Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
আর্জেন্টিনা কাউকেই ফাউল করতে ছাড়ে না, এটা হতে দেওয়া উচিত নয়: স্পেনের ডিফেন্ডার লাপোর্তে

খেলা

ইএসপিএন
19 July, 2026, 01:10 pm
Last modified: 19 July, 2026, 01:10 pm

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি
  • স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মারামারির ঘটনা তদন্ত করবে ফিফা

আর্জেন্টিনা কাউকেই ফাউল করতে ছাড়ে না, এটা হতে দেওয়া উচিত নয়: স্পেনের ডিফেন্ডার লাপোর্তে

ইএসপিএন
19 July, 2026, 01:10 pm
Last modified: 19 July, 2026, 01:10 pm
স্প্যানিশ ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের আগে স্প্যানিশ ডিফেন্ডার আইমেরিক লাপোর্তে বলেছেন, ম্যাচে 'আক্রমণাত্মক কৌশল' নেওয়ায় আর্জেন্টিনার জুড়ি নেই।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তের কাছে জানতে চাওয়া হয়েছিল, আর্জেন্টিনার এই 'আগ্রাসন' নিয়ে তিনি চিন্তিত কি না।

জবাবে লাপোর্তে বলেন: 'ফুটবলের মাঠে আগ্রাসন নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই। ব্যাপারটা নিয়মের ভেতরে থাকলে আর রেফারি নিজের কাজটা ঠিকঠাক করলে, আমার কোনো আপত্তি নেই। তবে এটা সত্যি যে, সাম্প্রতিক ম্যাচগুলোতে এমন কিছু ঘটনা দেখেছি যা সত্যিই আমাদের অবাক করেছে—অনেক কাজই বিনা শাস্তিতে পার পেয়ে গেছে।

'বিশেষ করে আর্জেন্টিনার কথা বলতে হয়; প্রতিপক্ষের গায়ে আঘাতের দাগ রেখে যেতে পছন্দ করে তারা। ওরা প্রায় কাউকেই [ফাউল করতে] ছাড়ে না। ফুটবলে এ ধরনের আচরণের জায়গা থাকা উচিত নয়—বিশেষ করে বড় প্রতিযোগিতায় তো নয়ই। কারণ এসব ঘটনা আপনাকে ছন্দ নষ্ট করে দিতে পারে, মেজাজ বিগড়ে দিতে পারে। পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য এসবের লাগাম টেনে ধরার দায়িত্ব রেফারির।

'এক বা দুজন খেলোয়াড়কে যদি এভাবে ছাড় দেওয়া হয়, তাহলে পুরো ম্যাচই বিশৃঙ্খলায় রূপ নেবে। টুর্নামেন্টের শুরু থেকেই এদিক দিয়ে আমরা বেশ পরিচ্ছন্ন একটা দল। প্রতিপক্ষকে আঘাত করা বা বেপরোয়া ফাউল করার স্বভাব আমাদের নেই। আমার মনে হয়, এই ম্যাচেও আমাদের একই মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। তবে হ্যাঁ, শেষপর্যন্ত অনেক কিছুই নির্ভর করবে রেফারির ম্যাচ পরিচালনার ওপর।'

লাপোর্তের কাছে এরপর জানতে চাওয়া হয়, স্পেনের ড্রেসিংরুমে আর্জেন্টিনার এই 'আক্রমণাত্মক' কৌশল নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না।

জবাবে তিনি বলেন, 'হ্যাঁ, আমরা এটা নিয়ে কথা বলেছি। আসল কথা হলো, এখানে আমাদের আসলে কিছুই করার নেই। '

স্প্যানিশ ডিফেন্ডার আরও বলেন, 'মাঠে একজন এমন কাউক থাকতে হবে যিনি এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করবেন এবং নিশ্চিত করবেন যে আমরা ফুটবল ম্যাচই খেলছি, অন্য কিছু নয়। এক বা দুজন খেলোয়াড় যেন যা খুশি তা-ই করে পার না পেয়ে যায়।'

আর্জেন্টিনাকে অবশ্য এর আগেও সমালোচনার মুখে পড়তে হয়েছে। অনেকেরই দাবি, লা আলবিসেলেস্তেরা রেফারিদের কাছ থেকে বাড়তি সুবিধা পেয়ে আসছে।

তবে আর্জেন্টিনার অধিনায়ক ও কিংবদন্তি লিওনেল মেসি সম্প্রতি এই সমালোচকদের কড়া জবাব দিয়েছেন।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর মেসি বলেন, 'কারও ভালো লাগুক বা না লাগুক, আর যে যা-ই বলুক না কেন—গত চার বছর ধরে আমরাই সেরা। আমরা আরও একবার বিশ্বের সেরা দুটি দলের তালিকায় জায়গা করে নিয়েছি। এটাই প্রমাণ করে যে আমাদের এই সাফল্য কোনো কতালীয় বিষয় নয়, আর কেউ আমাদের এটা থালায় সাজিয়ে দেয়নি।'

তিনি আরও বলেন, 'টানা দুবার বিশ্বকাপের ফাইনালে ওঠার অর্জন খুব কম দলেরই আছে, আর এই দল সেটা করে দেখিয়েছে। আমরা যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তবে অনেকেই আজেবাজে কথা বলার সুযোগ পেয়ে যেত। কিন্তু আমরা তাদের সেই সুযোগটাই দিইনি।'

আজ রাতে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে স্পেন।

Related Topics

টপ নিউজ

ফুটবল / বিশ্বকাপ / ফুটবল বিশ্বকাপ / ফুটবল বিশ্বকাপ ২০২৬ / স্পেন / আর্জেন্টিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • আগামী বিশ্বকাপ ৬৪ দল নিয়ে হবে: কনমেবল সভাপতি
  • স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ফাইনাল শেষে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মারামারির ঘটনা তদন্ত করবে ফিফা

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net