Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

অর্থনীতি

রিয়াদ হোসেন
27 July, 2026, 01:20 pm
Last modified: 27 July, 2026, 04:03 pm

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করা কঠিন হবে। তবে সর্বোচ্চ রাজস্ব সম্ভাবনাময় খাতগুলোতে গুরুত্ব দিয়ে লক্ষ্য পূরণে কাজ করার নির্দেশ দিয়েছে এনবিআরের শীর্ষ নেতৃত্ব।
রিয়াদ হোসেন
27 July, 2026, 01:20 pm
Last modified: 27 July, 2026, 04:03 pm
ছবি: ইউএনবি

নতুন ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায় প্রায় ৪৭ শতাংশ বাড়ানোর লক্ষ্য পূরণে তামাকসহ উচ্চ রাজস্ব সম্ভাবনাময় খাতে দেশব্যাপী বিশেষ অভিযান চালানো এবং বড় কর বিরোধগুলোর দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এ লক্ষ্য অর্জনের বাস্তবায়নযোগ্যতা নিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ রয়েছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের সদর দপ্তরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাঠপর্যায়ের রাজস্ব কর্মকর্তাদের বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করা কঠিন হবে। তবে সর্বোচ্চ রাজস্ব সম্ভাবনাময় খাতগুলোতে গুরুত্ব দিয়ে লক্ষ্য পূরণে কাজ করার নির্দেশ দিয়েছে এনবিআরের শীর্ষ নেতৃত্ব।

তামাক খাত, অডিট ও কর বিরোধ নিষ্পত্তিতে জোর

এনবিআরের শীর্ষ পর্যায় থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায়কারী তামাক খাতে নজরদারি বাড়ানো এবং বড় অঙ্কের রাজস্ব-সংশ্লিষ্ট মামলাগুলো চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া স্বয়ংক্রিয় (অটোমেটেড) পদ্ধতিতে নির্বাচিত ৬৬ হাজার করদাতার ফাইলের অডিট দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত এনবিআরের ভ্যাট বিভাগের এক কমিশনার নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করা ও তা যাচাইয়ের ব্যবস্থা, পাশাপাশি তামাক কারখানাগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে।

তামাক খাত থেকে সরকার বছরে ৪০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে। তবে জাল (কাউন্টারফিট) সিগারেট, চোরাচালানের মাধ্যমে আসা তামাকপণ্যসহ বিভিন্ন কারণে এ খাতে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি হচ্ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

এ ছাড়া ২৩টি বড় রাজস্ব-সংশ্লিষ্ট মামলা চিহ্নিত করা হয়েছে, যেগুলোর সঙ্গে ৫০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব জড়িত বলে এনবিআর সূত্র জানিয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে অর্থমন্ত্রীর নির্দেশনায় আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে সেগুলোর নিষ্পত্তির বিষয়টিও আলোচনায় এসেছে।

ওই কর্মকর্তা আরও জানান, অডিটের জন্য নির্বাচিত ফাইল দ্রুত নিষ্পত্তি এবং রাজস্ব ফাঁকি রোধে মাঠপর্যায়ে ব্যাপক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্বেগ

বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারা আরও জানান, প্রতিমাসের পরিবর্তে প্রতি তিন মাস অন্তর ভ্যাট আদায়ের প্রস্তাব বাস্তবায়িত হলে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজস্ব আদায়ে যেসব পরিচালনাগত সমস্যা রয়েছে, সেগুলোর বিস্তারিত এক সপ্তাহের মধ্যে মাঠপর্যায়ের দপ্তরগুলোকে এনবিআরে পাঠাতে হবে। এসব বিষয় অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে।

কর্মকর্তাদের মনোবল বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মাঠপর্যায়ের রাজস্ব কর্মকর্তাদের একটি বৈঠকের সম্ভাবনাও আলোচনা হয়। বৈঠকে উপস্থিত এক কমিশনার জানান, আগামী ১৮ আগস্ট এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে কর্মকর্তাদের জানানো হয়েছে।

প্রাতিষ্ঠানিক পরিবর্তনের প্রভাব

এনবিআর সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক প্রাতিষ্ঠানিক পরিবর্তনের প্রভাব নিয়েও আলোচনা হয়েছে।

২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠনের সরকারি সিদ্ধান্তের কিছু বিষয়ে আপত্তি জানান কর্মকর্তারা। বিশেষ করে দুটি বিভাগের কর্তৃত্ব প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের হাতে যাওয়ার বিষয়টি নিয়ে তারা আন্দোলনে নামেন।

ওই আন্দোলনের সময় বিভিন্ন কাস্টমস হাউসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে সরকারের কঠোর অবস্থানের পর অন্তত পাঁচজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়, ২০ জনের বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং শত শত কর্মকর্তা-কর্মচারীকে শাস্তিমূলক বদলি করা হয়।

অন্যদিকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগও ওঠে। কর্মকর্তাদের দাবি, এসব ঘটনার পর রাজস্ব ফাঁকি রোধে বড় ধরনের অভিযান পরিচালনায় তারা আত্মবিশ্বাস হারিয়েছেন। কিছু অভিযান পরিচালনার সময় হামলারও শিকার হয়েছেন, কিন্তু সে ক্ষেত্রে এনবিআরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পাননি।

এমন পরিস্থিতিতে কর্মকর্তাদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে বলে বৈঠকে আলোচনা হয়। এনবিআরের কার্যক্রম নিয়মিত তদারকির জন্য অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রতি সপ্তাহে এক দিন এনবিআর কার্যালয়ে অফিস করবেন বলেও বৈঠকে জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

এনবিআর / রাজস্ব আদায় / তামাক পণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ২৫ হাজার টাকা পর্যন্ত কর রেয়াত
  • শাহজালাল বিমানবন্দরে অভিযান, মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার পণ্য জব্দ
  • উৎসে কর থেকে বাড়তি ৫২ হাজার কোটি টাকা চায় এনবিআর, উদ্বেগ ব্যবসায়ীদের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, জুলাই-সেপ্টেম্বরে রিটার্ন দিলে ৫ শতাংশ প্রণোদনা

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net