Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
সাভারে যানজটে সড়কেই সন্তান প্রসব, নবজাতক ভর্তি এনআইসিইউতে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 August, 2026, 06:00 pm
Last modified: 03 August, 2026, 07:05 pm

Related News

  • সাভারে যানজটে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ
  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

সাভারে যানজটে সড়কেই সন্তান প্রসব, নবজাতক ভর্তি এনআইসিইউতে

নবজাতকের বাবা আমীর হামজা বলেন, “হাসপাতালটি মাত্র দুই মিনিটের দূরত্বে ছিল। কিন্তু যানজটের কারণে ১০ থেকে ১৫ মিনিট আটকে থাকতে হয়।”
টিবিএস রিপোর্ট
03 August, 2026, 06:00 pm
Last modified: 03 August, 2026, 07:05 pm
গুরুতর অবস্থায় মা ও নবজাতককে এ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি: টিবিএস

সড়কে তীব্র যানজট ও বিশৃঙ্খলার কারণে হাসপাতালে পৌঁছাতে না পেরে ঢাকার সাভারে সড়কের মধ্যেই সন্তান প্রসব করেছেন এক নারী। পরে স্থানীয় একটি হাসপাতালের কর্মীরা তাকে ও নবজাতককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

প্রসূতি নারীর নাম মোসা. রাজিয়া খাতুন (৩২)। তিনি সাভার পৌর এলাকার ভাটপাড়ায় স্বামী আমীর হামজার সঙ্গে বসবাস করেন। বর্তমানে তিনি সুস্থ থাকলেও নবজাতকটি সময়ের আগে জন্ম নেওয়ায় তাকে হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে।

রাজিয়ার স্বামী পোশাককর্মী আমীর হামজা জানান, সন্তান প্রসবের নির্ধারিত সময়ের আরও প্রায় দুই মাস বাকি থাকায় এমন পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিলেন না।

তিনি বলেন, রোববার দুপুরে কারখানায় থাকা অবস্থায় স্ত্রী তাকে পেটে ব্যথার কথা জানান। ছুটি নিয়ে বাসায় ফিরতে কিছুটা দেরি হয়। বিকেল ৫টার দিকে বাসায় ফিরে স্ত্রীর অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার জন্য রিকশায় করে সাভারের শিমুলতলার একটি ডায়াগনস্টিক সেন্টারে যান।

সেখানকার চিকিৎসকরা দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে তারা কাছের একটি হাসপাতালে যাওয়ার জন্য রওনা হন। তবে সাভার বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজটে আটকা পড়েন তারা।

আমীর হামজা বলেন, "হাসপাতালটি মাত্র দুই মিনিটের দূরত্বে ছিল। কিন্তু যানজটের কারণে ১০ থেকে ১৫ মিনিট আটকে থাকতে হয়। স্ত্রীর অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়। আশপাশের মানুষের কাছে সহযোগিতা চাইলেও কেউ এগিয়ে আসেনি।"

তিনি জানান, পরে স্ত্রীকে কাঁধে করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। এ সময় প্রচণ্ড প্রসবব্যথার মধ্যে সড়কেই সন্তান প্রসব করেন রাজিয়া এবং কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলেন।

এরপর একটি চাদর দিয়ে তাকে ঢেকে রেখে স্বামী পাশের সুপার মেডিকেল হসপিটাল (প্রা.) লিমিটেডে গিয়ে বিষয়টি জানান। হাসপাতালের কর্মীরা দ্রুত স্ট্রেচার নিয়ে ঘটনাস্থলে গিয়ে মা ও নবজাতককে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের ব্যবস্থাপক মো. আসিফ হামজা জানান, খবর পেয়ে তারা দ্রুত স্ট্রেচার নিয়ে ঘটনাস্থলে যান। হাসপাতালে আনার পর চিকিৎসকরা রাজিয়ার প্লাসেন্টা অপসারণ করেন। বর্তমানে মা সুস্থ থাকলেও নবজাতক প্রিম্যাচিউর হওয়ায় তাকে এনআইসিইউতে রাখা হয়েছে।

হাসপাতালের আরেক ব্যবস্থাপক মো. হুমায়ন কবির বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের সার্ভিস লেনে অবৈধ দোকানপাট, পার্কিং ও উল্টোপথে যান চলাচলের কারণে দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এর ফলে জরুরি রোগীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তিনি বলেন, "দুই মিনিটের পথ অতিক্রম করতে অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। গতকালের ঘটনা হয়তো ব্যতিক্রম, তবে এতে মানুষের ভোগান্তির চিত্র স্পষ্ট হয়েছে।"

স্থানীয়দের অভিযোগ, সাভার এলাকায় ফুটপাত দখল, অবৈধ পার্কিং, উল্টোপথে যান চলাচল এবং ব্যাটারিচালিত অটোরিকশার আধিক্যের কারণে সড়কে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগ কাজ করছে। অবৈধ পার্কিংসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাভারে সন্তান প্রসবের ঘটনাটি তার জানা ছিল না জানিয়ে তিনি বলেন, বিষয়টি ট্রাফিক বিভাগকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

সাভার / যানজট / সড়কে সন্তান প্রসব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • সাভারে যানজটে সড়কে জন্ম নেওয়া সেই নবজাতক মারা গেছে
  • টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকার একাংশ; ধীরগতিতে চলছে গাড়ি, ভোগান্তিতে মানুষ
  • ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও যানজটের কবলে ঢাকা, নাকাল নগরবাসী; বিভিন্ন স্কুলে ক্লাস-পরীক্ষা বন্ধ
  • বিরোধী দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে এই ঘটনা ঘটানো হয়েছে: সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ নিয়ে আখতার
  • সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আহত ৪

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net