Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
তারেক রহমানকে আবারও দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানাল ভারত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
14 August, 2026, 09:15 pm
Last modified: 14 August, 2026, 09:30 pm

Related News

  • করজাল আরও বিস্তৃত এবং জনগণবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের

তারেক রহমানকে আবারও দ্বিপাক্ষিক সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানাল ভারত

তিনি বলেন, 'যদি বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদার কোনো অনুরোধ আসে, তবে আমাদের নিজস্ব প্রয়োজন, শোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের সহজলভ্যতা বিবেচনায় রেখে তা পর্যালোচনা করা হবে।'
টিবিএস রিপোর্ট 
14 August, 2026, 09:15 pm
Last modified: 14 August, 2026, 09:30 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের 'আউটরিচ সেশনে' যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। 

শুক্রবার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, 'আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ জানিয়েছি।' 

তিনি আরও বলেন, 'ব্রিকস আউটরিচ সেশনে যোগ দেওয়ার জন্যও আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এই বিষয়ে কোনো অগ্রগতি হলে আমরা আপনাদের জানাব।' 

আগামী সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে ১১টি দেশের আন্তঃসরকারি জোট 'ব্রিকস'-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত বর্তমানে এই জোটের সভাপতিত্ব করছে। 

ব্রিকসের বর্তমান সদস্য দেশগুলো হলো— ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, মিশর, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়া। 

বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট কাটিয়ে উঠতে ভারত কীভাবে সহযোগিতা করতে পারে— এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, 'ডিজেল সরবরাহের বিষয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের একটি বিদ্যমান চুক্তি রয়েছে এবং তা চলমান আছে।'

তিনি আরও বলেন, 'যদি বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদার কোনো অনুরোধ আসে, তবে আমাদের নিজস্ব প্রয়োজন, শোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের সহজলভ্যতা বিবেচনায় রেখে তা পর্যালোচনা করা হবে।'
 
Related Topics

টপ নিউজ

তারেক রহমান / ব্রিকস সম্মেলন / ভারত / রণধীর জয়সওয়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • করজাল আরও বিস্তৃত এবং জনগণবান্ধব রাজস্ব ব্যবস্থা গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net