Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
করমুক্ত আয়সীমা অপরিবর্তিত, ধনীর উপর বাড়ছে কর 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 June, 2021, 09:45 am
Last modified: 04 June, 2021, 10:10 am

Related News

  • সাবেক এমপি মির্জা আজম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ 
  • চার শ্রেণি বাদে সব ধরনের ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
  • আন্দোলনে সম্পৃক্ততার জন্য এনবিআর চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করলেন কর্মকর্তারা
  • আগামী বছর থেকে অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক হচ্ছে
  • করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়তে পারে করের হারও

করমুক্ত আয়সীমা অপরিবর্তিত, ধনীর উপর বাড়ছে কর 

যাদের বার্ষিক আয় ৩ লাখ টাকার কম, তাদের কোনো কর দিতে হবে না। তবে তৃতীয় লিঙ্গ, মহিলা করদাতা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত এই আয়সীমা সাড়ে তিন লাখ টাকা।
টিবিএস রিপোর্ট
04 June, 2021, 09:45 am
Last modified: 04 June, 2021, 10:10 am
প্রতীকি ছবি

২০২১-২২ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা আগের মতোই থাকছে।

তবে উচ্চ সম্পদশালী ব্যক্তির ‍উপর সারচার্জ বাড়ানো হয়েছে। যেসব ব্যক্তির সম্পদ ১০ কোটি টাকার কম তাদেরকে ১০% হারে কর দিতে হবে, যা আগের বছর ছিল ১৫%।

এরচেয়ে বেশি সম্পদশালীদের উপর কর আগের বছরের চেয়ে বাড়ানো হয়েছে। আগের বছর সম্পদকর সর্বোচ্চ ৩০% থাকলেও এবার বাড়িয়ে ৩৫% করা হয়েছে।   

করমুক্ত আয়সীমা

গত অর্থবছরের মতো করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা। তবে তৃতীয় লিঙ্গ, মহিলা করদাতা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত এই আয়সীমা সাড়ে তিন লাখ টাকা। আর প্রতিবন্ধী ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা সাড়ে চার লাখ টাকা।

প্রস্তাবিত বাজটে বলা হয়, করমুক্ত আয়সীমার পর পরবর্তী এক কোটি টাকা পর্যন্ত মোট আয়ের কর ৫%, পরবর্তী তিন কোটি টাকা পর্যন্ত ১০%, পরবর্তী চার কোটি টাকা পর্যন্ত ১৫%, পরবর্তী ৫ কোটি টাকা পর্যন্ত ২০% এবং অবশিষ্ট মোট আয়ের উপর কর ২৫% করার প্রস্তাব করা হয়েছে।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখার পরামর্শ দিয়েছেন।

জাতীয় সংসদে অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্য দেওয়ার সময় বলেন, "২০২০-২১ অর্থবছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের করহার উল্লেখযোগ্যভাবে কমানোর কারণে ২০২১-২২ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য বিদ্যমান করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি"।

ব্যক্তিশ্রেণির করদাতার জন্য বিদ্যমান এই করহার তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্যও প্রযোজ্য বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, "তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য সামাজিক আত্তীকরণের লক্ষ্যে বিশেষ বিধান চালুর পাশাপাশি তাদের করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করছি"। 

প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়সীমা ৪.৭৫ লাখ টাকা। কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তানের ভরনপোষণের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০ হাজার টাকার বেশি হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করবে। 

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতার ন্যূনতম করহার ৫ হাজার টাকা, অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় ৪ হাজার টাকা এবং সিটি কর্পোরেশন ব্যতীত করদাতার করহার তিন হাজার টাকা।

সারচার্জের ধাপ কমলো, বেশি সম্পদশালীদের কর বাড়লো

আগামী অর্থবছরের বাজেটে সারচার্জের ধাপ সাতটি থেকে কমিয়ে পাঁচটি করা হয়েছে। যাদের সম্পদের পরিমাণ বেশি তাদের উপর চাপানো হয়েছে করের বোঝা।
প্রস্তাবিত বাজেটে, ব্যক্তি করদাতার নীট পরিসম্পদ তিন কোটি টাকা পর্যন্ত সারচার্জ শূন্য।

নীট সম্পদের মূল্যমান তিন কোটি টাকার অধিক কিন্তু দশ কোটি টাকার অধিক না হইলে বা নিজ নামে একের অধিক গাড়ি বা কোনো সিটি কর্পোরেশন এলাকায় ৮০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহ-সম্পত্তি রয়েছে এমন ব্যক্তিকে কর দিতে হবে ১০%।

নীট সম্পদের মূল্যমান দশ কোটি টাকার অধিক কিন্তু বিশ কোটি টাকার অধিক না হলে কর ২০%, ২০ কোটি টাকার বেশি কিন্তু পঞ্চাশ কোটি টাকার অধিক না হলে করহার ৩০% এবং নীট সম্পদ ৫০ কোটি টাকার বেশি হলে কর দিতে হবে ৩৫%। 

Related Topics

টপ নিউজ

করমুক্ত আয়ের সীমা / আয়কর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
    সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

Related News

  • সাবেক এমপি মির্জা আজম ও তার স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ 
  • চার শ্রেণি বাদে সব ধরনের ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
  • আন্দোলনে সম্পৃক্ততার জন্য এনবিআর চেয়ারম্যানের কাছে দুঃখ প্রকাশ করলেন কর্মকর্তারা
  • আগামী বছর থেকে অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক হচ্ছে
  • করমুক্ত আয়সীমার সঙ্গে বাড়তে পারে করের হারও

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

3
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

4
যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সন্তানের ভরণপোষণের বকেয়া খরচ শোধ না করলে বাবা-মায়ের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্র

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

বিভিন্ন মন্ত্রণালয়ের অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প করার উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net