Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
ইসরায়েলকে খামেনির জানাজায় বোমা মারার উসকানি দিলেন কট্টর ট্রাম্প সমর্থক লরা লুমার

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
03 July, 2026, 10:20 am
Last modified: 03 July, 2026, 10:28 am

Related News

  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী হলে দেশ ছাড়ার কথা ভাবছেন ২৩% ইসরায়েলি বা তাদের স্বজনরা
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • ফিলিস্তিনি বন্দিদের ‘পালানো’ ঠেকাতে কারাগারে কুমির রাখবে ইসরায়েল, সংশোধন করল আইন

ইসরায়েলকে খামেনির জানাজায় বোমা মারার উসকানি দিলেন কট্টর ট্রাম্প সমর্থক লরা লুমার

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।
হিন্দুস্তান টাইমস
03 July, 2026, 10:20 am
Last modified: 03 July, 2026, 10:28 am
কট্টর ট্রাম্প সমর্থক ও ডানপন্থী অ্যাক্টিভিস্ট লরা লুমার। ছবি: এপি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় ইসরায়েলকে বোমা হামলা চালানোর উসকানি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক এবং ডানপন্থী অ্যাক্টিভিস্ট লরা লুমার। এই জানাজাকে তিনি একটি 'লক্ষ্যবস্তু সমৃদ্ধ পরিবেশ' (টার্গেট রিচ এনভায়রনমেন্ট) হিসেবে অভিহিত করেছেন।

লরা লুমার দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। এর আগে ইরান সরকারের সঙ্গে সব ধরনের আলোচনা বা সমঝোতার বিরোধিতা করেছিলেন তিনি।

জানাজার প্রস্তুতির অংশ হিসেবে খামেনির মরদেহ বর্তমানে হিমাগারে রাখা হয়েছে। এই খবরটি শেয়ার করে লুমার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, 'খামেনির জানাজা? একেই আমরা বলি টার্গেট রিচ এনভায়রনমেন্ট।' এরপর তিনি একটি বোমার ইমোজি যোগ করেন।

অন্য এক পোস্টে তিনি সরাসরি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ট্যাগ করে লেখেন, 'সবচেয়ে মজার কাজটি করার সুযোগ এখন আইডিএফের সামনে রয়েছে।'

খামেনির জানাজায় হামলার প্রস্তাবের সমালোচনা করা এক মন্তব্যের জবাবে লুমার লেখেন, 'যুক্তরাষ্ট্র বা আইডিএফ একদল জিহাদির ওপর বোমা ফেলছে—এমন সুযোগে আমি কখনোই না বলবো না।'

লরা লুমার দীর্ঘ সময় ধরে ইসলামের কঠোর সমালোচক এবং তিনি মুসলিমদের 'জিহাদি' বলে অভিহিত করে আসছেন। ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে যেকোনো ধরনের সমঝোতার ঘোর বিরোধী তিনি।

মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব দেওয়ায় লুমার তার তীব্র সমালোচনা করেন। এছাড়া রক্ষণশীল ভাষ্যকার টাকার কার্লসন ইসলামের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কথা জানানোয় লুমার তারও সমালোচনা করেন। 

খামেনির ঐতিহাসিক জানাজা

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলায় তার মেয়ে, জামাতা ও এক নাতিও নিহত হয়েছিলেন। বর্তমানে খামেনির ছেলে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করছেন।

ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মহররমের শোক পালনের সুযোগ দিতে খামেনির দাফন প্রক্রিয়া ১০০ দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। তেহরান কর্তৃপক্ষের ধারণা, দেশব্যাপী আয়োজিত এই জানাজায় অন্তত ২ কোটি মানুষ অংশ নেবেন।

Related Topics

টপ নিউজ

আয়াতুল্লাহ আলি খামেনি / ইরান / ইসরায়েল / ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১
  • নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী হলে দেশ ছাড়ার কথা ভাবছেন ২৩% ইসরায়েলি বা তাদের স্বজনরা
  • ইরানে হামলা আরও তীব্র করতে চান ট্রাম্প, ইসরায়েলে পাঠাচ্ছেন কয়েক ডজন মার্কিন রিফুয়েলিং বিমান
  • বাহরাইন, কাতার, কুয়েত, জর্ডানের মার্কিন স্থাপনায় হামলা ইরানের
  • ফিলিস্তিনি বন্দিদের ‘পালানো’ ঠেকাতে কারাগারে কুমির রাখবে ইসরায়েল, সংশোধন করল আইন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net