Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
১৩ জুন খুলছে শিক্ষা প্রতিষ্ঠান 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 May, 2021, 12:40 pm
Last modified: 26 May, 2021, 07:36 pm

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে নতুন নির্দেশনা
  • জরিপে তথ্য না দেওয়ায় ১৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • গণভোটে ‘হ্যাঁ’ দিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণার সিদ্ধান্ত

১৩ জুন খুলছে শিক্ষা প্রতিষ্ঠান 

শিক্ষা মন্ত্রণালয় চলতি মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করলেও সেকেন্ড ওয়েভের সংক্রমণের ফলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় আবারও ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। 
টিবিএস রিপোর্ট
26 May, 2021, 12:40 pm
Last modified: 26 May, 2021, 07:36 pm
ফাইল ফটো। ছবি: ইউএনবি

পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ই জুন,২০২১ তারিখ হতে দেশের সকল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়সমূহ খুলে দেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

আজ  বুধবার (২৬ মে) এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে যুক্ত হয়ে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি। 

এর আগে শিক্ষামন্ত্রী ভার্চুয়াল ব্রিফিংয়ে জানান, শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। তিনি বলেন,  "শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি। শ্রেণিকক্ষেই ক্লাস নিতে পারবো"। 

কোভিড-১৯ সংক্রমণের পরিস্থিতিতে গত বছরের ১৭ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। 

পরবর্তী সময়ে একাধিকবার এই ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় চলতি মাসে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চিন্তা করলেও সেকেন্ড ওয়েভের সংক্রমণের ফলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় আবারও ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। 

অন্যদিকে, আবাসিক শিক্ষার্থী ও শিক্ষদের ভ্যাকসিন দিয়ে ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরিকল্পনা চলছিল। তবে, দেশে কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় বন্ধের মেয়াদ বাড়ায় শিক্ষা মন্ত্রণালয়।

গত বছরের সংক্রমণ পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ছাড়াই শিক্ষার্থীদের পূর্ববর্তী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয় সরকার। তবে, এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া, শিক্ষার্থীদের শিক্ষা ঘাটতি পুষিয়ে নিতে দুই বছর বা তিন বছর মেয়াদী পরিকল্পনা করতে সরকারকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রাইমারি শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা, গণিত ও ইংরেজির বিষয় এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বাংলা, গণিত, ইংরেজি ও বিজ্ঞানের মতো বিষয়গুলো পরিকল্পনায় অন্তুর্ভুক্ত করার পরামর্শ দেন তারা। 
 
Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / শিক্ষা প্রতিষ্ঠান / শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে নতুন নির্দেশনা
  • জরিপে তথ্য না দেওয়ায় ১৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • গণভোটে ‘হ্যাঁ’ দিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণার সিদ্ধান্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net