Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
‘ইয়াস’ শব্দের অর্থ জুঁই, এরপরের ঝড় 'গুলাব'

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
26 May, 2021, 10:25 am
Last modified: 26 May, 2021, 01:46 pm

Related News

  • ইয়াসের প্রভাবে বাগেরহাটে ১১ খাতে ৪৬ কোটি টাকার ক্ষতি
  • ইয়াসের প্রভাব: শুকনো তিস্তা পানিতে টইটম্বুর
  • কয়রায় দুই সহস্রাধিক মানুষের স্বেচ্ছাশ্রমে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ মেরামত
  • সাতক্ষীরায় স্থায়ী বাঁধের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ঘূর্ণিঝড় ইয়াস: দুর্গত সাড়ে ৮ লাখ, ৯ জনের মৃত্যু

‘ইয়াস’ শব্দের অর্থ জুঁই, এরপরের ঝড় 'গুলাব'

একটা সময় বিভিন্ন সংখ্যা দিয়ে ঝড়কে চিহ্নিত করা হত। কিন্তু তাতে সাধারণ মানুষকে সচেতন করতে অসুবিধা হত। মানুষের কাছে দুর্বোধ্য হয়ে থাকত সেই সব সংখ্যা।
টিবিএস ডেস্ক
26 May, 2021, 10:25 am
Last modified: 26 May, 2021, 01:46 pm

ঘূর্ণিঝড় ইয়াস উপকূলের দিকে ধেয়ে আসছে। অতি প্রবল এই ঝড়টি বুধবার (২৬ মে) দুপুর নাগাদ পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

এবারের ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে ওমান। ফার্সি ভাষার শব্দ ইয়াস। ইংরেজিতে এর অর্থ 'জেসমিন', সুতরাং বাংলায় অর্থ দাঁড়ায় জুঁই ফুল। 

'ইয়াস' শব্দের অন্য একটি অর্থের কথাও বলা হচ্ছে যদিও। কেউ কেউ বলছেন, এর অর্থ দুঃখ বা হতাশা। আবার ইয়াসের পরে যে ঝড়টি আসবে তার নাম দেওয়া হবে 'গুলাব'। এই নামটি ঠিক করে রেখেছে পাকিস্তান।  

গত বছর বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল আরেক ঘূর্ণিঝড় আমফানের  নামকরণ করেছিল  থাইল্যান্ড। আবার 'ফণী' ঝড়ের নাম দিয়েছিল বাংলাদেশ। 'বুলবুল' নাম ছিল পাকিস্তানের দেওয়া।

একটা সময় বিভিন্ন সংখ্যা দিয়ে ঝড়কে চিহ্নিত করা হত। কিন্তু তাতে সাধারণ মানুষকে সচেতন করতে অসুবিধা হত। মানুষের কাছে দুর্বোধ্য হয়ে থাকত সেই সব সংখ্যা। নামকরণের মাধ্যমে প্রতিটি ঝড়কে আলাদা ভাবে চিহ্নিত করার পাশাপাশি তার সবিস্তার তথ্য নথিভুক্ত করাও সহজ হয়। 

ঝড়ের নামকরণের রেওয়াজ খুব বেশিদিন আগের নয়। ২০০৪ সালে শুরু হয়। সে বছর সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রথম নামকরণও করেছিল বাংলাদেশ। নাম ছিল 'অনিল'।  

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লুএমও) আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার অন্তর্ভুক্ত আটটি দেশ। দেশগুলো হল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। এই প্যানেলকে বলা হয় ই্কোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এএসসিএপি)। ভারতের পক্ষ থেকেও এ পর্যন্ত অনেক ঘূর্ণিঝড়ের নাম প্রস্তাব করা হয়েছে।যেমন-  অগ্নি, আকাশ, বিজলি, জল, লহর, মেঘ, সাগর। 

তবে নামকরণের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করা হয়। যেমন, এমন নামই দেওয়া হয় যা ছোট হবে এবং সাধারণ মানুষ সহজে উচ্চারণ করতে পারে। যে দেশ নাম রাখবে তার সঙ্গে ভাষাগত ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য থাকতে হবে। খেয়াল রাখতে হয় সে শব্দ যেন কাউকে আঘাত না করে। কোনও রকম ব্যঙ্গ, বিদ্রুপ বা আতঙ্ক ছড়ানোর সম্ভাবনা রয়েছে এমন নামও রাখা যায় না। কোনও ধর্মীয় সম্পর্ক বা ব্যক্তি নামও ব্যবহার করা হয় না।  

 

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 
     
     
     

Related Topics

টপ নিউজ

ঘূর্ণিঝড় ইয়াস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • ইয়াসের প্রভাবে বাগেরহাটে ১১ খাতে ৪৬ কোটি টাকার ক্ষতি
  • ইয়াসের প্রভাব: শুকনো তিস্তা পানিতে টইটম্বুর
  • কয়রায় দুই সহস্রাধিক মানুষের স্বেচ্ছাশ্রমে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ মেরামত
  • সাতক্ষীরায় স্থায়ী বাঁধের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ঘূর্ণিঝড় ইয়াস: দুর্গত সাড়ে ৮ লাখ, ৯ জনের মৃত্যু

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net