Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা

আন্তর্জাতিক

রয়টার্স
28 June, 2026, 06:45 pm
Last modified: 28 June, 2026, 07:02 pm

Related News

  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১,১১৯
  • ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জুনের সাক্ষী মহাসাগরগুলো, সামনে আরও তাপপ্রবাহের শঙ্কা
  • হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯
  • ফুটবল বিশ্বকাপে কোচ হিসেবে দেশমের রেকর্ড ১৮তম জয়, শেষ ষোলোয় ফ্রান্স
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন

ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ; ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার, আরও বাড়ার শঙ্কা

বিজ্ঞানীরা বলছেন, গত ২০ জুন শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপে এ পর্যন্ত রেকর্ড সবচেয়ে ভয়াবহ তাপদাহ। প্রচণ্ড গরমে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে।
রয়টার্স
28 June, 2026, 06:45 pm
Last modified: 28 June, 2026, 07:02 pm
শনিবার (২৭ জুন) ফ্রান্সের প্যারিসে তীব্র গরম থেকে স্বস্তি পেতে ট্রোকাদেরো চত্বরে একটি ফোয়ারায় মুখ ভেজাচ্ছেন এক নারী। ছবি: রয়টার্স/টম নিকলসন

আজ রবিবার (২৮ জুন) ইউরোপের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকটি এলাকায় ঝড় আঘাত হেনেছে। এদিকে তীব্র তাপপ্রবাহে স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত এক হাজার মানুষের মৃত্যুর কথা জানিয়েছে ফ্রান্স।

ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, তাপদাহের কারণে মৃত্যু হওয়া অধিকাংশ মানুষই বয়স্ক। 

দেশটির সরকার সতর্ক করে বলেছে, আবাসিক পরিচর্যা কেন্দ্র ও নিজেদের বাড়িতে মৃত্যু হওয়াদের প্রকৃত তথ্য পাওয়া গেলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞানীরা বলছেন, গত ২০ জুন শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপে এ পর্যন্ত রেকর্ড সবচেয়ে ভয়াবহ তাপদাহ। প্রচণ্ড গরমে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম চাপের মুখে পড়েছে।

তাদের দাবি, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এই ধরনের তাপপ্রবাহ 'প্রায় অসম্ভব' ছিল।

রোববার জার্মানি, পোল্যান্ড ও ইতালির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তারও বেশি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অন্যদিকে ফ্রান্সের কয়েকটি এলাকায় ঝড়ের কারণে যাতায়াত ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

জার্মানির পশ্চিমাঞ্চলীয় নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের একটি গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেন চলাচল কমিয়ে দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলীয় শহর লাইপজিগে ট্রাম চলাচলও বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রচণ্ড গরমের কারণে অনেক মানুষ সূর্যাস্ত না হওয়া পর্যন্ত ঘরের বাইরে বের হচ্ছেন না।

প্রচন্ড গরমে ইউরোপের নদীগুলোর পানির পরিমাণ কমে যাচ্ছে এবং পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ও কৃষিতে সমস্যা দেখা দিয়েছে।

হাঙ্গেরি সরকার জানিয়েছে, দানিয়ুব নদীর পানির তাপমাত্রা বেশি হওয়ায় সেই পানি ব্যবহারকারী পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রোববারও বিদ্যুৎ উৎপাদন কমাতে হতে পারে।

শনিবার ২৭ জুন) তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সের প্যারিসের বাসাঁ দ্য লা ভিলেতের তীরে বসে আছেন কয়েকজন মানুষ। তাদের পেছনের আকাশে বজ্রপাত হচ্ছে। ছবি: রয়টার্স/টম নিকলসন

ইতালিতে পো নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় সমুদ্রের লবণাক্ত পানি ১৮ কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে। এতে কৃষি ও নদীর বদ্বীপের সংরক্ষিত জলাভূমি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশে প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে পানিতে নেমে ডুবে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইতালির রাজধানী রোম থেকে ৭০ কিলোমিটার দূরের ভিকো হ্রদে শনিবার সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া মন্ত্রিসভার সদস্য ইউজেনিয়া রোচেল্লার স্বামীর সন্ধানে উদ্ধারকর্মীরা এখনও অভিযান চালাচ্ছেন।

ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির অধিকাংশ এলাকায় তীব্র তাপপ্রবাহ কমে এসেছে। তবে উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকা এখনও সতর্কতার আওতায় রয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত লা ত্রিবিউন পত্রিকাকে বলেন, আবহাওয়া স্বাভাবিক হয়ে এলেও তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি আরও ১০ দিন পর্যন্ত থাকতে পারে।

তিনি বিএফএম টেলিভিশনকে বলেন, 'এই পরিস্থিতির শেষ এখনও হয়নি।'

শনিবার গভীর রাতে ফ্রান্সের বিভিন্ন এলাকায় আঘাত হানা ঝড়ের কারণে দেশটির হাজার হাজার পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দেশটির বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান এনেদিস জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত উত্তর ও মধ্য ফ্রান্সের ৬৩ হাজার পরিবার বিদ্যুৎহীন ছিল।

রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য অনুযায়ী, 'ওমেগা ব্লক' নামের এক বিরল আবহাওয়া পরিস্থিতির কারণে ইউরোপজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১৮ ডিগ্রি সেলসিয়াস (৩২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বেড়ে গেছে। গ্রিক বর্ণ 'ওমেগা'-এর মতো আকৃতির এই ব্যবস্থায় একটি নির্দিষ্ট এলাকায় দীর্ঘ সময় ধরে তীব্র গরম আটকে থাকে এবং এর প্রান্তে অপেক্ষাকৃত শীতল আবহাওয়া বিরাজ করে।

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / তাপপ্রবাহ / মৃত্যু / ইউরোপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১,১১৯
  • ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জুনের সাক্ষী মহাসাগরগুলো, সামনে আরও তাপপ্রবাহের শঙ্কা
  • হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯
  • ফুটবল বিশ্বকাপে কোচ হিসেবে দেশমের রেকর্ড ১৮তম জয়, শেষ ষোলোয় ফ্রান্স
  • চট্টগ্রামে ফিশিং ভেসেলে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে দগ্ধ ২ নাবিকের মৃত্যু, প্রকৌশলী সংকটাপন্ন

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net