ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভিডিও শিগগিরই প্রকাশিত হবে: ইরানি কর্মকর্তা
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম ভিডিওচিত্র শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দেশটির বাসিজ অর্গানাইজেশনের উপপ্রধান কাসেম কোরাইশি।
তিনি জানান, ভবিষ্যতে প্রকাশিত ভিডিওতে মোজতবা খামেনিকে 'মানুষের মধ্যে, রাস্তায় এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে' দেখা যাবে।
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মার্চে দায়িত্ব পাওয়ার পর থেকে মোজতবা খামেনিকে আর জনসম্মুখে দেখা যায়নি।
ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজানে কাশেম কোরাইশির দেওয়া বক্তব্য প্রকাশের বিষয়টি মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে চলা জল্পনা-কল্পনা দূর করার উদ্দেশ্যেই করা হয়েছে বলে মনে হচ্ছে।
ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি তার বাবাকে হত্যার ঘটনায় চালানো হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়ে যায় এবং তিনি শরীরের অন্যান্য স্থানেও আঘাত পান।
