Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 25, 2026
এআই সফটওয়্যার দিয়ে বেছে বেছে অসুস্থ ও প্রতিবন্ধী কর্মী ছাঁটাইয়ের অভিযোগ মেটার বিরুদ্ধে; মামলা

আন্তর্জাতিক

রয়টার্স
15 July, 2026, 10:15 am
Last modified: 15 July, 2026, 10:28 am

Related News

  • ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তির কথা জানালেন ব্যবহারকারীরা
  • ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ভেপের জনপ্রিয়তায় কমছে সিগারেট বিক্রি, ৯ হাজার কর্মী ছাঁটাই করবে বিএটি
  • হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন

এআই সফটওয়্যার দিয়ে বেছে বেছে অসুস্থ ও প্রতিবন্ধী কর্মী ছাঁটাইয়ের অভিযোগ মেটার বিরুদ্ধে; মামলা

রয়টার্স
15 July, 2026, 10:15 am
Last modified: 15 July, 2026, 10:28 am
ছবি: রয়টার্স

ফেসবুক ও ইনস্টাগ্রামের প্যারেন্ট কোম্পানি মেটা প্ল্যাটফর্মস-এর কিছু কর্মী অভিযোগ করেছেন, মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সফটওয়্যার ব্যবহার করে গণ-ছাঁটাই প্রক্রিয়া পরিচালনা করেছে, যা মূলত প্রতিবন্ধী এবং চিকিৎসা বা মাতৃত্বকালীন ছুটিতে থাকা কর্মীদের বেছে বেছে লক্ষ্যবস্তু করেছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলাও করেছেন ওই ২৬ কর্মী।

সোমবার রাতে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ফেডারেল আদালতে মামলাটি করা হয়। অভিযোগে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে হাজারো কর্মী ছাঁটাইয়ের সময় মেটা কর্মীদের উৎপাদনশীলতা, এআই টুল ব্যবহারের পরিমাণসহ বিভিন্ন তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করেছে। এতে অসুস্থতা, সন্তান জন্মদান বা পরিবারের সদস্যের যত্ন নেওয়ার কারণে ছুটিতে থাকা কর্মীরা অন্যায্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গত মে মাসে চাকরি হারানোর নোটিশ পাওয়া এই ২৬ জন কর্মীর ছাঁটাই প্রক্রিয়া আগামী ২২ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তারা আদালতের কাছে ছাঁটাই প্রক্রিয়াটি সাময়িকভাবে স্থগিত করার অনুরোধ জানিয়েছেন, যাতে তাদের দাবিগুলো ব্যক্তিগত সালিশির (আর্বিট্রেশন) মাধ্যমে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেটা এই ছাঁটাই সম্পন্ন করতে না পারে।

তবে গত মঙ্গলবার মেটার একজন মুখপাত্র এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, 'কর্মী ব্যবস্থাপনা এবং সাংগঠনিক সিদ্ধান্তগুলো মানুষের দ্বারাই নেওয়া হয়েছিল এবং এখনও হচ্ছে, কোনো এআই দ্বারা নয়।'
যুক্তরাষ্ট্রে কোনো বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছাঁটাই প্রক্রিয়ায় এআই ব্যবহারের বিরুদ্ধে এটিই প্রথম আইনি চ্যালেঞ্জ বা মামলা বলে মনে করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মে মাসে মেটা তাদের বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ, অর্থাৎ প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করে। তখন বছরের শেষ দিকে আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথাও জানা যায়। তবে পরে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ বলেন, চলতি বছরে আর কোনো নতুন গণ-ছাঁটাইয়ের পরিকল্পনা নেই।

মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিনিয়োগ বৃদ্ধি এবং অভ্যন্তরীণ কাজের পদ্ধতিতে এআই এজেন্টদের কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে আসার যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে, এই ছাঁটাই প্রক্রিয়াটি মূলত তারই অংশ।

নাম প্রকাশ না করে মামলা করা ২৬ জন বাদী মেটার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া এবং নিউ ইয়র্ক সিটির সম্প্রতি গৃহীত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তাদের দাবি, মেটা তাদের এআই সিস্টেমে কোনো পক্ষপাতিত্ব রয়েছে কি না তা পরীক্ষা করতে ব্যর্থ হয়েছে, যা প্রতিবন্ধী, চিকিৎসা ছুটিতে থাকা বা অন্তঃসত্ত্বা কর্মীদের বিরুদ্ধে বৈষম্য বা প্রতিশোধমূলক আচরণ নিষিদ্ধকারী ফেডারেল ও রাষ্ট্রীয় আইনের স্পষ্ট লঙ্ঘন।

মামলাকারী কর্মীরা ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়াসহ মোট ছয়টি রাজ্যের বাসিন্দা।

অভিযোগপত্রে বলা হয়েছে, ছাঁটাই তালিকায় থাকা কর্মীদের মূল্যায়ন ও র‍্যাঙ্কিং করার জন্য মেটা বেশ কয়েকটি অভ্যন্তরীণ এআই-সহায়ক সিস্টেম ব্যবহার করেছে। এর মধ্যে রয়েছে—'মেটামেট' নামক একটি বৃহৎ ল্যাংগুয়েজ মডেল (এলএলএম) অ্যাসিস্ট্যান্ট; কর্মীদের নিজস্ব যোগাযোগ ও নথি ট্র্যাক করার জন্য একটি স্বয়ংক্রিয় 'সেকেন্ড ব্রেইন'; এবং কি-স্ট্রোক (টাইপিং), স্ক্রিন কন্টেন্ট, ইমেইল ও ব্রাউজার হিস্ট্রি স্ক্যান করে তৈরি করা একটি বিশেষ উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি স্কোর।

Related Topics

টপ নিউজ

মেটা / কর্মী ছাঁটাই / গনছাঁটাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • ফেসবুক ও মেসেঞ্জারে বিভ্রাট, ভোগান্তির কথা জানালেন ব্যবহারকারীরা
  • ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ভেপের জনপ্রিয়তায় কমছে সিগারেট বিক্রি, ৯ হাজার কর্মী ছাঁটাই করবে বিএটি
  • হোয়াটসঅ্যাপের নতুন প্রধান হলেন ভারতীয় উদ্যোক্তা কুনাল শাহ
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net