Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
বড় সংবাদ মাধ্যমের ওয়েবসাইটগুলো প্রাণ ফিরে পেয়েছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 June, 2021, 08:25 pm
Last modified: 08 June, 2021, 09:24 pm

Related News

  • অন্তর্বর্তী সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে মনে করেন ৬০.৪% মানুষ: ভিওএ বাংলা জরিপ
  • যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের প্রোপাগান্ডা-ইন-চিফ; কে এই মার্গারিটা সিমোনিয়ান?
  • ‘আকামাই’ বিভ্রাটে বিশ্বের সব বড় বড় ওয়েবসাইট 
  • সংবাদমাধ্যমের ইন্টারনেট বিপর্যয়ের নেপথ্যে ছিল ‘সফটওয়্যার বাগ’, জানালো ফাস্টলি  

বড় সংবাদ মাধ্যমের ওয়েবসাইটগুলো প্রাণ ফিরে পেয়েছে

যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী কোম্পানি- ফাস্টলি ইঙ্ক সমস্যা চিহ্নিত করে এ ‘আউটেজ’ বা সংযোগ বিচ্ছিন্নতা সম্পর্কিত ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়ায় সেগুলো আবার সচল হয়েছে
টিবিএস ডেস্ক
08 June, 2021, 08:25 pm
Last modified: 08 June, 2021, 09:24 pm
ছবি: রয়টার্স

আজ মঙ্গলবার (৮জুন) বিশ্বজুড়ে হাজার হাজার সরকারি ওয়েবসাইট এক ঘন্টার বেশি সময় বন্ধ ছিল। বাদ পড়েনি বড় বড় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের সাইটও। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী কোম্পানি- ফাস্টলি ইঙ্ক সমস্যা চিহ্নিত করে এ 'আউটেজ' বা সংযোগ বিচ্ছিন্নতা সম্পর্কিত ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়ায় সেগুলো আবার সচল হয়েছে। 

ইতঃপূর্বে, সমস্যাটির কারণে বিশ্বব্যাপী নেটিজেনদের আনাগোনা বেশি বা উচ্চ ট্র্যাফিকের সাইট; রেডিট, অ্যামাজন, সিএনএন, পে-পাল, স্পটিফাই, আল জাজিরা নিউজ নেটওয়ার্ক ও দ্য নিউ ইয়র্ক টাইমস ব্যবহারযোগ্য ছিল না বলে জানা যায় 'আউটেজ' পর্যবেক্ষণকারী সাইট ডাউনডিটেক্টর ডটকম সূত্রে। তবে ফাস্টলির দ্রুত পদক্ষেপের কারণে কিছু কিছু সাইট কয়েক মিনিট ও অন্যগুলো প্রায় একঘণ্টা পর সচল হওয়া শুরু করে।

বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত ক্লাউড নির্ভর কন্টেট ডেলিভারি নেটওয়ার্কটিই হলো ফাস্টলি'র। কোম্পানিটি জানায়, মূল ত্রুটি চিহ্নিত করে তার একটি সমাধান প্রয়োগ করা হয়েছে। তবে আমাদের বৈশ্বিক সেবা পূর্ণগতিতে সচল হওয়ার আগে গ্রাহক সাইটগুলোর অরিজিন লোডে কিছুটা বেশি সময় লাগতে পারে।" 

২০১৯ সালে মার্কিন পুঁজিবাজারে নিবন্ধিত হয় ফাস্টলি। কোম্পানির বর্তমান বাজার মূল্যায়ন পাঁচশ কোটি ডলারের বেশি। তবে একই রকমের ক্লাউড সেবা খাতের মার্কিন জায়ান্ট অ্যামাজন এডব্লিউএসের তুলনায় তাদের মূল্যায়ন অনেক কম। 

ক্লাইড কম্পিউটিং সেবা গ্রাহক সাইটগুলোর কন্টেট দ্রুত গতিতে চালিত করতে সহায়তা করে, ফলে এসব সাইটও দ্রুত তাদের নিজস্ব ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারে।  

এর আগে সমস্যা চলাকালে যুক্তরাজ্যের অ্যাটর্নি জেনারেল নিজ দেশের প্রধান সরকারি ওয়েবসাইট গভ ডটইউকে বন্ধ থাকার কথা জানিয়ে, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একটি ইমেইল অ্যাড্রেস টুইটারে পোস্ট করেন।

প্রভাবশালী গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে বলেছে, এর ফলে ব্রিটিশ নাগরিকরা কোভিড-১৯ ভ্যাকসিন বুকিং দেওয়া বা টেস্টের ফলাফল পাওয়া নিয়ে সমস্যার মধ্যে পড়েন।

এব্যাপারে ফাস্টলির ওয়েবসাইটে বলা হয়, তাদের কাভারেজের নানা অংশের পারফরম্যান্স নিম্ন মানে নেমে আসে। ফলে বেশকিছু ওয়েবসাইটে প্রবেশের চেষ্টাকালে ব্যবহারকারীরা সাইটের ত্রুটির বার্তা পান। 

তখন ফিন্যান্সিয়াল টাইমস, সিএনএন, বিবিসি, দ্য গার্ডিয়ান ও ব্লুমবার্গ নিউজসহ অনেক গণমাধ্যমের ওয়েবসাইট অচল হয়ে পড়ে। এ অবস্থার মধ্যেই বিশ্বব্যাপী বিশাল এই আউটেজ সম্পর্কে খবর প্রকাশে নানান উদ্ভাবনী কৌশলের আশ্রয় নেন প্রকাশকরা। 

জনপ্রিয় টেক রিপোর্টিং সাইট- দ্য ভার্জ গুগল ডক্সের সাহায্যে আউটেজের সংবাদ পরিবেশন করে। অন্যদিকে, গার্ডিয়ানের প্রযুক্তি বিষয়ক সম্পাদক টুইটারে একটি থ্রেড খুলে সমস্যাটির নানাদিক নিয়ে রিপোর্ট করেন। 

  • সূত্র: রয়টার্স 

Related Topics

টপ নিউজ

সংবাদ মাধ্যম / ক্লাইড কম্পিউটিং / সংযোগ বিচ্ছিন্নতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • অন্তর্বর্তী সরকারের অধীনে মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে মনে করেন ৬০.৪% মানুষ: ভিওএ বাংলা জরিপ
  • যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পুতিনের প্রোপাগান্ডা-ইন-চিফ; কে এই মার্গারিটা সিমোনিয়ান?
  • ‘আকামাই’ বিভ্রাটে বিশ্বের সব বড় বড় ওয়েবসাইট 
  • সংবাদমাধ্যমের ইন্টারনেট বিপর্যয়ের নেপথ্যে ছিল ‘সফটওয়্যার বাগ’, জানালো ফাস্টলি  

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net