Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: অস্ত্র মামলায় ২ জন কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 August, 2026, 09:50 pm
Last modified: 15 August, 2026, 10:13 pm

Related News

  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ৬ বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরে ছিনতাইয়ের শিকার প্রবাসী, খোয়া গেল রিয়াল-স্বর্ণ
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে

রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের টাকা ছিনতাই: অস্ত্র মামলায় ২ জন কারাগারে

গত শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত অস্ত্র, গুলি, অন্যান্য সরঞ্জাম ও ছিনতাই হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 
টিবিএস রিপোর্ট
15 August, 2026, 09:50 pm
Last modified: 15 August, 2026, 10:13 pm
ফাইল ছবি: বাসস

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে বুকে পিস্তল ঠেকিয়ে পেট্রোল পাম্পের কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪) এবং মিন্টু রাড়ী (২৩)। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মহিনউদ্দীন এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিম, গোয়েন্দা লালবাগ বিভাগের উপপরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

ওই আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে জব্দকৃত অস্ত্র ও গুলি ব্যবহার করে ঢাকা মহানগরী ও আশপাশের এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটন করে আসছিল। এমতাবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাদের কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন। 

গত শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত অস্ত্র, গুলি, অন্যান্য সরঞ্জাম ও ছিনতাই হওয়া টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট প্রতিষ্ঠানের কর্মচারী সিএনজি অপারেটর সেলিমুজ্জামান এবং কাভার্ডভ্যানের চালক মো. খোরশেদকে নিয়ে ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যান। সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে তিনটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা ৬-৭ জন দুষ্কৃতিকারী গাড়িটির সামনে এসে গতিরোধ করে। 

এ সময় দুষ্কৃতিকারীরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ওই ব্যাগে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিল। এছাড়া দুষ্কৃতিকারীরা সহকারী ম্যানেজার আল-আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। 

এ ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৬-৭ জনের বিরুদ্ধে মৃত্যু বা গুরুতর আঘাতসহ ডাকাতির অভিযোগে মামলা করেন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম। এছাড়া অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। 

এদিকে, একই ঘটনায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে (৪১) ডাকাতির অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় সাত দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / ছিনতাই / অস্ত্র আইনের মামলা / কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ৬ বছর পর সৌদি আরব থেকে দেশে ফিরে ছিনতাইয়ের শিকার প্রবাসী, খোয়া গেল রিয়াল-স্বর্ণ
  • ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবি প্রকাশ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
  • মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net