Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ

বাসস 
20 August, 2026, 07:00 pm
Last modified: 20 August, 2026, 07:24 pm

Related News

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থেকে দেশের জন্য বিশেষ তহবিল আনার সুযোগ কম: খলিলুর রহমান
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এ সময় সংসদ কক্ষের সকল সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। মির্জা ফখরুল তাদের উদ্দেশে হাত তুলে সালম ও অভিবাদন জানান।
বাসস 
20 August, 2026, 07:00 pm
Last modified: 20 August, 2026, 07:24 pm
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আজ (২০ আগস্ট) বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তার পাশে বসে থাকা নির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং একটি লাল গোলাপের স্টিক দিয়ে অভিনন্দন জানান।

এ সময় সংসদ কক্ষের সকল সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। মির্জা ফখরুল তাদের উদ্দেশে হাত তুলে সালম ও অভিবাদন জানান।

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ও উপ-নেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ অন্য সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের দিকে আসলে, নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে এসে প্রথমে ডা. শফিকুর রহমানের সঙ্গে কোলাকুলি করেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। এ সময় একে একে সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। 

নতুন রাষ্ট্রপতি এক পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে করমর্দন করেন এবং অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান। এ সময় সংসদ কক্ষে আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। আজ রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর পরপরই ভোট গণনা শুরু হয়।

ভোট গণনার সময়ে দুই প্রার্থীর এজেন্ট সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ হুইপ মিয়া নুরুউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।
 
Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / রাষ্ট্রপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থেকে দেশের জন্য বিশেষ তহবিল আনার সুযোগ কম: খলিলুর রহমান
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিলের পরিকল্পনা: সিইসি
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net