Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
এলএনজি সরবরাহ বেড়ে ৮২৮ এমএমসিএফ, জাতীয় গ্রিডে মোট সরবরাহ ২,৪৩৮ মিলিয়ন ঘনফুট

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 August, 2026, 06:40 pm
Last modified: 15 August, 2026, 08:43 pm

Related News

  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • এক্সিলারেট আংশিক চালু, এলএনজি সরবরাহ বেড়ে ৭৫০ মিলিয়ন ঘনফুট
  • কার্গো ভিড়তে না পারা ও এফএসআরইউয়ের ত্রুটিতে কমেছে এলএনজি সরবরাহ, বেড়েছে গ্যাস সংকট
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

এলএনজি সরবরাহ বেড়ে ৮২৮ এমএমসিএফ, জাতীয় গ্রিডে মোট সরবরাহ ২,৪৩৮ মিলিয়ন ঘনফুট

পেট্রোবাংলার জনসংযোগ দপ্তর থেকে প্রাপ্ত বিকেল ৪টার তথ্য অনুযায়ী, এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকে ৩০০ মিলিয়ন এবং সামিটের এফএসআরইউ থেকে ৫১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। একই সময়ে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন ও সরবরাহ হয়েছে ১,৬১৫ এমএমসিএফডি।
টিবিএস রিপোর্ট
15 August, 2026, 06:40 pm
Last modified: 15 August, 2026, 08:43 pm
ছবি: রয়টার্স

জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ বেড়ে আজ শনিবার (১৫ আগস্ট) ৮২৮ মিলিয়ন ঘনফুটে (এমএমসিএফডি) দাঁড়িয়েছে। এতে দেশের মোট গ্যাস সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ২,৪৩৮ মিলিয়ন ঘনফুট, যা গত ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে যান্ত্রিক বিভ্রাটের পর সর্বোচ্চ সরবরাহ।

পেট্রোবাংলার জনসংযোগ দপ্তর থেকে প্রাপ্ত বিকেল ৪টার তথ্য অনুযায়ী, এক্সিলারেট এনার্জির এফএসআরইউ থেকে ৩০০ মিলিয়নের বেশি এবং সামিটের এফএসআরইউ থেকে ৫১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। একই সময়ে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন ও সরবরাহ হয়েছে ১,৬১৫ এমএমসিএফডি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত ২১ জুলাই মহেশখালী উপকূলে এক্সিলারেট এনার্জির টার্মিনালে যান্ত্রিক ত্রুটির ফলে এলএনজি সরবরাহ হঠাৎ কমে যায়। এতে সারাদেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে এবং বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের চাপ তৈরি হয়। পেট্রোবাংলার দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ১৩-১৪ আগস্ট ৩,৮৫৪ মিলিয়ন ঘনফুট দাপ্তরিক চাহিদার বিপরীতে সরবরাহ ছিল মাত্র ১,৯৩১.২ মিলিয়ন ঘনফুট।

এছাড়া ১২-১৩ আগস্ট ২,০৩৯.২ মিলিয়ন, ১১-১২ আগস্ট ২,১০৯.৬ মিলিয়ন এবং ১০-১১ আগস্ট ২,১৯৯.১ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছিল। সে তুলনায় আজকের ২,৪২৫ মিলিয়ন ঘনফুটের সরবরাহ পরিস্থিতির বড় ধরনের উন্নতি নির্দেশ করছে।

বিদ্যুৎ খাতে ৯৬০ মিলিয়ন ঘনফুট বরাদ্দের লক্ষ্য

এদিকে, দেশে চলমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিং কমিয়ে আনতে পেট্রোবাংলা বিদ্যুৎকেন্দ্রে ৯৬০ এমএমসিএফডি পর্যন্ত গ্যাস বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে। বর্তমানে বিদ্যুৎ খাতে বরাদ্দ ৮৬০ মিলিয়নের আশেপাশে থাকলেও গ্যাসের প্রাপ্যতা ও সিস্টেমের চাহিদার ওপর ভিত্তি করে তা ৯৬০ মিলিয়ন পর্যন্ত বাড়ানোর লক্ষ্য রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই তেল কোম্পানির। মূলত বিদ্যুৎ উৎপাদন সচল রেখে জনজীবনে স্বস্তি ফেরাতে সার কারখানা, শিল্প ও অন্যান্য খাতের মধ্যে সমন্বয় করে এই বাড়তি বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা চলছে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় দুই-তৃতীয়াংশ আসছে অভ্যন্তরীণ উৎস থেকে এবং বাকি অংশ এলএনজি থেকে মেটানো হচ্ছে। বাংলাদেশে বর্তমানে সচল দুটি এফএসআরইউ-এর সম্মিলিত রিগ্যাসিফিকেশন সক্ষমতা দৈনিক প্রায় ১,১০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে সামিটের সক্ষমতা ৫০০ এবং এক্সিলারেট এনার্জির সক্ষমতা ৬০০ এমএমসিএফডি। বর্তমানে সামিট তাদের পূর্ণ সক্ষমতার (৫১০ এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করলেও এক্সিলারেট এখনও তাদের পূর্ণ সক্ষমতায় ফিরতে পারেনি।

এলএনজি সরবরাহে এই ইতিবাচক পরিবর্তন জাতীয় গ্রিডে কিছুটা স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে। তবে সরবরাহ সীমাবদ্ধতার কারণে বিভিন্ন খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটানো এখনও পেট্রোবাংলার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

Related Topics

টপ নিউজ

এলএনজি / গ্যাস / সরবরাহ / জাতীয় গ্রিড / বিদ্যুত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • সরকার রাজনৈতিক বিতর্ক তৈরি করে জনদুর্ভোগ আড়াল করার চেষ্টা করছে: জামায়াত সেক্রেটারি
  • এক্সিলারেট আংশিক চালু, এলএনজি সরবরাহ বেড়ে ৭৫০ মিলিয়ন ঘনফুট
  • কার্গো ভিড়তে না পারা ও এফএসআরইউয়ের ত্রুটিতে কমেছে এলএনজি সরবরাহ, বেড়েছে গ্যাস সংকট
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net