Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
বাজেটে শহরের বাইরে নতুন হাসপাতাল স্থাপনে কর অবকাশ

অর্থনীতি

জসীম উদ্দীন
02 June, 2021, 10:05 pm
Last modified: 02 June, 2021, 10:15 pm

Related News

  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ
  • নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

বাজেটে শহরের বাইরে নতুন হাসপাতাল স্থাপনে কর অবকাশ

বিশেষ এই কর সুবিধা পেতে বিনিয়োগকারীদের ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বিভাগীয় শহরের বাইরে অন্তত ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল অথবা, ২৫০ শয্যার সাধারণ হাসপাতাল স্থাপন করতে হবে
জসীম উদ্দীন
02 June, 2021, 10:05 pm
Last modified: 02 June, 2021, 10:15 pm

সাশ্রয়ী খরচে উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আসন্ন বাজেটে বিশেষায়িত হাসপাতাল নির্মাণে বিনিয়োগকারীদের ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। অর্থ মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশেষ এই কর সুবিধা পেতে বিনিয়োগকারীদের ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বিভাগীয় শহরের বাইরে অন্তত ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল অথবা, ২৫০ শয্যার সাধারণ হাসপাতাল স্থাপন করতে হবে।

বর্তমানে, দেশের প্রায় সকল বিশেষায়িত হাসপাতাল ঢাকা এবং চট্টগ্রাম নগরে অবস্থিত। বিশেষজ্ঞ এবং উদ্যোক্তাদের মতে, নতুন এই উদ্যোগ সুবিধাবঞ্চিত অঞ্চলের মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিনিয়োগকারীদের প্রান্তিক অঞ্চলে বিনিয়োগে উৎসাহিত করবে।

মহামারির সময় সরকারের অর্থনৈতিক পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে উদ্যোগটি গৃহীত হচ্ছে বলেও উল্লেখ করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর শাফিউন নাহিন শিমুল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "স্বাস্থ্যসেবা সুবিধাদি বিকেন্দ্রীকরণ করা দারুণ একটি সিদ্ধান্ত হতে চলেছে। প্রায় সকল বিশেষায়িত হাসপাতালই এখন ঢাকা এবং চট্টগ্রাম নগর অঞ্চলে অবস্থিত।"

তিনি আরও বলেন, "কর অবকাশ সুবিধার কারণে বেসরকারি উদ্যোক্তারা স্বাস্থ্যখাতে বিনিয়োগে আগ্রহী হবেন।"

শহরের বাইরে স্বাস্থ্যসেবা প্রদানে স্বাস্থ্য বিশেষজ্ঞদের আগ্রহী করে তুলতে সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। অন্যথায়, প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলো বিশেষজ্ঞ সংকটে পড়বে।

দেশের স্বাস্থ্যখাতের জন্য বিষয়টিকে মাইলফলক হিসেবে উল্লেখ করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি প্রীতি চক্রবর্তী। এর ফলে, প্রান্তিক অঞ্চলের মানুষকে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।

"স্বাস্থ্যসেবা খাতে প্রাধান্য দেওয়ার বিষয়ে আমাদের চোখ খুলে দিয়েছে এই মহামারি," বলেন তিনি।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ এবং হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী আরও জানান, "নতুন বিশেষায়িত হাসপাতালগুলোর ওপর সরকারকে যথাযথ নজরদারি অব্যাহত রাখতে হবে।"

এছাড়া, বর্তমানে যেসব হাসপাতাল আছে, সেখানে সরকারকে সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

সরকা‌রি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইই‌ডি‌সি,আর) উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মুশতাক হুসাইন বলেন, "মানুষকে স্বাস্থ্যসেবা প্রদানে আমাদের আরও হাসপাতাল প্রয়োজন। কিন্তু মহামারির সময়, আমাদের প্রথম কাজ হলো সংক্রমণ রোধ করে রোগীর সংখ্যা সীমিত রাখা।"

সেক্ষেত্রে, যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।

"হাত ধোয়া, মাস্ক পরিধান এবং সংক্রমিত হলে সেলফ-কোয়ারেন্টাইন রক্ষার মতো বিষয়ে সচেতনতা সৃষ্টিতে জনস্বাস্থ্য কার্যক্রমে বিনিয়োগ বৃদ্ধি করা জরুরি," বলেন তিনি।

সরকার যদি জনস্বাস্থ্য খাতে গবেষণায় বরাদ্দকৃত তহবিলের পরিমাণ না বাড়ায় তাহলে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের চেয়েও কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেন তিনি।

হাসপাতালগুলোর বর্তমান অবস্থা:

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, বর্তমানে বাংলাদেশে সরকারি খাতের হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রের সংখ্যা ছয় হাজার ২০১টি। অন্যদিকে, বিশেষায়িত হাসপাতালের সংখ্যা মাত্র ২৩টি।

২০১৯ সালের জুন পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ১৫ হাজার ৭২৮টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংক রেজিস্ট্রেশন করে।

রেজিস্ট্রিকৃত বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকের সংখ্যা ৫ হাজার ২৩১টি। অন্যদিকে, রেজিস্ট্রিকৃত বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ১০ হাজার ৪০৭টি।

রেজিস্ট্রিকৃত বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে মোট শয্যা সংখ্যা ৯১ হাজার ৫৩৭টি।

স্বাস্থ্য খাতের বিভিন্ন সূত্রের তথ্যানুযায়ী, অধিকাংশ বিশেষায়িত হাসপাতাল ঢাকা এবং চট্টগ্রামে অবস্থিত।

 

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য খাত / হাসপাতাল / কর রেয়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • কুমিল্লায় ডাক্তারদের ‘স্যার-ম্যাডাম’ ডাকার নির্দেশ দিয়ে হাসপাতালে নোটিশ
  • নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৯০
  • পল্লবীতে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নারীসহ আহত ২
  • সব হাসপাতালে দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net