Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
দাম বাড়ছে যেসব পণ্যের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
03 June, 2021, 04:45 pm
Last modified: 04 June, 2021, 01:01 pm

Related News

  • হাইব্রিড ও জাপানের রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি বারভিডার
  • আগামী বাজেটে ফ্যামিলি কার্ড প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করছে সরকার, সিদ্ধান্ত দ্রুত
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার
  • হরমুজ প্রণালীতে অচলাবস্থা: ঝুঁকিতে আমেরিকার জেনেরিক ওষুধের সরবরাহ

দাম বাড়ছে যেসব পণ্যের

বিলাসি পণ্য ও প্রসাধন সামগ্রী, অ্যালকোহল ও তামাকজাত পণ্য, আমদানিকৃত স্মার্টফোন, পরিবহন, কৃষিপণ্য এবং টাইলস, স্যানিটারি ও কিচেন ওয়্যারসহ আরও কিছু পণ্যের দাম বাড়তে যাচ্ছে।
টিবিএস রিপোর্ট
03 June, 2021, 04:45 pm
Last modified: 04 June, 2021, 01:01 pm

"জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ঘোষণা করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুল্ক ও কর আরোপের ফলে দাম বাড়তে চলেছে বিভিন্ন পণ্যের।

বিলাসী পণ্য ও প্রসাধন সামগ্রী:  আমদানিকৃত বিভিন্ন বিলাসী পণ্যের দাম বৃদ্ধি পাবে। বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য প্রভৃতি আমদানিতে নতুন করে শুল্ক আরোপের ফলে দাম বাড়তে চলেছে।।

এছাড়া, প্রসাধন সামগ্রীর সম্পূরক শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব রাখায় বাড়তে চলেছে প্রসাধনের দাম।

অ্যালকোহল ও তামাকজাত পণ্য: অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্যে অগ্রীম কর আরোপের কারণে দাম বাড়বে। মদ আমদানিতে অগ্রিম কর ২০ শতাংশ বাড়তে পারে।

এছাড়া, অতিরিক্ত কর আরোপের কারণে তামাকজাত পণ্যের দামও বাড়তে চলেছে। চারটি স্তরের সিগারেটের মধ্যে তিনটি স্তরের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

আমদানিকৃত স্মার্টফোন: দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপে আমদানি করা স্মার্টফোনের মূল্য আরেক দফা বাড়বে।

একইসঙ্গে, দেশীয় খেলনার উৎপাদন উৎসাহিত করতে সমজাতীয় আমদানিকৃত পণ্যে শুল্ক আরোপ করা হবে। ফলে, বিদেশি খেলনার দাম বাড়বে।

টাইলস, স্যানিটারি ও কিচেন ওয়্যার: পরিবেশক ও ডিলারদের ওপর ভ্যাট আরোপ করায় খুচরা পর্যায়ে স্যানেটারি টেবিল ওয়্যার, কিচেন ওয়্যার ও টাইলসের দাম বাড়তে চলেছে।

পরিবহন: সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব রাখায় বাড়তে চলেছে চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া।

গাড়ির বাজারে গাড়ি ও এসইউভির নিবন্ধন খরচ বাড়তে চলেছে। শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ সার্ভিসের খরচও বাড়বে।

গাড়ির নিবন্ধন, রুট পারমিট, ফিটনেস ও মালিকানা সনদ নবায়নের খরচ বাড়তে চলেছে। তবে, ছাড় পাবে যাত্রীবাহী বাস, স্কুল বাস, ট্রাক, লরি, থ্রি হুইলার ও অ্যাম্বুলেন্স।

কৃষিপণ্য:  দাম বাড়তে চলেছে ক্যাপসিকাম ও বেবিকর্নের মতো খাদ্যপণ্যের দেশীয় কৃষিপণ্য সুরক্ষার লক্ষ্যে আমদানিকৃত কৃষিপণ্যে শুল্ক আরোপ করা হবে।

অন্যান্য: এছাড়া, জ্যোতিষী ও ঘটকালির খরচ, টিভি পত্রিকার বিজ্ঞাপনের খরচ, প্লাস্টিক অ্যালুমিনিয়ামের বাসন ইত্যাদির দাম বৃদ্ধি পাবে।

 

Related Topics

টপ নিউজ

বাজেট / বাজেট ২০২১-২২ / দাম বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • হাইব্রিড ও জাপানের রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি বারভিডার
  • আগামী বাজেটে ফ্যামিলি কার্ড প্রকল্পে সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করছে সরকার, সিদ্ধান্ত দ্রুত
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার
  • হরমুজ প্রণালীতে অচলাবস্থা: ঝুঁকিতে আমেরিকার জেনেরিক ওষুধের সরবরাহ

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net