পতিবার রাতে হঠাৎ থমকে যায় (অফলাইন) বিশ্বের জনপ্রিয় বিভিন্ন ওয়েবসাইট। 

কিছু সাইটে ঢোকার চেষ্টার সময় গ্রাহকেরা 'ডিএনএস এরর' এর সম্মুখীন হন, অর্থাৎ তাদের সাইটে প্রবেশের অনুরোধ গৃহীত হচ্ছিল না।

এ তালিকায় ছিল এয়ারবিএনবি, ইউপিএস, এইচএসবিসি ব্যাংক, ব্রিটিশ এয়ারওয়েজ এবং অনলাইন গেমের জন্য ব্যবহৃত প্লে-স্টেশন নেটওয়ার্ক ইত্যাদি। 

ওয়েবসাইটগুলো খোলা যাচ্ছে না বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করতে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। এরপরেই একের পর এক সংস্থা তাদের ওয়েবসাইটে এই আউটেজ বা সংযোগ বিচ্ছিন্নতার কথা স্বীকার করতে থাকে। 

জানা যায়, জনপ্রিয় ডিএনএস সরবরাহকারী আকামাই টেকনোলজিসের নেটওয়ার্কে গোলযোগের ফলেই এই সাময়িক বিভ্রাট দেখা দেয়।

পরে তারা টুইট করে জানায়, সমস্যাটির আপাতত সুরাহা হয়েছে এবং তাদের নেটওয়ার্ক স্বাভাবিক কার্যক্রমে ফিরে গেছে।

Akamai is experiencing a service disruption. We are actively investigating the issue and will provide an update in 30 minutes.

— Akamai Technologies (@Akamai) July 22, 2021

মূলত আকামাই হলো একটি কনটেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। সহজ ভাষায় বললে, এটি ইন্টারনেটে ডেটা স্থানান্তর হতে সাহায্য করে।

এদিকে ইন্টারনেট আউটেজ পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউন-ডিটেক্টর কয়েক ডজন প্ল্যাটফর্মের হাজারও গ্রাহকের সমস্যা চিহ্নিত করে।

প্রথমে তারা জানায় যে, একটি 'আংশিক সংকট' দেখা গেছে এবং কয়েকটি অঞ্চলের কিছু গ্রাহক সীমিত মাত্রায় ইন্টারনেট পরিষেবা ব্যবহার করতে পারছেন বলে তাদের কাছে খবর আছে।

পরে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য কিছু ওয়েবসাইট পুনরায় কার্যক্রম শুরু করলে এশীয় দেশগুলো থেকে গ্রাহকদের অভিযোগ আসতে থাকে।

ডিএনএস হলো ডোমেইন নেম সিস্টেম এর সংক্ষিপ্ত রূপ। এ প্রক্রিয়ায় একটি হোস্টনেমকে (যেমন bbc.com) কম্পিউটার-বান্ধব আইপি এড্রেসে রূপান্তরিত করা হয় (যেমন 192.188.1.1)। যখন কোন ব্যবহারকারী কোন ওয়েবপেইজ লোড করতে চান, তখন ডিএনএস হোস্টনেম এর পরিবর্তে একটি আইপি এড্রেস দেয়া হয়, যার প্রেক্ষিতে ইন্টারনেট ব্যবহারকারী নির্দিষ্ট সাইটে পৌঁছাতে পারে। 

এক্ষেত্রে বিভ্রাট দেখা দিলে একজন ওয়েব ব্রাউজার যে কনটেন্ট খুঁজছেন তা পাওয়া যায় না।

বারক্লেইস, লয়েডস, টিএসবি এবং হ্যালিফ্যাক্সের মতো ব্যাংক; স্টিম, কল অফ ডিউটি ​​এবং ইএ-এর মতো গেমিং সার্ভিসেস সিস্টেম; চ্যানেল ফোর এবং আইটিভিতে স্ট্রিমিং সার্ভিস ইত্যাদির ওয়েবসাইটও গত রাতের এই বিভ্রাটে খোলা যাচ্ছিল না বলে জানায় ডাউন ডিটেক্টর।

এর আগে গত ৮ জুন বিশ্বজুড়ে হাজার হাজার সরকারি ওয়েবসাইট এক ঘন্টার বেশি সময় বন্ধ ছিল। অচল ছিল ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন, বিবিসি, দ্য গার্ডিয়ান ও ব্লুমবার্গ নিউজসহ অনেক গণমাধ্যমের ওয়েবসাইটও।

পরে যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী কোম্পানি ফাস্টলি সমস্যা চিহ্নিত করে এ সংযোগ বিচ্ছিন্নতা সম্পর্কিত ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়ায় সেগুলো আবার সচল হয়।

এ ঘটনার জন্য তখন 'সফটওয়্যার বাগ'কে দায়ী করে ফাস্টলি।  
 

  • সূত্র-বিবিসি 
     

Related Topics

টপ নিউজ

ওয়েবসাইট চালু / সংযোগ বিচ্ছিন্নতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • সংবিধান সংস্কার: নাগরিকদের মতামত জানতে ওয়েবসাইট চালু
  • সংবাদমাধ্যমের ইন্টারনেট বিপর্যয়ের নেপথ্যে ছিল ‘সফটওয়্যার বাগ’, জানালো ফাস্টলি  
  • বড় সংবাদ মাধ্যমের ওয়েবসাইটগুলো প্রাণ ফিরে পেয়েছে
  • সরাসরি কল করে হাসপাতালে সিট বুকিং দিতে পারবে রোগী

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net