Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে বিদ্যুৎ বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ চালু 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2026, 08:00 pm
Last modified: 13 July, 2026, 08:17 pm

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ হাজার পরিবার, নিহত ৭: জেলা প্রশাসন

বন্যা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে বিদ্যুৎ বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ চালু 

সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চালু থাকবে। গ্রাহকরা যেকোনো প্রয়োজনে টেলিফোন নম্বর ০২-৪৭১২০৩০৯ অথবা মোবাইল নম্বর ০১৭৩৯০০০০২৯৩-এ যোগাযোগ করে সেবা নিতে পারবেন।
টিবিএস রিপোর্ট
13 July, 2026, 08:00 pm
Last modified: 13 July, 2026, 08:17 pm
সিলেট শহরের বিভিন্ন এলাকা এখনও জলাবদ্ধ। ছবি: দেবাশীষ দেবু/টিবিএস

দেশে চলমান বন্যা পরিস্থিতিতে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খুলেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের বিভ্রাট বা সমস্যার সৃষ্টি হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) জারি করা এক দাপ্তরিক আদেশের মাধ্যমে এই নিয়ন্ত্রণ কক্ষ খোলার বিষয়টি জানানো হয়। ঢাকার রমনায় ১ নম্বর নবাব আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনের ১৪তলায় এই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চালু থাকবে। বিদ্যুৎ গ্রাহক এবং সংশ্লিষ্ট সকল অংশীজন যেকোনো প্রয়োজনে টেলিফোন নম্বর ০২-৪৭১২০৩০৯ অথবা মোবাইল নম্বর ০১৭৩৯০০০০২৯৩-এ যোগাযোগ করে সেবা নিতে পারবেন। এছাড়া মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, জরুরি প্রয়োজনে নির্ধারিত সময়ের পরেও মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখা যাবে।

মূলত বন্যা পরিস্থিতিতে গ্রাহক সেবা বিঘ্নিত না হওয়া এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিবিড়ভাবে তদারকি করার উদ্দেশ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের বিপর্যয় বা ব্যাঘাত ঘটলে তারা তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলোর 'ফোকাল পয়েন্ট' কর্মকর্তাদের সাথে সমন্বয় করবেন এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেবেন। প্রয়োজনে তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করবেন।

আদেশে আরও বলা হয়েছে, গ্রাহকদের অভিযোগের দ্রুত সাড়া দিতে বিদ্যুৎ বিভাগের সমন্বিত গ্রাহক সেবা হটলাইন ১৬৯৯৯-এর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে।

এছাড়া নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। যদি কোনো মনোনীত কর্মকর্তা অনিবার্য পরিস্থিতির কারণে নির্দিষ্ট দিনে দায়িত্ব পালনে অপরাগ হন, তবে তাকে অবশ্যই নিজের পরিবর্তে অন্য কারো উপস্থিতি বা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ বিভাগ / বন্যা / বন্যা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • বৃষ্টি ও বন্যা নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হচ্ছে
  • বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৮৭ কোটি ২৫ লাখ টাকার ক্ষতি
  • বন্যায় চট্টগ্রামের মানিক পাঠান গ্রামের ৬৫ শতাংশ বসতঘর ক্ষতিগ্রস্ত, সরকারি ত্রাণ পায়নি বহু পরিবার
  • বন্যার কারণে দক্ষিণাঞ্চলে এনসিপির 'জুলাই পদযাত্রা' চার দিনের জন্য স্থগিত
  • বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ১২ হাজার পরিবার, নিহত ৭: জেলা প্রশাসন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net