Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

খেলা

মেট্রো
20 July, 2026, 03:30 pm
Last modified: 20 July, 2026, 03:33 pm

Related News

  • হংকং-স্টাইলে ফকল্যান্ডকে আর্জেন্টিনার কাছে হস্তান্তর করুন: প্রেসিডেন্ট মিলেই
  • ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

ওটামেন্ডি বেশ ক্ষুব্ধ হয়ে স্প্যানিশ অধিনায়ককে বলেন, ‘তোমরা সারা সপ্তাহ ধরেই (বিশ্বকাপের রেফারিং নিয়ে) ঘ্যানঘ্যান করেছো। তুমি এবং লাপোর্তে—তোমরা দুজনেই। এটি মোটেও ঠিক নয়।’
মেট্রো
20 July, 2026, 03:30 pm
Last modified: 20 July, 2026, 03:33 pm
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি

বিশ্বকাপের ফাইনালে হারের পর স্পেনের বিরুদ্ধে রেফারিকে প্রভাবিত করার অভিযোগ তুলেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। রোববারের এই ম্যাচে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে লিওনেল মেসির দলের।

ম্যাচে আর্জেন্টিনার আক্রমণভাগ পুরোপুরি ব্যর্থ ছিল। নির্ধারিত সময়ের শেষদিকে এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত ফেরান তোরেসের গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে স্পেন।

ম্যাচ শেষ হওয়ার পরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়। আর্জেন্টিনার নাহুয়েল মোলিনা রদ্রিকে আঘাত করেন এবং লিয়ান্দ্রো পারেদেস স্প্যানিশ খেলোয়াড়দের দিকে কিল-ঘুষি ছোড়েন। এর মধ্যেই ম্যানচেস্টার সিটির সাবেক দুই সতীর্থ ওটামেন্ডি ও রদ্রির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

ওটামেন্ডি বেশ ক্ষুব্ধ হয়ে স্প্যানিশ অধিনায়ককে বলেন, 'তোমরা সারা সপ্তাহ ধরেই (বিশ্বকাপের রেফারিং নিয়ে) ঘ্যানঘ্যান করেছো। তুমি এবং লাপোর্তে—তোমরা দুজনেই। এটি মোটেও ঠিক নয়।' 

ফাইনালের আগে স্পেনের ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে বিশ্বকাপের রেফারিং নিয়ে কথা বলেছিলেন। তিনি দাবি করেছিলেন যে আর্জেন্টিনার আগের ম্যাচগুলোতে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত তাদের 'বিস্মিত' করেছে। 

স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা'-কে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, 'ফুটবলে আগ্রাসন নিয়ে আমি চিন্তিত নই, যদি রেফারি ঠিকঠাকভাবে তার দায়িত্ব পালন করেন। কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে আমরা এমন কিছু দেখেছি যা আমাদের অবাক করেছে। অনেক অপরাধের কোনো শাস্তি দেওয়া হয়নি, বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচে।'

তিনি আরও যোগ করেন, 'বড় টুর্নামেন্টে এমন পরিস্থিতি কাম্য নয়। রেফারির কাজ হলো এসব নিয়ন্ত্রণ করা যাতে কেউ অন্যায্য সুবিধা না পায়। শুরু থেকেই আমরা পরিচ্ছন্ন ফুটবল খেলে আসছি, কাউকে অহেতুক আঘাত করিনি। ফাইনালেও আমরা সেটিই করতে চাই, তবে সবকিছু রেফারির ওপর নির্ভর করছে।'

এদিকে স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে ফাইনাল সম্পর্কে বলেন, 'আরও আগেই ম্যাচটি জিততে পারলে আমাদের ভালো লাগত, কিন্তু (আর্জেন্টিনা গোলরক্ষক) মার্টিনেজের দারুণ কিছু সেভ আমাদের আটকে দিয়েছিল। তবে এটি বিশ্বকাপ ফাইনাল, এখানে লড়াই তো হবেই। ১০ জনের বিপক্ষে খেলার সময়ও আমাদের ভুগতে হয়েছে। তবে আমরা লড়াই করতে ভালোবাসি এবং সব পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত ছিলাম।'

Related Topics

টপ নিউজ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ / আর্জেন্টিনা / স্পেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • হংকং-স্টাইলে ফকল্যান্ডকে আর্জেন্টিনার কাছে হস্তান্তর করুন: প্রেসিডেন্ট মিলেই
  • ব্রিটেন থেকে ফকল্যান্ড পুনর্দখলে ‘জয়ী হবে’ আর্জেন্টিনা: মিলেই; তেল উত্তোলনে নিষেধাজ্ঞার ঘোষণা
  • সেউতা অভিবাসী সংকটে ইন্ধন দিয়েছে রাশিয়া ও ইসরায়েল: দাবি স্পেনের প্রধানমন্ত্রীর
  • স্পেনে দুর্ঘটনায় গাজীপুরের তরুণের মৃত্যু, দিশাহারা পরিবার
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net