Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
বিদ্যুতায়ন সত্ত্বেও কৃষিকাজ এখনও ব্যাপকভাবে ডিজেলের ওপর নির্ভরশীল

বাংলাদেশ

ইফতেখার শিমুল
03 July, 2026, 12:25 pm
Last modified: 03 July, 2026, 12:24 pm

Related News

  • কৃষকের লোকসান ঠেকাতে সারাদেশে সৌরশক্তিচালিত মিনি কোল্ড স্টোরেজ করবে সরকার: কৃষিমন্ত্রী
  • পরিবহন, কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • কৃষিতে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি বহাল, বাড়ছে উন্নয়ন বরাদ্দ
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 

বিদ্যুতায়ন সত্ত্বেও কৃষিকাজ এখনও ব্যাপকভাবে ডিজেলের ওপর নির্ভরশীল

ইফতেখার শিমুল
03 July, 2026, 12:25 pm
Last modified: 03 July, 2026, 12:24 pm
ছবি: টিবিএস

সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, বছরের পর বছর ধরে বিদ্যুতায়ন চললেও ডিজেল এখনও বাংলাদেশের যান্ত্রিক কৃষির মূল চালিকাশক্তি রয়ে গেছে। এমনকি কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির ক্ষেত্রে ডিজেলের ব্যবহার আবারও বাড়তে দেখা গেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ইয়ারবুক অভ অ্যাগ্রিকালচারাল স্ট্যাটিস্টিকস ২০২৫-এর তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে ১৪ লাখেরও বেশি শ্যালো টিউবওয়েল (অগভীর নলকূপ) চালু ছিল। এর মধ্যে ৯ লাখ ৫১ হাজার ৪৮টি ডিজেলচালিত ও ৪ লাখ ৪৯ হাজার ৩৪০টি বিদ্যুৎচালিত।

কৃষিকাজে ব্যবহৃত অন্যান্য যন্ত্রপাতির ক্ষেত্রে ডিজেলের আধিপত্য আরও বেশি। দেশের মোট ৩ লাখ ৩৫ হাজার ৭৪৭টি পাওয়ার টিলারের মধ্যে ৩ লাখ ৩৩ হাজার ৯২৮টিই ডিজেলে চলে, আর বিদ্যুতে চলে মাত্র ১ হাজার ৮১৯টি। অন্যদিকে দেশে ব্যবহৃত ২১ হাজার ৯৮৯টি ট্রাক্টরের সবগুলোই ডিজেলচালিত।

ডিপ টিউবওয়েল বা গভীর নলকূপের ক্ষেত্রেও ডিজেলের ব্যবহার ফের বাড়তে দেখা গেছে। ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ডিজেলচালিত গভীর নলকূপের সংখ্যা ৭৭৯টি থেকে প্রায় ৬০ শতাংশ বেড়ে ১ হাজার ২৪৯টিতে দাঁড়িয়েছে। একই সময়ে ট্রাক্টরের সংখ্যা ১৮ হাজার ৯৩৯টি থেকে প্রায় ১৬ শতাংশ বেড়ে ২১ হাজার ৯৮৯টি হয়েছে।

তবে সব ধরনের যন্ত্রপাতির ক্ষেত্রে একই প্রবণতা দেখা যায়নি। আলোচ্য সময়ে ডিজেলচালিত শ্যালো টিউবওয়েল, লো-লিফট পাম্প (এলএলপি) ও পাওয়ার টিলারের সংখ্যা যথাক্রমে প্রায় ৯ শতাংশ, ১২ শতাংশ ও ১২ শতাংশ কমেছে।

গত পাঁচ বছরে বিদ্যুতায়নের অগ্রগতি হলেও তা এখনো ডিজেলের জায়গা পুরোপুরি নিতে পারেনি। ২০২০-২১ অর্থবছরে ডিজেলচালিত শ্যালো টিউবওয়েলের সংখ্যা ছিল ১০ লাখ ৩১ হাজার ৪৬৪টি, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে ৯ লাখ ৫১ হাজার ৪৮টিতে নেমেছে। বিপরীতে এই সময়ে বিদ্যুৎচালিত শ্যালো টিউবওয়েলের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ২২৫টি থেকে বেড়ে ৪ লাখ ৪৯ হাজার ৩৪০টি হয়েছে।

ডিজেলচালিত গভীর টিউবওয়েলের পরিসংখ্যানে বেশ ওঠানামা দেখা গেছে। ২০২০-২১ অর্থবছরে এই টিউবওয়েলের সংখ্যা ছিল ১ হাজার ৮৯৬টি। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে ৭৭৯টিতে নেমে আসে। কিন্তু গত অর্থবছরে এটি আবার বেড়ে ১ হাজার ২৪৯টিতে দাঁড়ায়।

তথ্যের সম্ভাব্য অসংগতি খতিয়ে দেখবে বিবিএস

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ক্ষুদ্র সেচ উইংয়ের প্রধান প্রকৌশলী মোহাম্মদ বদিউল আলম সরকার টিবিএসকে বলেন, ডিজেলচালিত গভীর টিউবওয়েলের এই আকস্মিক বৃদ্ধি বিবিএসের ইয়ারবুকে তথ্যের অসংগতির কারণে হতে পারে। কয়েক বছর ধরেই ডিজেলচালিত যন্ত্রপাতির ব্যবহার ধারাবাহিকভাবে কমছে বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিবিএসের কৃষি উইংয়ের যুগ্ম পরিচালক মো. সাইদুর রহমান বলেন, প্রকাশিত পরিসংখ্যানগুলো পর্যালোচনা ও ফের যাচাই করে দেখা হবে।

ডিজেলের বিকল্প হিসেবে সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্পের বিষয়ে বদিউল বলেন, সরকারি প্রণোদনা থাকা সত্ত্বেও প্রাথমিক খরচ বেশি হওয়ায় প্রান্তিক কৃষকরা এদিকে ঝুঁকতে চাইছেন না। পাশাপাশি বাংলাদেশে সৌর পাম্প স্থাপন তুলনামূলকভাবে নতুন প্রযুক্তি হওয়ায় দক্ষ টেকনিশিয়ানের অভাবের কথাও তিনি তুলে ধরেন।

Related Topics

টপ নিউজ

কৃষিকাজ / কৃষি / কৃষিতে বিদ্যুৎ / ডিজেল / কৃষিতে ডিজেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • কৃষকের লোকসান ঠেকাতে সারাদেশে সৌরশক্তিচালিত মিনি কোল্ড স্টোরেজ করবে সরকার: কৃষিমন্ত্রী
  • পরিবহন, কৃষি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি রূপরেখা দিলেন প্রধানমন্ত্রী
  • ‘আই হ্যাভ আ প্ল্যান’ কর্মসূচির আওতায় কৃষিতে এআই ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • কৃষিতে ১৭ হাজার কোটি টাকার ভর্তুকি বহাল, বাড়ছে উন্নয়ন বরাদ্দ
  • অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল 

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net