Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2026, 11:00 am
Last modified: 29 June, 2026, 11:17 am

Related News

  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
  • সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন 
  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • ৯৬ বছর বয়সে মারা গেলেন জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস
  • যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন মারা গেছেন

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
টিবিএস রিপোর্ট
29 June, 2026, 11:00 am
Last modified: 29 June, 2026, 11:17 am
ছবি: সংগৃহীত

দেশবরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশে পাপেট চর্চার অন্যতম প্রাণপুরুষ এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার মারা গেছেন।

আজ সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। কয়েকদিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেয়া হয়। কিন্তু আবারও শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় ভেন্টিলেটরে নেয়া হয়।

এর আগে তার স্ত্রী মেরী মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। 

পাপেটসহ মুস্তাফা মনোয়ার। ফাইল ছবি: সংগৃহীত

তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার ছেলে। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, টেলিভিশন, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণসহ দেশের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। 

শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

নবম শ্রেণিতে পড়ার সময়ই রাষ্ট্রভাষা আন্দোলনে যুক্ত হন তিনি। ছবি আঁকার কারণে কারাবরণও করতে হয়েছিল। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের নকশার অন্যতম রূপকার ছিলেন তিনি। তার সৃষ্ট জনপ্রিয় চরিত্র 'পারুল' যেমন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি আন্তর্জাতিকভাবে পরিচিত শিশুতোষ চরিত্র 'মীনা'র সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। 

তার সৃষ্ট জনপ্রিয় পাপেট চরিত্র ‘পারুল’। ছবি: সংগৃহীত

শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে দেশের অন্যতম জনপ্রিয় ও মানসম্মত টেলিভিশন অনুষ্ঠান 'নতুন কুঁড়ি' নির্মাণের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন তিনি। তার নির্মিত 'মনের কথা' অনুষ্ঠানও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

কর্মজীবনের শুরুতে তিনি পূর্ব পাকিস্তান চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি), বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উচ্চপদে দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া শিশুদের আতঙ্কগ্রস্ত ও বিষণ্ন মুখ তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। তাদের মুখে হাসি ফেরাতে সেখানেই জীবনের প্রথম পাপেট শোর আয়োজন করেন তিনি। স্বাধীনতার পর সেই অভিজ্ঞতাকে ভিত্তি করে বাংলাদেশের শিল্পাঙ্গনে পাপেটকে নতুন মাত্রায় উপস্থাপন করেন মুস্তাফা মনোয়ার। তার এই অসামান্য কীর্তি এ দেশে পাপেটশিল্পের বিকাশে নতুন দিগন্তের সূচনা করে।

Related Topics

টপ নিউজ

মারা গেছেন / মুস্তাফা মনোয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
  • সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন 
  • মারা গেছেন বাণিজ্য সচিব, ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন ক্যামেরুনে
  • ৯৬ বছর বয়সে মারা গেলেন জার্মান দার্শনিক ও সমাজতাত্ত্বিক ইয়ুর্গেন হাবারমাস
  • যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন মারা গেছেন

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net