Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
লোহিত সাগরে সৌদির ২ ট্যাঙ্কারে হামলার দাবি হুথিদের, হরমুজ ছাড়াও ইরান যুদ্ধে নতুন নৌপথ সংকটের শঙ্কা

আন্তর্জাতিক

রয়টার্স
23 July, 2026, 10:45 am
Last modified: 23 July, 2026, 10:51 am

Related News

  • হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে
  • আর কতদিন হরমুজকে হাতিয়ার বানাতে পারবে ইরান?
  • ইরান যুদ্ধে দূরপাল্লার প্রায় সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র, নতুন যুদ্ধ বাধলে অপ্রস্তুত অবস্থায় পড়তে পারে
  • ইরান যুদ্ধ যেভাবে ঘরোয়া রাজনীতিতে ট্রাম্পকে বেকায়দায় ফেলেছে 
  • যুদ্ধ বন্ধের আলোচনায় এটিই ইরানের 'শেষ সুযোগ': হুঁশিয়ারি ট্রাম্পের

লোহিত সাগরে সৌদির ২ ট্যাঙ্কারে হামলার দাবি হুথিদের, হরমুজ ছাড়াও ইরান যুদ্ধে নতুন নৌপথ সংকটের শঙ্কা

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পাশাপাশি লোহিত সাগরেও অবরোধ তৈরির মাধ্যমে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল করে দেওয়া ইরানের একটি কৌশল।
রয়টার্স
23 July, 2026, 10:45 am
Last modified: 23 July, 2026, 10:51 am
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি অনুযায়ী ইরানে হামলার পর একটি অজ্ঞাত স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ; ২২ জুলাই, ২০২৬ তারিখে প্রকাশিত একটি হ্যান্ডআউট ভিডিও থেকে নেওয়া দৃশ্য। ছবি: সেন্টকম/রয়টার্স

লোহিত সাগরে দুটি সৌদি তেল ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইরান-পন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের ওপর নৌ-অবরোধের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে বৃহস্পতিবার জানায় গোষ্ঠীটি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে টানা ১২তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা বর্তমানে বাব এল-মান্দেব প্রণালি সংলগ্ন এলাকা নিয়ন্ত্রণ করছে। গত সোমবার তারা সৌদি আরবের ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেয়। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির পাশাপাশি লোহিত সাগরেও অবরোধ তৈরির মাধ্যমে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল করে দেওয়া ইরানের একটি কৌশল। 

মঙ্গলবার ভারত ও চীনগামী তিনটি সৌদি তেলের ট্যাঙ্কার মাঝপথ থেকে ফিরে গেছে এবং বুধবার পাঁচটি ট্যাঙ্কার তাদের পথ পরিবর্তন করেছে। হুথিরা জানিয়েছে, তারা 'এনসেলিয়া' এবং 'লায়লা' নামের দুটি ট্যাঙ্কারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

একটি সমুদ্র নিরাপত্তা সূত্র জানিয়েছে, সৌদি আরবের জিজান বন্দরের কাছে এনসেলিয়া হামলার শিকার হয়ে বিপদ সংকেত পাঠিয়েছে। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা 'ভ্যানগার্ড' জানিয়েছে, আল-শুকাইক বন্দর থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে একটি অজ্ঞাত বস্তু ট্যাঙ্কারটিতে আঘাত হানে। তবে লায়লা ট্যাঙ্কারে হামলার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

মার্কিন কর্মকর্তাদের মতে, হুথিদের এই নৌ-অবরোধের হুমকি যুদ্ধকে আরও বিস্তৃত করতে পারে এবং এটি মার্কিন সামরিক বাহিনীর ওপর চাপ বাড়াবে। বর্তমানে সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে তেল রপ্তানির চেষ্টা করছে। যদি এই পথটিও বন্ধ হয়ে যায়, তবে তাদেরকে সুয়েজ খাল হয়ে দীর্ঘ ও ব্যয়বহুল পথে জাহাজ চলাচলে বাধ্য হতে হবে।

অবকাঠামো ধ্বংসের পাল্টাপাল্টি হুমকি

লোহিত সাগরে উত্তেজনা বাড়ার আগে বুধবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান যদি হরমুজে কোনো জাহাজে হামলা চালায় তবে এর বিনিময়ে দেশটির একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে। জবাবে ইরানের যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, ট্রাম্পের হুমকি বাস্তবায়ন করা হলে তারা আশপাশের অঞ্চলের তেল, গ্যাস, বিদ্যুৎ এবং অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাবে। তারা 'এক ফোঁটা তেলও' রপ্তানি হতে দেবে না বলে সতর্ক করেছে।

পরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণে একটি মাইন বসানো পথে বিস্ফোরণে একটি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে গেছে। আইআরজিসি দাবি করেছে যে প্রণালিটি এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে এবং 'পুরোপুরি বন্ধ'। তেহরানের সাথে সমন্বয় ছাড়া কোনো জাহাজ সেখান দিয়ে চলাচল করতে পারবে না।

যুক্তরাষ্ট্রের হামলা ও ক্ষয়ক্ষতি

গত জুন মাসে হওয়া যুদ্ধবিরতি সমঝোতা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণ থেকে শুরু করে পশ্চিম ও মধ্যাঞ্চলে হামলার পরিধি বাড়িয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে ইরানের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনতে অভিযান অব্যাহত রাখবে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত দুই দিনে বুশেহর শহরের সামরিক লক্ষ্যবস্তুতে তিনবার হামলা হয়েছে। এছাড়া ইরাক সীমান্তবর্তী শালামচেহ ক্রসিংয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মাসের শেষ থেকে এখন পর্যন্ত ৫৩ জন ইরানি বেসামরিক নাগরিক নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অন্যদিকে যুদ্ধে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৪৫০ জনের বেশি আহত হয়েছেন। গত বুধবার ডেলাওয়্যারের একটি বিমানঘাঁটিতে জর্ডান ও ইরাকে নিহত ৪ মার্কিন সেনার মরদেহ গ্রহণের অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। সেখানে তিনি এই দায়িত্বকে একজন প্রেসিডেন্টের জন্য 'কঠিন কাজ' হিসেবে বর্ণনা করেন। তবে পরে জর্জিয়ায় এক জনসভায় এই যুদ্ধকে তিনি 'ছোটখাটো সংঘাত' বলে অভিহিত করেন।

Related Topics

টপ নিউজ

ইরান / হুতি বিদ্রোহী / যুক্তরাষ্ট্র / লোহিত সাগর / সৌদি আরব / তেলের ট্যাংকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে
  • আর কতদিন হরমুজকে হাতিয়ার বানাতে পারবে ইরান?
  • ইরান যুদ্ধে দূরপাল্লার প্রায় সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র, নতুন যুদ্ধ বাধলে অপ্রস্তুত অবস্থায় পড়তে পারে
  • ইরান যুদ্ধ যেভাবে ঘরোয়া রাজনীতিতে ট্রাম্পকে বেকায়দায় ফেলেছে 
  • যুদ্ধ বন্ধের আলোচনায় এটিই ইরানের 'শেষ সুযোগ': হুঁশিয়ারি ট্রাম্পের

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net