Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 July, 2026, 10:05 am
Last modified: 18 July, 2026, 10:06 am

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে

টানা বৃষ্টিতে বেড়েছে সবজি, ডিম, চাল ও মাছের দাম 

সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে কেজিপ্রতি ৮০-১৪০ টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়।
টিবিএস রিপোর্ট
18 July, 2026, 10:05 am
Last modified: 18 July, 2026, 10:06 am
ফাইল ছবি: টিবিএস

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে আবারও নিত্যপণ্যের দাম বেড়েছে। গত এক সপ্তাহে সবজি, মাছ, মুরগি, ডিম ও চালের দাম বেড়ে যাওয়ায় চাপের মুখে পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো।

গতকাল (১৭ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, নিউ মার্কেট ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য এক সপ্তাহ আগের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে।

নিউ মার্কেটে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী আবদুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বৃষ্টি হলেই বাজারে সবকিছুর দাম বেড়ে যায়। কিন্তু বৃষ্টি শেষ হলেও সেই দাম আর কমে না। এখন অল্প কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতেই আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে।'

ব্যবসায়ীরা বলছেন, দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মাঠ থেকে পণ্য সংগ্রহ এবং ঢাকায় পরিবহন ব্যাহত হচ্ছে। এতে সরবরাহ কমে গেছে এবং খুচরা বাজারে দাম বেড়েছে। 

সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। গত সপ্তাহে কেজিপ্রতি ৮০-১৪০ টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকায়।

ডিমেরও নতুন করে দাম বেড়েছে। ফার্মের সাদা ডিম ডজনপ্রতি ১২৫ টাকা এবং বাদামি ডিম ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় ১০ টাকা বেশি।

নিউ মার্কেটের ডিম বিক্রেতা শাহিন মিয়া বলেন, 'খামার থেকেই বেশি দামে ডিম কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।'

চালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। নাজিরশাইল ও মিনিকেটসহ সরু চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭২-৮৫ টাকা এবং মোটা চাল ৫০-৬০ টাকায়। এক সপ্তাহ আগে উভয় ধরনের চালের দাম কেজিপ্রতি প্রায় ২ টাকা কম ছিল।

কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, 'গত কয়েক সপ্তাহ ধরে মিলগেটে চালের দামের ওঠানামা চলছে। পাইকারি বাজারে দাম বাড়লে তার প্রভাব অনিবার্যভাবেই খুচরা বাজারে পড়ে।'

সবজির মধ্যে সাধারণ মানের বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০-১০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৬০-৮০ টাকা। করলা ৮০-১০০ টাকা, ঝিঙা ৬০-৭০ টাকা, কাঁকরোল ৭০-৮০ টাকা, ঢেঁড়স ও চিচিঙ্গা ৫০-৬০ টাকা, কচুরলতি ৭০-৯০ টাকা এবং বরবটি ৭০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে শসার দাম উঠেছে কেজিপ্রতি ৮০-১২০ টাকায়।

তবে কিছু সবজির দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। মিষ্টি কুমড়া কেজিপ্রতি ৩০-৪০ টাকা, পটোল ৫০-৬০, কাঁচা পেঁপে ৩০-৫০ টাকা এবং লাউ প্রতিটি ৫০-৮০ টাকা ও চালকুমড়া প্রতিটি ৫০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউ মার্কেটের সবজি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, কয়েক দিনের টানা বৃষ্টিতে অনেক খেতের সবজি নষ্ট হয়েছে। আবার বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় সময়মতো পণ্য ঢাকায় আনা যাচ্ছে না। তিনি সতর্ক করে বলেন, 'সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে সামনে দাম আরও বাড়তে পারে।'

ঊর্ধ্বমুখী প্রবণতা ছড়িয়ে পড়েছে মাছের বাজারেও। বড় রুই কেজিপ্রতি ৪৫০-৫৫০ টাকা, মাঝারি রুই ৪০০-৪৮০ টাকা, কাতলা ৩৪০-৪৮০ টাকা, তেলাপিয়া ২০০-২৬০ টাকা, পাবদা ৩২০-৪৫০ টাকা, টেংরা ৬০০-৮০০ টাকা, পাঙাশ ১৮০-৩৫০ টাকা, চাষের কৈ ২০০-২৮০ টাকা এবং চিংড়ি ৮০০-১,২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ইলিশের বাজারও চড়া। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২,০০০-২,২০০ টাকা; আর এক কেজি ওজনের ইলিশের দাম ২,৩০০-২,৪০০ টাকা।

মুরগির বাজারে ব্রয়লার কেজিপ্রতি ১৮০-১৯০ টাকা, সোনালি ৩৩০ টাকা এবং দেশি মুরগি ৬৫০-৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজিপ্রতি ৭৫০-৮০০ টাকা এবং খাসির মাংসের দাম কেজিতে ১,১০০-১,২০০ টাকায় বিক্রি হচ্ছে।

Related Topics

টপ নিউজ

দাম বৃদ্ধি / নিত্যপণ্যের দাম / সবজি / ডিম / চাল / মাছ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

Related News

  • বন্যায় ১৪০.৮২ কোটি টাকার সবজি নষ্ট, চট্টগ্রামে কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা
  • বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা পেরিয়েছে, কাঁচামরিচের কেজি ঠেকেছে ২৪০ টাকায়
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু
  • নতুন ধানের মৌসুমেও অস্থির চালের বাজার, স্বস্তি ডিম-মুরগিতে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net