Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
সোমবারে তেহরান সফর করবেন পাকিস্তানের সেনাপ্রধান, জানাল ইরান

আন্তর্জাতিক

রয়টার্স
23 August, 2026, 06:50 pm
Last modified: 23 August, 2026, 06:57 pm

Related News

  • ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাগি?
  • ইয়েমেনের বিদ্রোহীদের সক্রিয়ভাবে সাহায্য করছে ইরান; দিচ্ছে গোয়েন্দা তথ্য, সাবমেরিনে করে পাঠাচ্ছে সামরিক সরঞ্জাম
  • মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করেছে ইরান
  • পাকিস্তানের পেশোয়ারে স্কুল ভবনের ছাদ ধসে ১ শিক্ষকসহ অন্তত ২৮ শিক্ষার্থীর মৃত্যু 
  • ‘আমরা কী করি, তা দেখতে অপেক্ষা করুন’: ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

সোমবারে তেহরান সফর করবেন পাকিস্তানের সেনাপ্রধান, জানাল ইরান

যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নতুন এসব নিষেধাজ্ঞা ইরানের ভঙ্গুর অর্থনীতিকে আরও চাপে ফেলতে পারে—এমন আশঙ্কায় তেহরান সামরিক জবাব দেওয়ার হুমকি দেওয়ায় উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এই থমথমে পরিস্থিতির মধ্যেই পাকিস্তানি সেনাপ্রধানের এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রয়টার্স
23 August, 2026, 06:50 pm
Last modified: 23 August, 2026, 06:57 pm

যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত ২১ জুন সুইজারল্যান্ডের বুর্গেনস্টকের বিলাসব্যবহুল এক হোটেলে পাকিস্তান ও কাতারের মধ্যস্ততায় যুক্তরাস্ত্র-ইরান বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের আগে তোলা ছবিতে আসিম মুনিরকে বেশ চিন্তাগ্রস্ত দেখাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আগামীকাল সোমবারে তেহরান সফর করবেন। আজ রোববার (২৩ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।

পাকিস্তান সরকারের দুটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সের কাছে আসিম মুনিরের এই তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে প্রথম সূত্রটি জানিয়েছে, ইরান ও পাকিস্তান বর্তমানে সরাসরি যোগাযোগ রক্ষা করে চলেছে।

দ্বিতীয় সূত্রটি জানায়, আলোচনায় চলমান সংঘাতের সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকির বিষয়টি নিয়ে কথা হবে।

সূত্রটি জানিয়েছে, "ইরানি নেতাদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান আসিম মুনির ইমলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ)-এর আওতায়– শান্তি প্রক্রিয়া, ট্রাম্পের নতুন এই হুমকি, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরব যৌথ প্রতিরক্ষা চুক্তির পরবর্তী সার্বিক পরিস্থিতি এবং হুথি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।"

যুক্তরাষ্ট্রের পরিকল্পিত নতুন এসব নিষেধাজ্ঞা ইরানের ভঙ্গুর অর্থনীতিকে আরও চাপে ফেলতে পারে—এমন আশঙ্কায় তেহরান সামরিক জবাব দেওয়ার হুমকি দেওয়ায় উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এই থমথমে পরিস্থিতির মধ্যেই পাকিস্তানি সেনাপ্রধানের এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ফিল্ড মার্শাল আসিম মুনিরের এই সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যার সাথে সোমবারে মার্কিন কর্মকর্তাদের কাঙ্ক্ষিত নিষেধাজ্ঞার বিস্তারিত তথ্য প্রকাশের ঘোষণা মিলে যাচ্ছে। মার্কিন কর্মকর্তারা এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে "ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা" হিসেবে আখ্যা দিয়েছেন।

ইসলামী প্রজাতন্ত্র ইরানকে আন্তর্জাতিকভাবে পুরোপুরি একঘরে করার লক্ষ্যে ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে, তেহরানকে "যে কোনো ধরনের অর্থনৈতিক সুযোগ বা সহযোগিতা" প্রদানকারী দেশের বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক মাশুল নির্ধারণ করা হবে।

এদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে—তাদের অননুমোদিত যেকোনো তেলবাহী ট্যাংকার চলাচলের চেষ্টা করলে, তাতে হামলা চালানোর হুমকি দিয়ে রেখেছে তেহরান। ফলে এই জলপথ দিয়ে তেল পরিবহন একপ্রকার স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ধাক্কায় ইরানের অর্থনীতিও প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে।

 

Related Topics

টপ নিউজ

ফিল্ড মার্শাল আসিম মুনির / পাকিস্তান / তেহরান / সফর / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
    ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    ‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
    জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল
  • অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
    প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ
  • প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
    সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

Related News

  • ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাগি?
  • ইয়েমেনের বিদ্রোহীদের সক্রিয়ভাবে সাহায্য করছে ইরান; দিচ্ছে গোয়েন্দা তথ্য, সাবমেরিনে করে পাঠাচ্ছে সামরিক সরঞ্জাম
  • মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করেছে ইরান
  • পাকিস্তানের পেশোয়ারে স্কুল ভবনের ছাদ ধসে ১ শিক্ষকসহ অন্তত ২৮ শিক্ষার্থীর মৃত্যু 
  • ‘আমরা কী করি, তা দেখতে অপেক্ষা করুন’: ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

Most Read

1
ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
অর্থনীতি

ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

4
শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
আন্তর্জাতিক

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল

5
অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
বাংলাদেশ

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ

6
প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net