Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
মার্চে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ১৮%, ই-কমার্স ২৯% 

অর্থনীতি

ফরহাদ হোসেন
23 May, 2021, 10:45 am
Last modified: 23 May, 2021, 10:49 am

Related News

  • রাজস্ব বাড়াতে নগদ লেনদেনকে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলে আনার উদ্যোগে ডিসিদের যুক্ত করা হবে
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • ব্যাংক-বহির্ভূত প্রতিষ্ঠান ই-মানি ইস্যু করতে পারবে: খসড়া প্রবিধান প্রকাশ বাংলাদেশ ব্যাংকের
  • আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে

মার্চে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ১৮%, ই-কমার্স ২৯% 

ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে ক্রেডিট ও ডেবিট কার্ডে লেনদেনের পরিমাণ যথাক্রমে ১৮ ও ২১ শতাংশ বেড়েছে।
ফরহাদ হোসেন
23 May, 2021, 10:45 am
Last modified: 23 May, 2021, 10:49 am
অলঙ্করণ- ফারজানা রহমান

ফেব্রুয়ারির তুলনায় মার্চে ডিজিটাল লেনদেন বেড়েছে। এই লেনদেনের মাধ্যম হিসেবে ক্রেডিট ও ডেবিট কার্ড এ লেনদেন যেমন বেড়েছে, তেমনি বেড়েছে গ্রাহক সংখ্যাও। অন্যদিকে পস (পয়েন্ট অফ সেল) মেশিনে লেনদেনের পরিমাণ এবং ই-কমার্স ট্রানজেকশনও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এসব তথ্য পাওয়া গেছে।     

এতে দেখা যায়, ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে ক্রেডিট ও ডেবিট কার্ডে লেনদেনের পরিমাণ যথাক্রমে ১৮ ও ২১ শতাংশ বেড়েছে। এদিকে মার্চে ক্রেডিট কার্ড এর সংখ্যা বেড়েছে ২৩,২৩০টি এবং ডেবিট কার্ড এর সংখ্যা বেড়েছে প্রায় ৪ লাখ। মার্চে ফেব্রুয়ারির তুলনায় ই-কমার্স ট্রানজেকশন বেড়েছে প্রায় ২৯ শতাংশ এবং পস মেশিনে লেনদেন বেড়েছে প্রায় ১৬ শতাংশ।  

এ প্রসঙ্গে জানতে চাইলে ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা  আবুল কাশেম মো. শিরিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ফেব্রুয়ারির চেয়ে মার্চ মাস তিন দিন বেশি হওয়ায় স্বাভাবিকভাবেই ট্রানজেকশন কিছু বেশি দেখাচ্ছে। এছাড়াও মার্চে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেকে শারীরিক দূরত্ব বজায় রাখতে গিয়ে অনলাইন কেনাকাটা বাড়িয়ে দিয়ে থাকতে পারেন'।   

একটি বেসরকারি ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্স সার্ভিসের প্রধান নাম প্রকাশ না করে বলেন, মার্চ মাসে ফেব্র্রুয়ারির চেয়ে তিন দিন বেশি হওয়ায় ট্রানজেকশন বেশি দেখাচ্ছে।  এছাড়া গেল বছরের শেষ দিকে থেকে কোভিডের প্রথম ধাপ পরবর্তী অর্থনীতি যে নতুন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, মার্চে এসে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল।  

এরপর আবার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় এপ্রিল, মে সময়ে লেনদেন অতটা বাড়বে না বলে তার ধারণা। তবে এপ্রিল থেকে লকডাউন শুরু হওয়ায় ই-কমার্স ট্রানজেকশন অনেক বেড়েছে বলে জানান তিনি।

মাস্টার কার্ড এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, মার্চে যে লেনদেন হয়েছে তা মূলত  করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে আগে -নিত্যপণ্য কেনা, ফুড ডেলিভারি এবং কিছু ক্ষেত্রে ইলেকট্রনিক পণ্যও ছিল এসব লেনদেনে।  

'অন্যদিকে মার্চের শেষে এসে পহেলা বৈশাখকে সামনে রেখে কিছু বিক্রি বাড়লেও এপ্রিলে লকডাউনের কারণে তা কমে গেছে। এতে এপ্রিল মাসের তথ্য পেলে হয়তো দেখা যাবে, মার্চের তুলনায় পরিস্থিতি অতটা ভালো হবে না'।  

তিনি বলেন, 'বাংলাদেশে ডিজিটাল মাধ্যমে লেনদেন দ্রুত জনপ্রিয় হচ্ছে। আসছে বাজেটকে সামনে রেখে সব পক্ষ থেকেই এই লেনদেনের উপর যে  করারোপ করা  হয় তা ৫ শতাংশ কমানোর দাবি করা  হয়েছে। এই দাবি মানা  হলে, ট্রানজেকশন খরচ যেমন কমবে তেমনি নতুন লেনদেন সংখ্যাও অনেক  বাড়বে'।   

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'কোভিডের কারণে সার্বিকভাবে গেল বছর থেকেই ডিজিটাল ট্রানজেকশন বাড়ছে, তারই ধারাবাহিকতা চলছে। তিনি বলেন, আয় বেড়েছে বলে ট্রানজেকশন বেড়েছে এমন ভাবনা সঠিক নয় বরং বাস্তব প্রয়োজেনেই বাড়ছে। এছাড়া সার্ভিস প্রোভাইডাররাও নানা ধরনের অফার দেয়ায় আগ্রহ বাড়ছে গ্রাহকদের'।  

 

Related Topics

টপ নিউজ

ডিজিটাল পেমেন্ট / ক্রেডিট কার্ড / ডিজিটাল লেনদেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • রাজস্ব বাড়াতে নগদ লেনদেনকে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলে আনার উদ্যোগে ডিসিদের যুক্ত করা হবে
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • ব্যাংক-বহির্ভূত প্রতিষ্ঠান ই-মানি ইস্যু করতে পারবে: খসড়া প্রবিধান প্রকাশ বাংলাদেশ ব্যাংকের
  • আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net