Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
কলম্বিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে ফিসফিসানি শুনে শিশুসহ ২ জনকে উদ্ধার

আন্তর্জাতিক

সিএনএন
12 August, 2026, 03:05 pm
Last modified: 12 August, 2026, 03:07 pm

Related News

  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ৩৮ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২৬

কলম্বিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপে ফিসফিসানি শুনে শিশুসহ ২ জনকে উদ্ধার

কলম্বিয়ায় এক দশকের বেশি সময়ের মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
সিএনএন
12 August, 2026, 03:05 pm
Last modified: 12 August, 2026, 03:07 pm
ছবি: রয়টার্স

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক শিশু ও এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষীণ একটি আওয়াজ (ফিসফিসানি) শুনে সবাই মিলে খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে তাদের বের করে আনেন।

সোমবার (১০ আগস্ট) ভূমিকম্পের সময় দেশটির কালি শহরে নিজের অফিস থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ব্রায়ান ওসোরিও জুলুয়াগা। পথে ধসে পড়া 'লা তোরেস দেল লিমোনার' নামের পাঁচতলা ভবনটি দেখে তিনি থেমে যান।

সিএনএনকে ওসোরিও বলেন, 'এটি ছিল বিশাল একটি আবাসিক কমপ্লেক্স। পুরো একটি ব্লকজুড়ে এর অবস্থান ছিল।'

কলম্বিয়ায় এক দশকের বেশি সময়ের মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভবন ধসে পড়ার পর বাসিন্দারা আতঙ্কে রাস্তায় নেমে আসেন। কেউ ছিলেন ঘুমের পোশাকে, কেউ কান্নায় ভেঙে পড়েছিলেন, আবার কেউ ছিলেন স্তব্ধ।

ওসোরিও ধ্বংসস্তূপের কাছে গিয়ে আটকে পড়াদের খুঁজতে চিৎকার শুরু করেন। গ্যাস লিকের আশঙ্কা থাকলেও তিনি থামেননি। হঠাৎ চারপাশের সবাইকে চুপ থাকতে বলেন। তখন ধ্বংসস্তূপের ভেতর থেকে ভেসে আসে খুবই ক্ষীণ একটি কণ্ঠ।

'হ্যাঁ, আমি এখানে আছি। আমার সঙ্গে একটি শিশু আছে,' ভেতর থেকে উত্তর দেন এক ব্যক্তি।

ওসোরিও ও আশপাশের কয়েকজন খালি হাতে ধ্বংসস্তূপ সরাতে শুরু করেন। কিন্তু তাদের পথ আটকে ছিল একটি বিশাল কংক্রিটের স্ল্যাব।

তিনি বলেন, 'প্রথমবার আমরা সেটি তুলতে পারিনি। তারপর সবাই একসঙ্গে বললাম—এক, দুই, তিন... এবং তুললাম।'

স্ল্যাবটি এত ভারী ছিল যে সেটি সরিয়ে ফেলা সম্ভব হয়নি। কয়েকজন সেটি ধরে রাখেন, আর অন্যরা ধীরে ধীরে শিশুটির কাছে পৌঁছানোর পথ তৈরি করেন।

ওসোরিও বলেন, 'শিশুটির ছোট্ট মাথাটা দেখা যাচ্ছিল। তখন তার মুখটা বেগুনি হয়ে গিয়েছিল, কারণ সে শ্বাস নিতে পারছিল না। ধ্বংসস্তূপ সরানোর পর ধীরে ধীরে সে আবার শ্বাস নিতে শুরু করে, আর তার স্বাভাবিক রং ফিরতে থাকে।'

ওসোরিওর ধারণ করা ভিডিওতে দেখা যায়, ধুলায় ঢাকা একটি শিশু সাবধানে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে। পাশে রক্তাক্ত হাতে আধা-আটকে পড়ে ছিলেন ওই ব্যক্তি।

উদ্ধারের পর শিশুটিকে এক পুলিশ কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়। তিনি দ্রুত শিশুটিকে অ্যাম্বুলেন্সে নিয়ে যান। এরপর সবাই মিলে আটকে থাকা ব্যক্তিকে বের করার কাজে মনোযোগ দেন।

ওসোরিও বলেন, ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে ছিল কাপড়, জুতা আর ধুলায় ঢাকা একটি খেলনা। তখন তাঁর মনে হচ্ছিল, হয়তো আরও কেউ ভেতরে আটকে আছেন।

এই উদ্ধার অভিযানের সাফল্যের কৃতিত্ব তিনি দিয়েছেন সবার সম্মিলিত প্রচেষ্টাকে। তিনি বলেন, 'ঐক্যই শক্তি। কারণ একা কেউ ওই কংক্রিটের স্ল্যাব তুলতে পারত না। এটি ছিল খুবই বড় আর ভারী।'

তিনি আরও বলেন, 'স্থির দাঁড়িয়ে থাকার চেয়ে কাজ করা ভালো। সামান্য সাহায্যও অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে।'

Related Topics

টপ নিউজ

কলম্বিয়া / ভূমিকম্প / শিশু উদ্ধার / ধ্বংসস্তূপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • বন্যার ক্ষয়ক্ষতি কাটাতে মোট অর্থনীতির এক-দশমাংশ অর্থের প্রয়োজন নেপালের
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ কয়েকশ পর্যটক
  • পৃথিবীতে কি এখন আগের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বলছে সাম্প্রতিক উপাত্ত
  • ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, অন্তত ৩৮ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি
  • কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২৬

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net