Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 August, 2026, 06:10 pm
Last modified: 20 August, 2026, 07:44 pm

Related News

  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আমি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল

২৫৫ ভোট পেয়ে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিইসি বলেন, ‘মোট ভোটার ছিল ৩৪৯ জন। ব্যালট প্রস্তুত করা হয় ৩৪৯টি। ৩৪৩টি ব্যালট ব্যবহৃত হয়েছে। এরমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।’
টিবিএস রিপোর্ট
20 August, 2026, 06:10 pm
Last modified: 20 August, 2026, 07:44 pm

দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১-দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ভোটে ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রকাশ্যে ভোট গণনা করা হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করেন।

তিনি বলেন, 'মোট ভোটার ছিল ৩৪৯ জন। ব্যালট প্রস্তুত করা হয় ৩৪৯টি। ৩৪৩টি ব্যালট ব্যবহৃত হয়েছে। এরমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।'

সিইসি জানান, ৪টি ব্যালট ত্রুটির কারণে রিপ্লেস করা হয়েছে। ১৯৯১-এর আইনের বিধি ১০ অনুযায়ী রিপ্লেস করা যায়। কোনো ভোট বাতিল হয়নি।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান গোলাপ ফুল দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।

এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তার আসন থেকে উঠে এসে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি নিজেও নিজের আসন থেকে উঠে গিয়ে বিরোধী দলের নেতাসহ অন্যদের সঙ্গে কোলাকুলি করেন।

এ সময় বিএনপির অন্যান্য সংসদ সদস্যরা আসন থেকে উঠে এসে রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি ও করমর্দন করেন।

এদিন বেলা ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৫টায়।

এরপর ভোট গণনা করা হয়। ভোট গণনার সময় সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে ডেকে নিয়ে তা প্রত্যক্ষ করেন।

ভোটগ্রহণের শুরুতে সিইসির মাইক্রোফোনে ত্রুটি দেখা দেয়। পরে তিনি দুই প্রার্থীর নাম ঘোষণা করেন এবং সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি ব্যাখ্যা করেন।

এরপর নির্বাচন কর্মকর্তারা সংসদ সদস্যদের নিজ নিজ আসনে ব্যালট পেপার বিতরণ করেন। সংসদ সদস্যরা নির্ধারিত স্থানে পূর্ণ নাম স্বাক্ষর করে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়ে নির্ধারিত বাক্সে ব্যালট জমা দেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ প্রথম ভোট দেন। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সংসদ সদস্য ভোট দেন। 

চট্টগ্রাম-৪ সংসদীয় আসন শূন্য থাকায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার যোগ্যতা ছিল। 

এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় ভোট দিতে পারেননি। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াতের সমর্থন নিয়ে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত গাজী নজরুল ইসলাম ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন না।

সংসদ সূত্র জানায়, দীর্ঘদিনের অসুস্থতার কারণে মির্জা আব্বাস চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াত।

অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা যেকোনো একজন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকলেও ভোটগ্রহণ শেষ হওয়ার আগে তাকে সংসদ ভবনে দেখা যায়নি।

ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে এবং ভিড় এড়াতে ধাপে ধাপে তিনটি ব্যালট বাক্স ব্যবহার করা হয়। ব্যালট পেপারে দুই প্রার্থীর নাম ছিল। সংসদ সদস্যরা নির্ধারিত স্থানে স্বাক্ষর করার পর পছন্দের প্রার্থীর নামের পাশে চিহ্ন দিয়ে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দেন।

সিইসির তত্ত্বাবধানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা ভোটগ্রহণে সহায়তা করেন।

ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার পর ব্যালট বাক্স খোলা হয়। এরপর প্রকাশ্যে ভোট গণনা করে ফল ঘোষণা করেন সিইসি।

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন

১৯৯১ সালের পর এবারই প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। পরবর্তী ১৯৯৬, ২০০১, ২০০২, ২০০৯, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালের রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

ফলে বৃহস্পতিবারের নির্বাচন ৩৫ বছর পর সংসদে অনুষ্ঠিত প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন।

সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের জয় আগে থেকেই অনেকটা প্রত্যাশিত ছিল।

দলটির প্রধান হুইপ নুরুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিনের সম্মুখসারির বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসছেন।
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / রাষ্ট্রপতি নির্বাচন / ভোটগ্রহণ শুরু / সংসদ / উন্মুক্ত ব্যালট / বিএনপি / জামায়েত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি - মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী 
  • সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আমি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net