Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’: ফাইনালের আগে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরলেন ট্রাম্প

খেলা

দি ইন্ডিপেন্ডেন্ট
19 July, 2026, 11:55 pm
Last modified: 20 July, 2026, 12:07 am

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ইসরায়েলে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ কি জনপ্রিয়তা হারাচ্ছে?
  • সিনেটর বন্ধুর মৃত্যুর পর নিজের মৃত্যু নিয়েও চিন্তিত হয়ে পড়েছেন ৮০ বছর বয়সি ট্রাম্প
  • যুদ্ধ শেষ করা যাচ্ছে না, চুক্তিও করতে পারছেন না—দ্বিমুখী ব্যর্থতায় ‘হতাশ’, ‘ক্ষুব্ধ’ ট্রাম্প

‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন’: ফাইনালের আগে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরলেন ট্রাম্প

দি ইন্ডিপেন্ডেন্ট
19 July, 2026, 11:55 pm
Last modified: 20 July, 2026, 12:07 am

ছবি: ইউপিআই

বিশ্বকাপ ফাইনালে কোন দলকে সমর্থন দিচ্ছেন, তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইনালের কিছুক্ষণ আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ফাইনালে তার বাজি আর্জেন্টিনার পক্ষে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'মেসির বিপক্ষে বাজি ধরা সত্যিই কঠিন।' 

আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প। মাঠের লড়াই শুরুর আগে ফক্স নিউজের মুখোমুখি হলে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল—কার মাথায় উঠছে এবারের বিশ্বসেরার মুকুট? 

জবাবে ট্রাম্প বলেন, তাকে যে এই প্রশ্নের মুখে পড়তে হবে, সেটি তিনি জানতেন। তাই বিষয়টি নিয়ে তিনি আগে থেকেই বিস্তর চিন্তাভাবনা করে রেখেছেন।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই-র সঙ্গে নিজের গভীর বন্ধুত্বের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তাদের মহাতারকার ওপর ভর করেই এবার শেষ হাসি হাসবে লাতিন আমেরিকার দেশটি। 

সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মেসির ম্যাচ জেতানো অ্যাসিস্টের বর্ণনা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন: 'আমি পাসটা দেখছিলাম...ওটাকে বোধহয় পাসই বলে...ওটা একদম নিখুঁত ছিল। যদি কোনো নির্দিষ্ট স্ট্রাইক জোন থাকত, তবে বলটা ঠিক সেখানেই গিয়ে পড়েছিল যেখানে পড়ার কথা। ঠিক তার আগের মুহূর্তটাও আমি খেয়াল করেছি, কীভাবে ও ডিফেন্ডারকে বোকা বানিয়ে ছিটকে বের হয়ে গেল। কড়া মার্কিংয়ে ছিল ও, অথচ পরক্ষণেই দেখা গেল একদম ফাঁকায় দাঁড়িয়ে আছে...মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন, ও সত্যিই অসাধারণ।'

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড় কি না—সেই বিতর্কে অবশ্য জড়াতে রাজি হলেন না ট্রাম্প। এর পেছনে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে নিজের বন্ধুত্ব এবং নিউইয়র্ক কসমসের হয়ে পেলের খেলা দেখার স্মৃতির কথা উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, 'আমি পেলের খেলা দেখেছি, তিনি অসাধারণ ছিলেন। দেখুন, এরা সবাই কিংবদন্তি খেলোয়াড়, আরও অনেকেই আছেন। ফ্রান্সের দিকেই তাকান, সেদিন ওর [এমবাপ্পে] ম্যাচটা খারাপ গেছে ঠিকই, কিন্তু ও নিশ্চিতভাবেই গ্রেটদের একজন। এসব তথ্য আমার ছেলের কাছ থেকে পাই। আমার ছেলে ব্যারন সকারের ভক্ত।'

তিনি আরও বলেন: 'এখানে আরও কিছু অবিশ্বাস্য ফুটবলার খেলছেন। তবে এখনকার কথা বললে, আমি বরাবরই রোনালদো আর মেসিকে পছন্দ করে এসেছি। এই তো সেদিন মেসির সঙ্গে দেখা হলো, আর ক্রিশ্চিয়ানোর সঙ্গে তো আগে থেকেই পরিচয় আছে। ওদের জীবনটা বেশ চমৎকার। সত্যি বলতে, আমার চেয়েও অনেক সহজ-সুন্দর জীবন ওদের। যদি সম্ভব হতো, আমি অন্তত এক মাসের জন্য ওদের সঙ্গে জীবনটা অদলবদল করে নিতাম।'

আবার কবে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আয়োজন দেখতে চান—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকের জন্য 'আইডিয়া' তার।

'সবকিছু তিনিই শুরু করেছিলেন। তখন আমি দারুণ চাতুর্যের সাথে বলেছিলাম: "আচ্ছা, আমরা আয়োজন করব; কিন্তু স্টেডিয়াম ফাঁকা থাকলে কী করবেন?" যদিও শেষপর্যন্ত তেমনটা হয়নি। আমার মনে হয় ৯৯.৯ শতাংশ আসনই পূর্ণ ছিল। আসলে উপচে পরা দর্শক হয়েছে,' বলেন ট্রাম্প।

তিনি আরও বলেন: 'জিয়ান্নির জন্য আমার কাছে একটা চমৎকার আইডিয়া ছিল। আমি বলেছিলাম: "আপনাকে একসঙ্গে দুটো দেশের নাম ঘোষণা করতে হবে। মানে আগামী আসরের জন্য আমাদের নাম ঘোষণা করুন, আর ঠিক তার পরের আসরের জন্য অন্য আরেকটা দেশের নাম। এতে মানুষের রাগ আর বিস্ময়ের ধাক্কা কিছুটা হলেও কমবে!" আমার এখনো মনে হয় আইডিয়াটা দুর্দান্ত। আমরা শিগগিরই আবার আয়োজক হওয়ার আবেদন জানাতে যাচ্ছি। আমি তাকে বলেছিলাম, ধাক্কাটা সামাল দিতে আপনি পরের আসরের জন্য অন্য দেশের নাম আগাম জানিয়ে দিতে পারেন...তবে এই আয়োজনটা আমাদের এখানে আবার হতেই হবে। জিয়ান্নি, শুনতে পাচ্ছেন তো?'

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ / ট্রাম্প / মেসি / ফুটবল বিশ্বকাপ / ফুটবল বিশ্বকাপ ২০২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • ফাইল ছবি: সংগৃহীত
    এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ইসরায়েলে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ কি জনপ্রিয়তা হারাচ্ছে?
  • সিনেটর বন্ধুর মৃত্যুর পর নিজের মৃত্যু নিয়েও চিন্তিত হয়ে পড়েছেন ৮০ বছর বয়সি ট্রাম্প
  • যুদ্ধ শেষ করা যাচ্ছে না, চুক্তিও করতে পারছেন না—দ্বিমুখী ব্যর্থতায় ‘হতাশ’, ‘ক্ষুব্ধ’ ট্রাম্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

2
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

3
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

4
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

6
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net