Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 June, 2026, 04:25 pm
Last modified: 29 June, 2026, 04:33 pm

Related News

  • আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ
  • ১২ মাসে সর্বোচ্চ রপ্তানি জুলাইয়ে, তবে গত বছরের তুলনায় কমেছে প্রায় ১ শতাংশ
  • জুলাইয়ে রপ্তানি আয় কমেছে ০.৯০ শতাংশ

প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি শুরু

কাজী ফার্মস কর্তৃপক্ষ জানিয়েছে, রপ্তানি করা এই ডিমগুলো পঞ্চগড়ে অবস্থিত তাদের নিজস্ব ব্রয়লার গ্র্যান্ড প্যারেন্ট ফার্মে উৎপাদিত।
টিবিএস রিপোর্ট
29 June, 2026, 04:25 pm
Last modified: 29 June, 2026, 04:33 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশের পোল্ট্রি শিল্প ও রপ্তানি খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে বাণিজ্যিক ভিত্তিতে হ্যাচিং (বাচ্চা উৎপাদনক্ষম) ডিম রপ্তানি শুরু করেছে কাজী ফার্মস গ্রুপ। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ১০ হাজার হ্যাচিং ডিমের প্রথম পরীক্ষামূলক চালানটি পাঠানো হয়েছে। এই উদ্যোগকে বাংলাদেশের কৃষিভিত্তিক পণ্য রপ্তানি বহুমুখীকরণের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

রোববার (২৮ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই চালানটি নাইজেরিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।

কাজী ফার্মস কর্তৃপক্ষ জানিয়েছে, রপ্তানি করা এই ডিমগুলো পঞ্চগড়ে অবস্থিত তাদের নিজস্ব ব্রয়লার গ্র্যান্ড প্যারেন্ট ফার্মে উৎপাদিত। আন্তর্জাতিক মানের অত্যন্ত কঠোর জৈব-নিরাপত্তা ব্যবস্থার আওতায় এসব ডিম উৎপাদন করা হয়েছে।

এ উপলক্ষে বিমানবন্দরের কার্গো ভিলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় তিনি হ্যাচিং ডিমের চালানটি পরিদর্শন করেন এবং কাজী ফার্মস গ্রুপের এই উদ্যোগের প্রশংসা করেন।

প্রতিমন্ত্রী বলেন, 'দেশের পণ্য আন্তর্জাতিক বাজারে যত বেশি প্রবেশ করবে, বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ ততই বৃদ্ধি পাবে। এটি আমাদের জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।' তিনি এই সফলতার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাজী ফার্মস গ্রুপকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, হ্যাচিং ডিম রপ্তানির এই প্রক্রিয়া বাংলাদেশের প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। সরকারের পণ্য বহুমুখীকরণ লক্ষ্যমাত্রা অর্জনে এমন উদ্যোগ সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান প্রাণিসম্পদ অধিদপ্তর ও মন্ত্রণালয়ের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, 'এই পরীক্ষামূলক চালানটি সফল হলে ভবিষ্যতে হ্যাচিং ডিমের পাশাপাশি সাধারণ খাদ্যোপযোগী (টেবিল) ডিমও নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার পরিকল্পনা রয়েছে আমাদের।'

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের পোল্ট্রি শিল্প দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে স্বয়ংসম্পূর্ণ। সংশ্লিষ্টদের মতে, হ্যাচিং ডিম রপ্তানির এই নতুন পথচলা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোল্ট্রি শিল্পের সক্ষমতা তুলে ধরবে এবং কৃষি খাতে রপ্তানি আয়ে নতুন গতি সঞ্চার করবে।

Related Topics

টপ নিউজ

ডিম / ডিম রপ্তানি / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: মুমিত এম/টিবিএস
    এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • ফাইল ছবি
    হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

Related News

  • আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে
  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • যেসব কারণে ভারতীয় কৃষি পণ্য রপ্তানিতে ‘রেড ফ্ল্যাগ’ জারি করেছে কিছু দেশ
  • ১২ মাসে সর্বোচ্চ রপ্তানি জুলাইয়ে, তবে গত বছরের তুলনায় কমেছে প্রায় ১ শতাংশ
  • জুলাইয়ে রপ্তানি আয় কমেছে ০.৯০ শতাংশ

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

3
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে, যেকোনো সময় ঘোষণা: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

5
ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

আদমজী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১ বিলিয়ন ডলার, ঝুঁকছে উচ্চমূল্যের পণ্যে

6
ফাইল ছবি
বাংলাদেশ

হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত, বিকল্প নিয়ে আলোচনা চলার দাবি দেশটির গণমাধ্যমের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net