Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

আন্তর্জাতিক

দি ইন্ডিপেন্ডেন্ট
08 July, 2026, 11:15 pm
Last modified: 08 July, 2026, 11:17 pm

Related News

  • ইরান যুদ্ধে এ পর্যন্ত ১৪ মার্কিন সেনার মৃত্যু, আহতের সংখ্যা ৪০০ ছাড়াল
  • ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

দি ইন্ডিপেন্ডেন্ট
08 July, 2026, 11:15 pm
Last modified: 08 July, 2026, 11:17 pm

ছবি: এপি

আমেরিকার বর্তমান শত্রুর সঙ্গে বহু অতীতের এক শত্রুকে গুলিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, মার্কিন বিমানবাহী রণতরির ওপর হামলা চালিয়েছে জাপানি বাহিনী।

ইউক্রেনের নেতাকে পাশে বসিয়ে এক স্বতঃস্ফূর্ত সংবাদ সম্মেলন করছিলেন ৮০ বছর বয়সি মার্কিন প্রেসিডেন্ট। একসময় মার্কিন রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন-এর ওপর হামলা করা হয়েছিল দাবি করে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা শুরু করেন।

ট্রাম্প বলেন, 'ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছিল। এক ঘণ্টার বেশি সময় ধরে বিমানবাহী রণতরি লক্ষ্য করে ওগুলো ছোড়া হয়। অত্যন্ত দামি একটা জাহাজের দিকে ধেয়ে আসছিল ১১১টা মিসাইল। তবে প্রত্যেকটা মিসাইলকে মাঝ-আকাশেই ধ্বংস করা হয়েছে। এর বেশিরভাগটাই ঠেকিয়েছে আমাদের প্যাট্রিয়ট সিস্টেম। পাশাপাশি অন্যান্য উপায়ও কাজে লাগানো হয়েছিল।'

মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত চলতি বছরের শুরুর দিকে মার্কিন যুদ্ধজাহাজে ইরানি বাহিনীর হামলার কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ভুল করে তিনি ওই হামলার দায় চাপিয়েছেন জাপানের ওপর—যে দেশ গত প্রায় এক শতাব্দীতে আমেরিকার বিরুদ্ধের ক্ষোভের বশে একটি গুলিও ছোড়েনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনী মার্কিন রণতরি ও নৌ-বহরের ত্রাস হয়ে উঠেছিল। তবে সেই যুদ্ধে পরাজয়ের পর আমেরিকার ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয় জাপান। আজও অটুট রয়েছে সেই দ্বিপাক্ষিক বন্ধুত্ব।

তালগোল পাকানোর এখানেই শেষ নয়। এর কিছুক্ষণ পরেই ট্রাম্প তার পাশে বসে থাকা জেলেনস্কিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুলিয়ে ফেলেন। তিনি সাংবাদিকদের জিজ্ঞেস করেন, 'প্রেসিডেন্ট পুতিনকে কোনো প্রশ্ন করার আছে আপনাদের?' 

এই মন্তব্যের পর গোটা কামরায় হাসির রোল ওঠে। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প কথাটা ঘুরিয়ে নিয়ে বোঝাতে চান, সাংবাদিকদের প্রশ্নগুলো তিনি রুশ নেতার কাছে পৌঁছে দেওয়ার কথাই বলছিলেন!

ট্রাম্পের এই পুতিন-জেলেনস্কি বিভ্রাট এমন এক সময়ে ঘটল, যার প্রায় ঠিক দুই বছর আগে তার পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনও একই ভুল করেছিলেন। ওয়াশিংটন ডিসিতে ২০২৪ সালের ন্যাটো শীর্ষ সম্মেলনে জেলেনস্কিকে 'প্রেসিডেন্ট পুতিন' বলে পরিচয় করিয়ে দিয়ে অস্বস্তিতে পড়েছিলেন বাইডেন।

জাপান এবং পাশে বসে থাকা নেতার পরিচয় নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এই বিভ্রান্তিকর মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। আর্থিক নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে আসল 'ইসলামিক রিপাবলিক অভ ইরান'-এর সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিলেন ট্রাম্পের মধ্যস্থতাকারীরা। কিন্তু চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে তেহরান হামলা চালানোর পরেই সেই চুক্তি বাতিলের কথা ঘোষণা করেন ট্রাম্প।

আঙ্কারায় ন্যাটো সম্মেলনে বক্তব্য রাখার সময়ে ইরানের নেতাদের 'কুলাঙ্গার' বলে সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র রাতেই ফের ইরানে জোরালো চালাতে পারে। এর আগে মঙ্গলবার ইরানে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে দিতে কুয়েত ও বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরানি বাহিনীও।

ন্যাটো প্রধান মার্ক রুটের পাশে দাঁড়িয়েই ট্রাম্প মন্তব্য করেন, ইরানের নেতৃত্ব দিচ্ছে একদল 'অসুস্থ মানসিকতার মানুষ'। তিনি আরও বলেন, 'আমি আর ওদের সঙ্গে কোনো আলোচনায় যেতে চাই না।'

বুধবার ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, ইরানের প্রধান তেল উৎপাদন কেন্দ্র খারগ দ্বীপ দখলের চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে তেহরানের বন্দরগুলোর ওপর নতুন করে অবরোধও আরোপ করা হতে পারে।

Related Topics

টপ নিউজ

ইরান / ট্রাম্প / যুক্তরাষ্ট্র / জাপান / ইরান-যুক্তরাষ্ট্র / ইরান যুদ্ধ / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • ইরান যুদ্ধে এ পর্যন্ত ১৪ মার্কিন সেনার মৃত্যু, আহতের সংখ্যা ৪০০ ছাড়াল
  • ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net